Journalbd24.com

শনিবার, ১৬ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০২১ ২২:২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০২১ ২২:২২

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০২১ ২২:২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০২১ ২২:২২

    অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ

    স্টার্ক-মার্শদের ২৩ রানে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। এর আগে এত কম রানের সম্বল নিয়ে টি-টোয়েন্টিতে জেতেনি টাইগাররা। এই জয়ে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ।এর আগে চার বারের দেখায় প্রতিবারই হেরেছিল বাংলাদেশ। প্রতিটি ম্যাচই হয়েছিল দেশের বাইরে। এবার দেশের মাটিতে অজিদের বিপক্ষে প্রথমবার নেমেই সফল হলো লাল-সবুজের দল। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।

    শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩১ রান। বাংলাদেশের ১৩১ রানের জবাব দিতে নেমে ২০ ওভারে ১০৮ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। স্বাগতিকরা জয় পায় ২৩ রানের।

    অল্প রানের পুঁজি নিয়েও ইনিংসের শুরুতেই অস্ট্রেলিয়ার উপর চড়াও হন নাসুম, মেহেদী ও সাকিব। বাংলাদেশের বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙ্গে পরে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। বল হাতে অজি শিবিরে প্রথম আঘাত হানে মেহেদী। অ্যালেক্স ক্যারিকে সরাসরি বোল্ড করে প্যাভিলিয়নে পাঠান তিনি। স্কোর বোর্ডে কোন রানই যোগ করতে পারেনি এই ব্যাটসম্যান।


    অস্ট্রেলিয়া শিবিরে দ্বিতীয় আঘাত হানে নাসুম আহমেদ। তার শিকার অ্যালেক্স ক্যারি। আউট হওয়ার আগে এই ব্যাটসম্যান করে ৯ রান। এরপর বল হাতে আসেন সাকিব আল হাসান। নিজের প্রথম বলেই বোল্ড করেন ময়েসেজ হেনড্রিকসকে। বাঁহাতি এই স্পিনারের বল সুইপ করতে গিয়ে নিজেই টেনে নিয়ে উইকেট হারান হেনড্রিকস। ১১ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া।

    সেখান থেকে মিচেল মার্শকে নিয়ে দারুণ এক জুঁটি গড়ে চাপ কাটানোর চেষ্টায় ছিল অধিনায়ক ম্যাথু ওয়েড। ঝুঁকিপূর্ণ শট না খেলে একটু একটু করে এগিয়ে যেতে থাকেন তারা। শেষ পর্যন্ত তাদের ৪৫ বলে ৩৮ রানের জুটি ভেঙেছেন নাসুম।

    এরপর আরও একটি উইকেট শিকার করলেন নাসুম আহমেদ। ইনিংসের ১৪ ওভারের দ্বিতীয় বলে শর্ট ফাইনে খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু তার পা ভেঙে দেয় স্ট্যাম্প। আউট হওয়ার আগে অ্যাগারের ব্যাট থেকে আসে ১২ বলে ৭ রান। এটি নাসুমের তৃতীয় উইকেট। তার আগে জস ফিলিপে ও ম্যাথু ওয়েডকে সাজঘরে ফেরান তিনি।

    তিন উইকেট পাওয়া নাসুম আবারো আঘাত হানে অজি শিবিরে। টপ অর্ডারদের ব্যর্থতার দিনে টাইগারদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন মিচেল মার্শ, তাকে ফিরিয়ে উল্লাসে ভাসেন নাসুম আহমেদ। আউট হওয়ার আগে এই ব্যাটসম্যান করেন ৪৫ বলে ৪৫ রান। শেষ দিকে আর কেউই উইকেটে দাঁড়াতে পারেনি, যার ফলে হার দিয়েই টি-টোয়েন্টি সিরিজ শুরু হয় অজিদের।

    এর আগে চার টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সেরা বোলিং ছিল সাকিবের। ২০১৬ সালে বেঙ্গালুরুতে ২৭ রানে ৩ উইকেট নিয়েছিলেন সাকিব। আজ সে রেকর্ড ভাঙলেন নাসুম। ১৯ রানে ৪ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। নাসুম আহমেদই হয়েছে ম্যান অব দ্য ম্যাচ।

    সর্বশেষ সংবাদ
    1. পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা
    2. নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল
    3. আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু
    4. ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন
    5. কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান
    6. নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে
    7. ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি
    সর্বশেষ সংবাদ
    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

         ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা 
     নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার
এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি

    ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬