Journalbd24.com

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • সবার আগে শেষ ষোল নিশ্চিত করল ইতালি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জুন, ২০২১ ১৪:৪৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জুন, ২০২১ ১৪:৪৩

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    সবার আগে শেষ ষোল নিশ্চিত করল ইতালি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জুন, ২০২১ ১৪:৪৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জুন, ২০২১ ১৪:৪৩

    সবার আগে শেষ ষোল নিশ্চিত করল ইতালি

    ইউরো কাপে সবার আগে শেষ ষোল নিশ্চিত করেছে ইতালি। সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে তাদের পাত্তাই দিল না ইতালি। ম্যানুয়েল লোকাতেল্লির জোড়া গোলের সঙ্গে শেষ মুহূর্তে সিরো ইম্মোবিলের গোল। দারুণ এক জয় দিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

    বুধবার রোমে ‘এ’ গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে ইতালি। আসরের উদ্বোধনী ম্যাচে তুরস্ককে একই ব্যবধানে হারিয়েছিল দলটি। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শেষ ষোলো নিশ্চিত করল রোবের্তো মানচিনিরা।

    অন্যদিকে ২ ম্যাচের একটি ড্র ও একটি হার নিয়ে ১ পয়েন্ট অর্জনকারী সুইজারল্যান্ড পড়ে গেল চ্যালেঞ্জের মুখে। টুর্নামেন্টের পরের রাউন্ডে পৌঁছতে তুরস্কের বিপক্ষে নিজের শেষ গ্রুপের ম্যাচ জিততেই হবে তাদের। অন্যদিকে ইতালির কাছে হারতে হবে ওয়েলসকে। অর্থাৎ নিজেদের শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকেও। এদিন গ্রুপের অন্য ম্যাচে ওয়েলস ২-০ গোলে হারায় তুরস্ককে।

    ইতালি এদিন ৪-৩-৩ ছকে দল নামিয়ে ঘনঘন আক্রমণে উঠেছে। তার ফলই তারা পেয়েছে। গোলের ব্যবধান আরো বাড়তে পারত, যদি না হ্যান্ড বলের জন্য ইতালি অধিনায়ক জর্জো কিয়েল্লিনির গোল বাতিল করে দেওয়া হত। পরে চোট পেয়ে মাঠের বাইরেও চলে যান কিয়েল্লিনি।

    সুইজারল্যান্ডকে শুরু থেকেই জড়োসড়ো মনে হয়েছে। ৩-৪-১-২ ছকে দল সাজিয়েও ম্যাচে সেভাবে প্রভাব রাখতে পারেনি দলটি।

    ২৬ মিনিটের মাথায় লোকাতেল্লির নৈপুণ্যে প্রথম সফল্য পায় ইতালি। ম্যাচের প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে জয়ী দল। অন্যদিকে সেভাবে সুযোগ তৈরিই করতে পারেনি সুইজারল্যান্ড।

    সুইস ডিফেন্সের ফাঁক ফোকরগুলোর সদ্ব্যবহার করে দ্বিতীয়ার্ধে আরো ভয়ংকর হয়ে ওঠে ইতালি। সুইজারল্যান্ডের গোলমুখে লাগাতার আক্রমণ শানাতে থাকে চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

    ৫২ মিনিটে নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন লোকাতেল্লি। এরপর ম্যাচ থেকে কার্যত হারিয়েই যায় সুইজারল্যান্ড। শেষ পর্যন্ত দাপট অব্যাহত থাকে ইতালির। ৮৯ মিনিটে ইম্মোবিলের গোল। যা ইতালির জয়কে আরো রঙিন করে।

    রবিবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ওয়েলসের মুখোমুখি হবে ইতালি। একই সময়ে আরেক ম্যাচে লড়বে সুইজারল্যান্ড ও তুরস্ক।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬