Journalbd24.com

বুধবার, ১ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ২০তম শিরোপা জয় জোকোভিচের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ জুলাই, ২০২১ ১৪:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ জুলাই, ২০২১ ১৪:৪৮

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ২০তম শিরোপা জয় জোকোভিচের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ জুলাই, ২০২১ ১৪:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ জুলাই, ২০২১ ১৪:৪৮

    ২০তম শিরোপা জয় জোকোভিচের

    মঞ্চটা তৈরিই ছিল। তবে রোববার বাংলাদেশ সময় রাতে শুরুতে একটু হোঁচট খেলেন নোভাক জোকোভিচ। হেরে বসলেন প্রথম সেট। তবে এরপর ঘুরে তিন সেটে অনায়াসে জিতে ধরে রাখলেন উইম্বলডনের মুকুট। পুরুষ এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে রজার ফেদেরার ও রাফায়েল নাদালকে ছুঁলেন এ সার্বিয়ান টেনিস তারকা।

    অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে রোববার ফাইনালে মাত্তেও বেররেত্তিনিকে ৬-৭(৪-৭), ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে ইতিহাস গড়েন জোকোভিচ।

    রোববার শুরু থেকেই ছন্দে ছিলেন জোকো। তারপরও টাইব্রেকারে প্রথম সেট তিনি হারেন। পরে ঘুরে দাঁড়িয়ে এ সার্বিয়ান জিতে নেন উইম্বলডনে নিজের ষষ্ঠ শিরোপা। বছরের চার গ্র্যান্ড স্ল্যাম মিলিয়ে তিনি জিতলেন রেকর্ড ২০টি শিরোপা। যে চূড়ায় আগে থেকে আছেন ফেদেরার ও নাদাল।

    ২০১৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতে রেকর্ডটি গড়েছিলেন ফেদেরার। আর গত বছরের ফরাসি ওপেন জিতে তাকে স্পর্শ করেন নাদাল। এবার সেই সারিতে উঠলেন জোকোভিচ।

    ফেদেরার-নাদালের রেকর্ড ছুঁয়ে উচ্ছ্বসিত জোকোভিচ, “রাফা ও রজারকে আমি শ্রদ্ধা জানাতে চাই। তারা আমাদের খেলার দুই কিংবদন্তি এবং ক্যারিয়ারে আমি যাদের বিপক্ষে খেলেছি তার মধ্যে সবচেয়ে বড় মাপের খেলোয়াড়।”

    তিনি আরও বলেন, “তাদের কারণেই আজ আমি এই জায়গায় আসতে পেরেছি। তারাই দেখিয়েছে, শারীরিক ও মানসিকভাবে এবং ট্যাকটিক্যালি আরও শক্তিশালী হতে আমাকে কী করতে হবে। গত ১০ বছরের যাত্রাটা ছিল অবিশ্বাস্য এবং পথচলা এখানে থামবে না।”

    এখন পর্যন্ত এ বছরের প্রথম তিনটি গ্র্যান্ড স্ল্যামই জিতেছেন জোকোভিচ। এবার তার সামনে হাতছানি ইউএস ওপেন জেতা। সেটা করতে পারলেই টেনিস উন্মুক্ত যুগে অনন্য রেকর্ড গড়বেন তিনি। আসলেই পারবেন জোকো? এ ব্যাপারে এ সার্বিয়ান রোববার বলেন, “অবশ্যই আমি এমন কিছু করার স্বপ্ন দেখি এবং একটা চেষ্টা তো করবই। দারুণ ফর্মে আছি এবং গ্র্যান্ড স্ল্যামে সেরা ফর্মে থাকাই আমার মূল লক্ষ্য।”

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬