Journalbd24.com

শনিবার, ১৬ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • শেষ হলো লো’র জার্মান অধ্যায়
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জুলাই, ২০২১ ১৪:৪৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জুলাই, ২০২১ ১৪:৪৩

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    শেষ হলো লো’র জার্মান অধ্যায়

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জুলাই, ২০২১ ১৪:৪৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জুলাই, ২০২১ ১৪:৪৩

    শেষ হলো লো’র জার্মান অধ্যায়

    জার্মানির কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন গত ১৫ বছর ধরে। এবারের ইউরোর আগেই তিনি ঘোষণা দেন, ইউরো চ্যাম্পিয়নশিপই শেষ, এরপর আর জার্মানির কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন না। আগে দেয়া সেই ঘোষণা অনুসারে মঙ্গলবার রাতেই জার্মানির কোচ হিসেবে শেষবার ডাগআউটে দাঁড়ানোর সুযোগ পেলেন জোয়াকিম লো।

    লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম যে লো’র বিদায় মঞ্চ, তা হয়তো তিনি নিজেও ভাবতে পারেননি। কিন্তু ইংল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে জার্মানির দ্বিতীয় রাউন্ড থেকে বিদায়ের পরই শেষ হলো লো’র জার্মান অধ্যায়।

    আজ থেকে তিনি সাবেক। জার্মানির কোচ হিসেবে আর ডাগআউটে দাঁড়াবেন না তিনি। তার পরিবর্তে জার্মান ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব নেবেন হান্সি ফ্লিক। গত মৌসুমে বায়ার্ন মিউনিখের কোচ ছিলেন ফ্লিক। তবে, এভাবে বিদায় ঘটবে, তা হয়তো ভাবতেই পারেননি জোয়াকিম লো। ইংল্যান্ডের কাছে ২-০ গোলে হারের পর খুবই দুঃখবোধ হচ্ছে লো’র।

    একে তো ইংল্যান্ডের কঠিন ডিফেন্স জার্মানিকে কোনো সুযোগই তৈরি করতে দেয়নি। অন্যদিকে দুটি সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি টিমো ওয়ার্নার এবং থমাস মুলার। দুই অর্ধেই তারা গোল করার সুযোগ পেয়েছিলেন। শেষ ম্যাচের পর জোয়াকিম লো বলেন, ‘এটা অনেক বেশি হতাশার একটি বিষয়। আমরা আরও বেশি আশা করেছিলাম যে, আরও অনেক দুর যাবো। দলের ওপর সেই আস্থাটাও ছিল। কিন্তু যখন এ ধরনের ম্যাচে সহজ সুযোগ নষ্ট করা হয়, তখন আর কিছুই বলার থাকে না।’ দুটি সহজ সুযোগের কথা জানিয়ে লো বলেন, ‘আমরা খুব ভালো দুটি সুযোগ পেয়েছিলাম। ওয়ার্নার এবং মুলার। তারা দু’জন দুটি সহজ সুযোগ মিস করার কারণেই মূলতঃ আমাদেরকে ছিটকে যেতে হলো।’

    প্রথমার্ধের শুরুর দিকে টিমো ওয়ার্নার সুযোগ পেয়েছিলেন গোল করার। কিন্তু তিনি ইংলিশ গোলরক্ষক জর্দান পিকফোর্ডের শরীরে মেরে গোল বঞ্চিত হন। এরপর দ্বিতীয়ার্ধে যখন রাহিম স্টার্লিংয়ের গোলে পিছিয়ে যায় জার্মানি, তখন থমাস মুলার সুযোগ পান গোলের। সামনে গোলরক্ষক ছাড়া কেউ ছিল না আর। অথচ তিনি শট মেরে দেন পোস্টের বাইরে। লো বলেন, ‘যখন এমন কিছু ঘটে, যেমন মুলারের সুযোগ মিস, তখন আপানে শুধু এ পরিস্থিতি গ্রহণই করে নিতে হয়। সাধারণত এমন সব পরিস্থিতিতে সে গোল করতে অভ্যস্ত। কিন্তু আজ (মঙ্গলবার) যখন প্রয়োজন ছিল, তখন পারলো না। দুর্ভাগ্যছাড়া এটা আর কী!’

    ২০০৬ বিশ্বকাপের পর জার্মানির দায়িত্ব গ্রহণ করেন জোয়াকিম লো। এরপর তার অধীনেই ২০১৪ বিশ্বকাপ জয় করে জার্মানি। কিন্তু চার বছর পর, ২০১৮ রাশিয়া বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয় লো’র জার্মানি। এবার ইউরোর দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলো তার দল।

    সর্বশেষ সংবাদ
    1. পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা
    2. নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল
    3. আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু
    4. ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন
    5. কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান
    6. নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে
    7. ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি
    সর্বশেষ সংবাদ
    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

         ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা 
     নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার
এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি

    ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬