Journalbd24.com

সোমবার, ৩০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • কেপিএল খেললে ভারতীয় ক্রিকেটে থাকা যাবে না
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ আগস্ট, ২০২১ ১৪:২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ আগস্ট, ২০২১ ১৪:২২

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    কেপিএল খেললে ভারতীয় ক্রিকেটে থাকা যাবে না

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ আগস্ট, ২০২১ ১৪:২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ আগস্ট, ২০২১ ১৪:২২

    কেপিএল খেললে ভারতীয় ক্রিকেটে থাকা যাবে না

    কাশ্মীর প্রিমিয়ার লিগ (কেপিএল) খেললে, ভারতে ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকা যাবে না। এমন সিদ্ধান্ত জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

    আগামী ৬ অগাস্ট থেকে পাকিস্তানের কাশ্মীরে শুরু হবে (কেপিএল)। ভারতীয় ক্রিকেট বোর্ড পরিষ্কারভাবে জানিয়েছে, কোনো প্লেয়ার যদি কেপিএলে অংশ নেন, তা হলে তিনি ভারতীয় ক্রিকেটের সঙ্গে কোনোভাবে যুক্ত থাকতে পারবেন না। অন্য সব ক্রিকেট বোর্ডকে তাদের সিদ্ধান্তের কথা বেসরকারিভাবে জানিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিসিসিআই।

    কেপিএলের আয়োজক হলো পাকিস্তানের ক্রিকেট বোর্ড। পাকিস্তানের কাশ্মীরে এই প্রতিযোগিতা হবে। ভারত বরাবরই বলে আসছে, কাশ্মীরের একটা অংশ পাকিস্তান দখল করে রেখেছে। ভারতের দাবি, ওটা হলো পাকিস্তান অধিকৃত কাশ্মীর। ভারতের সংসদে সর্বসম্মতিক্রমে প্রস্তাব নেওয়া আছে, পাক অধিকৃত কাশ্মীর হলো ভারতের অংশ। ভারত কোনোভাবেই সেখানে তাদের দাবি ছাড়বে না। সেজন্যই তারা কেপিএলের বিরোধিতা করছে।

    পাকিস্তান সুপার লিগ নিয়ে ভারত কোনো আপত্তি জানায় না। কারণ, সেটা কাশ্মীরে হয় না। ভারতীয় বোর্ডের দাবি, সরকারের নীতি মেনে ও দেশের সুরক্ষার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর পাক ক্রিকেট বোর্ডের অভিযোগ, ভারত আন্তর্জাতিক আইন ভেঙেছে।

    ভারতীয় বোর্ডের এ সিদ্ধান্তের পর মন্টি পানেসর, ম্যাট প্রায়র, ফিল মাস্টার্ড এবং ওয়েইস শাহের মতো ইংরেজ ক্রিকেটাররা কেপিএল থেকে সরে গেছেন। কেপিএলের একটি দলের হয়ে খেলার কথা হার্শেল গিবসের। এক ওভারে ছয়টি ছক্কা মারার কৃতিত্ব রয়েছে গিবসের।

    তিনি টুইট করে বলেছেন, কেপিএলে রাজনৈতিক কর্মসূচি নিয়ে আসাটা ভারতীয় বোর্ডের উচিত হচ্ছে না। আমাকে কেপিএলে খেলতে না দেওয়ার চেষ্টা হচ্ছে। বলা হচ্ছে, ক্রিকেট সংক্রান্ত কোনো কাজে আমাকে ভারতে ঢুকতে দেওয়া হবে না। এটা হাস্যকর।

    ভারত ও পাকিস্তানের মধ্যে এখন ক্রিকেট সিরিজ বন্ধ। দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার পর আর ক্রিকেট সিরিজ হয় না। কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ এবং জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল করার পর উত্তেজনা আরো বেড়েছে। এখন কেপিএল নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ তুঙ্গে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ
    2. গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
    3. বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,
    4. মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 
    5. নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    6. শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩
    7. সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

    বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

     গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে

জ্বালানি তেল উদ্ধার,

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল
আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬