Journalbd24.com

বুধবার, ১ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • লিটনের দুর্দান্ত সেঞ্চুরি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১ ১৬:৫৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১ ১৬:৫৬

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    লিটনের দুর্দান্ত সেঞ্চুরি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১ ১৬:৫৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১ ১৬:৫৬

    লিটনের দুর্দান্ত সেঞ্চুরি

    জিম্বাবুয়ের বিপক্ষে টানা দ্বিতীয় সেঞ্চুরি করে ফেললেন লিটন দাস। ২০২০ সালের মার্চে বাংলাদেশ সফরে এসেছিল জিম্বাবুয়ে। ওই সময় ৬ মার্চ সিলেটে অনুষ্ঠিত ওয়ানডেতে লিটন দাস করেছিলেন ১৭৬ রান। যা বাংলাদেশের ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত। সেই ম্যাচের পর আজ টানা দ্বিতীয় সেঞ্চুরি করলেন লিটন। ক্যারিয়ারর চতুর্থ সেঞ্চুরি তুলে নিতে তিনি সময় নিয়েছেন ১১০ বল। হাঁকিয়েছেন ৮টি বাউন্ডারি। তবে সবচেয়ে বড় কথা হলো, প্রচণ্ড চাপের মাঝে লিটন এই ইনিংস উপহার দিয়েছেন।

    আজ শুক্রবার হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই ফিরে যান তামিম ইকবাল। ৭ বল খেলে তিনি মুজরাবানির বলে 'ডাক' মারেন। অপর ওপেনার লিটন দাস একপ্রান্ত আগলে রাখার কাজটি করে যাচ্ছিলেন। কিন্তু সঙ্গী হিসেবে কাউকে পাননি। অল-রাউন্ডার সাকিব আল হাসান ২৫ বলে ১৯ রান করে মুজরাবানির শিকার হন। বিতর্ক উস্কে একাদশে সুযোগ পাওয়া মোহাম্মদ মিঠুনও ১৯ রান করে চাতারার শিকার হন।

    নিজেকে প্রমাণ করার আরেকটা সুযোগ ছিল মোসাদ্দেক হোসেনের সামনে। এই তরুণ মাত্র ৫ বলে নাগারভার বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন। ৭৪ রানে পতন হয় ৪ উইকেটের। লিটন দাসের সঙ্গী হন মাহমুদউল্লাহ। দুজনে মিলে এগিয়ে নিতে থাকেন  দলের স্কোর। শ্রীলঙ্কা সিরিজে বাদ পড়া লিটন দলে ফিরেই দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭৪ বলে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন। ৮ ইনিংস পর তার ব্যাটে পঞ্চাশোর্ধ রান এলো। ২০২০ সালের ৬ মার্চ সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ তিনি পঞ্চাশোর্ধ ইনিংস (১৭৬) খেলেছিলেন।

    পঞ্চম উইকেট জুটিতে ৯৩ রান আসতেই ছন্দপতন। ৫২ বলে এক ছক্কায় ৩৩ রানে লুক জঙ্গুয়ের স্লোয়ার বাউন্সারে পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন মাহমুদউল্লাহ। লিটনের সঙ্গী হন আফিফ হোসেন ধ্রুব। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪১ ্ভারে ৫ উইকেটে ২০৬ রান। লিটন ১০২* এবং আফিফ ১৬* রানে ব্যাট করছেন।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬