Journalbd24.com

সোমবার, ৩০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • চিলিকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুলাই, ২০২১ ১৪:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুলাই, ২০২১ ১৪:২৮

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    চিলিকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুলাই, ২০২১ ১৪:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুলাই, ২০২১ ১৪:২৮

    চিলিকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল

    কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে চিলিকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিক ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতে লুকাস পাকুয়েতার গোলে জয় নিশ্চিত হয় ব্রাজিলের।

    গ্রুপ পর্বে যেমনই খেলুক, কোয়ার্টার ফাইনালে সত্যিই অপ্রতিরোধ্য হয়ে উঠেছে চিলি। স্বাগতিক ব্রাজিলের মুহূর্মুহু আক্রমণ ঠেকিয়ে দিয়ে প্রথমার্ধ গোলশূন্য রেখেছে ম্যাচ। নিজেরাও দু’-একবার চেষ্টায় কোনো গোল করতে পারেনি। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্র’ দিয়ে।

    ব্রাজিল গ্রুপের চার ম্যাচের ৩টিতে জয় ও ১টিতে ড্র করে কোয়ার্টারে উঠেছে। অন্যদিকে চিলি ৪ ম্যাচের মধ্যে জিতেছে ১টিতে, ২টি ড্র করেছে ও ১টি হেরেছে।

    আবার সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে শেষ ১৬ বারের সম্মুখ সমরে চিলি মাত্র ১ বার ব্রাজিলকে হারাতে পেরেছে। ব্রাজিল জিতেছে ১৩টি ম্যাচ। ২টি ম্যাচ ড্র হয়েছে। শেষবার ২০০৭ কোপার কোয়ার্টার ফাইনালে চিলিকে ৬-১ গোলে বিধ্বস্ত করে ব্রাজিল।

    খেলায় ব্রাজিলের পায়েই বল ছিল বেশি। তবে, চিলির ছিল অসাধারণ ম্যান মার্কিং। যে কারণে দেখা গেছে, ব্রাজিল বল নিয়ে এগুতে গেলেই বাধার সম্মুখিন হতে হয়েছে। এমনকি চিলির ডি বক্সে আধিপত্য বিস্তার করার সুযোগই মেলেনি নেইমারদের। বক্সের সামনে বল নিয়ে গেলেও শট করার সুযোগ মেলেনি স্বাগতিকদের।

    ম্যাচের ১০ম মিনিটেই গোলের চেষ্টা চিলির। ম্যাচে প্রথমবার যথাযথ আক্রমণে ওঠে চিলি। যদিও ভার্গাসের শট প্রতিহত করে দেন ব্রাজিল গোলরক্ষক এডারসন। ১৫ মিনিটের মাথায় সিয়েরালতা বল বাড়িয়ে দেন ইসলার দিকে। রিচার্লিসন বল ধরে প্রতিআক্রমণে উঠে আসেন। লেফট উইং থেকে দূরপাল্লার শট নেন তিনি। যদিও বল সরাসরি চলে যায় চিলির গোলরক্ষক ব্র্যাভোর দস্তানায়।

    ২২ মিনিটের মাথায় দুর্দান্ত সুযোগ মিস করেন ফিরমিনো। নেইমারের দারুণ একটি ক্রস করেন। কিন্তু সেখান থেকে বল ধরার চেষ্টা করেও নাগাল পাননি ফিরমিনো। ২৭ মিনিটের মাথায় ভার্গাসের শট প্রতিহত করেন ব্রাজিল গোলরক্ষক এডারসন। ৩২ মিনিটের মাথায় চিলির রক্ষণের ভুলে আক্রমণের সুযোগ পেয়ে যান দানিলো। বক্সের সামনে থেকে গোলে শট নেওয়ার চেষ্টা করেন তিনি। বল ক্রসবারের উপর দিয়ে মাঠের বাইরে চলে যায়।

    ৩৪ মিনিটে দূর পাল্লার শটে গোল করার চেষ্টা করেন পালহার। যদিও তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৪০ মিনিটের মাথায় ইসলার সঙ্গে সামান্য ধাক্কাতেই চিলির বক্সের মধ্যে লুটিয়ে পড়েন রিচার্লিসন। তিনি রেফারির কাছে পেনাল্টির আবেদন জানান। যদিও রেফারি তার এই আবেদনে বিশেষ প্রভাবিত হননি। ৪৩ মিনিটে হেসুসের দুর্দান্ত শট পাঞ্চ করে প্রতিহত করেন ব্র্যাভো।

    দ্বিতীয়ার্ধের শুরুতেই ফিরমিনোকে তুলে নেন ব্রাজিল কোচ তিতে। ফিরমিনোর পরিবর্তে মাঠে নামান লুকাস পাকুয়েতাকে। চিলির তারকা স্যাঞ্চেজকে তুলে নিয়ে মাঠে নামানো হয় বেন ব্রেরেটনকে। পাকুয়েতাকে নামিয়েই সাফল্য পেলো ব্রাজিল। মাঠে নামার পরই গোল উপহার দেন তিনি। খুললেন চিলির গোলমুখের তালা। ৪৬ মিনিটের সময় নেইমারের ব্যাকহিল পাস থেকে বল পেয়েই দারুণ এক শটে চিলির জালে বল জড়িয়ে দেন পাকুয়েতা।

    গোলের দুই মিনিট পরই সরাসরি লাল কার্ড দেখেন গ্যাব্রিয়েল হেসুস। ইউজেনিও মেনার মুখে লাথি দেয়ার অপরাধে হেসুসকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি। ১০ জনের দলে পরিণত হয় ব্রাজিল। ৬২ মিনিটে গোল দিয়ে বসেছিল চিলি। সমতায় ফেরার কথা তাদের এই গোলে। কিন্তু নেটে বল প্রবেশ করার আগেই ফ্র‌্যাগ তুলে ধরেন লাইন্সম্যন। ফ্রি কিক থেকে আসা বল বক্সের মধ্যে পেয়ে ব্রাজিলের জালে বল জড়িয়ে দিয়েছিলেন এডুয়ার্ডো ভার্গাস; কিন্তু অফসাইডের কারণে আর গোল হলো না।

    ৬৭ মিনিটে কাউন্টার অ্যাটাকে বল পেয়ে দুর্দান্ত এক ছুটে বল নিয়ে আসেন নেইমার। কিন্তু তার শট ঠেকিয়ে দেন চিলি গোলরক্ষক ক্লদিও ব্র্যাভো। ৬৯ মিনিটে আরেকটি দারুণ গোলের সুযোগ মিস হয় চিলির। ইউজেনি মেনা দারুণ একটি বল তুলে দেন ব্রাজিলের বক্সের মধ্যে। কিন্তু ব্রেরেটন হেড নিলে গোলরক্ষক এডারসনকে ফাঁকি দিয়ে সেটি ক্রসবারে লেগে ফিরে আসে। ৭৮ মিনিটে এডুয়ার্ডো ভার্গাসের দুর্দান্ত একটি শট ঠেকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক এডারসন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ
    2. গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
    3. বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,
    4. মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 
    5. নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    6. শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩
    7. সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

    বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

     গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে

জ্বালানি তেল উদ্ধার,

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল
আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬