Journalbd24.com

সোমবার, ৩০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • বলিভিয়াকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুন, ২০২১ ১৪:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুন, ২০২১ ১৪:৪২

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    বলিভিয়াকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুন, ২০২১ ১৪:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুন, ২০২১ ১৪:৪২

    বলিভিয়াকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

    জাতীয় দলের জার্সিতে নিষ্প্রভ মেসি- এই তত্ত্বে এতদিন যারা বিশ্বাসী ছিলেন, তারা তা ভুলে যান। আকাশি-সাদা জার্সিটা গায়ে দিয়ে মেসি কেমন জ্বলে উঠতে পারেন, আজ বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি যারা দেখেছেন, তারা তা স্বীকার করতে বাধ্য হবেন। মেসি ম্যাজিকে রীতিমতো উড়ে গেছে বলিভিয়া। আর্জেন্টিনার জয় ৪-১ গোলে বড় ব্যবধানে।

    আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনার। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য শেষ ম্যাচে প্রয়োজন ছিল জয়। প্রতিপক্ষ বলিভিয়া। লাতিন আমেরিকার কোনো দলই ছোট নয়। বলিভিয়াও মোটামুটি কঠিন প্রতিপক্ষ।

    তবে গ্রুপ ‘এ’র শেষ ম্যাচে এরেনা পানতানালে তার ছিটেফোঁটাও দেখা যায়নি বলিভিয়ার খেলায়। মেসি এবং সার্জিও আগুয়েরোর যুগলবন্দী যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তা হাড়ে হাড়ে টের পেয়েছে বলিভিয়ানরা।

    বিশাল এ জয়ে জোড়া গোল করেছেন মেসি। বাকি দুটি গোল করলেন আলেহান্দ্রো গোমেজ এবং লওতারো মার্টিনেজ। বলিভিয়ার হয়ে একমাত্র সান্তনাসূচক গোলটি করেন এরউইন সাভিদরা।

    আগের তিন ম্যাচ হেরে এমনিতেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছিল বলিভিয়ার। যার ফলে এই ম্যাচটি ছিল নিয়মরক্ষার। তবে পেশাদার ফুটবলে এসব ‘নিয়মরক্ষা’ শব্দের কোনো ঠাঁই নেই। এখানে সব ম্যাচই সমান। যার পরিপূর্ণ ছাপ দেখা গেলো আর্জেন্টিনার খেলায়।

    এই ম্যাচে যে অধিনায়ক মেসিকে বিশ্রাম দেওয়া হবে না, তা আগেই জানিয়ে দিয়েছিলেন কোচ লিওনেল স্ক্যালোনি। সে হিসেবে বলিভিয়ার বিপক্ষে পুরো সময়টাই মাঠে ছিলেন মেসি।

    আর নামার সঙ্গে সঙ্গেই হাভিয়ের ম্যাসচেরানোকে পিছনে ফেলে আলবিসেলেস্তের হয়ে ১৪৮ ম্যাচ খেলে সর্বকালের সর্বোচ্চ ম্যাচ খেলার নজির গড়লেন তিনি। ম্যাচে জোড়া গোল করে ম্যাচের নায়কও তিনি।

    ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা আর বলিভিয়ার মধ্যে পার্থক্য কী, দেখিয়ে দিতে শুরু করেন মেসি এবং আগুয়েরোরা। যার ফলে ম্যাচের ৬ মিনিটের মাথায় গোল আদায় করে নেয় আর্জেন্টিনা। গোলের সূচনা করেন পাপ্পু গোমেজ নামে পরিচিত আলেহান্দ্রো গোমেজ। এ নিয়ে দুই ম্যাচ খেলে দুই ম্যাচেই গোল পেলেন গোমেজ।

    ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। এবার গোল এলো পেনাল্টি থেকে। পাপ্পু গোমেজকে বক্সের মধ্যে ফাউল করেন বলিভিয়ার দিয়েগো বেজারানো। স্পট কিক নেন মেসি।

    ৪২ মিনিটে অসাধারণ এক গোল আসলো মেসি এবং আগুয়েরোর যুগলবন্দীতে। বলিভিয়ার ডিফেন্সিভ হাফ থেকে বল বাড়িয়ে দেন আগুয়েরো। আগুয়ান মেসি বলটা শুধু তুলে দিলেন বলিভিয়ার গোলরক্ষকের মাথার ওপর দিয়ে। সেটি গিয়ে আশ্রয় নেয় বলিভিয়ার জালে।

    ম্যাচের ৬৫ মিনিটে আর্জেন্টিনার হয়ে ডান পায়ের শটে চতুর্থ গোলটি করেন লওতারো মার্টিনেজ। এর ৫ মিনিট আগেই অবশ্য আর্জেন্টাইন ডিফেন্সের ভুলে একটি গোল শোধ করে দেন বলিভিয়ার এরউইন সাভিদরা।

    এর আগে টানা ১৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে মাঠে খেলতে নামে আর্জেন্টিনা। বলিভিয়াকে হারিয়ে টানা ১৭ ম্যাচ অপরাজিত রইলো লা আলবেসেলেস্তারা। ২০১৯ সালে কোপা আমেরিকায় সর্বশেষ ব্রাজিলের কাছে হেরেছিল আর্জেন্টাইনরা। এরপর আর কোনো ম্যাচ হারেনি তারা।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ
    2. গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
    3. বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,
    4. মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 
    5. নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    6. শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩
    7. সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

    বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

     গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে

জ্বালানি তেল উদ্ধার,

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল
আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬