Journalbd24.com

সোমবার, ৩০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • অস্ট্রেলিয়াকে দুই ম্যাচে হারিয়ে সিরিজে ২-০তে এগিয়ে বাংলাদেশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ আগস্ট, ২০২১ ২১:৪৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ আগস্ট, ২০২১ ২১:৪৩

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    অস্ট্রেলিয়াকে দুই ম্যাচে হারিয়ে সিরিজে ২-০তে এগিয়ে বাংলাদেশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ আগস্ট, ২০২১ ২১:৪৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ আগস্ট, ২০২১ ২১:৪৩

    অস্ট্রেলিয়াকে দুই ম্যাচে হারিয়ে সিরিজে ২-০তে এগিয়ে বাংলাদেশ

    পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই খেলায় অসিদের বিরুদ্ধে জয় পেয়েছে টাইগাররা। টানা দুই জয়ে সিরিজে ২-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ উইকেটে ১২১ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া।

    টার্গেট তাড়া করতে নেমে ৮ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় স্বাগতিক বাংলাদেশ।টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১২১ রান করে সফরকারীরা।এদিন ২.৩ ওভারে দলীয় ১৩ রানে অফ স্পিনার মেহেদি হাসানের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অস্ট্রেলিয়ান ওপেনার অ্যালেক্স ক্যারি। সাজঘরে ফেরার আগে ১১ বলে ১১ রান করার সুযোগ পান তিনি। সিরিজের প্রথম ম্যাচে ইনিংসের প্রথম বলে এই ক্যারিকেই সাজঘরে ফেরান মেহেদি।

    শুরুর এই ধাক্কা সামলিয়ে ওঠার আগেই অস্ট্রেলিয়া শিবিরে দ্বিতীয় আঘাত হানেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ফিজের গতির বলে বোল্ড হয়ে ফেরেন অস্ট্রেলিয়ান ওপেনার জশ পিলিপি। দলীয় ৩১ রানে সাজঘরে ফেরার আগে ১৪ বলে ১০ রান করার সুযোগ পান এ ওপেনার। ৩১ রানে দুই ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকেটে মিসেল মার্শের সঙ্গে ৫২ বলে ৫৭ রানের জুটি গড়েন হেনরিক্স। অনবদ্য ব্যাটিং করে যাওয়া এই জুটির বিচ্ছেদ ঘটান সাকিব। ১৪.২ ওভারে দলীয় ৮৮ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ২৫ বলে তিন চার ও এক ছক্কায় ৩০ রান করেন ময়েস হেনরিক্স।প্রথম ম্যাচের মতো দ্বিতীয় খেলায়ও ব্যাটিং বিপর্যয়ে লড়াই করে যান মিসেল মার্শ। প্রথম ম্যাচে নাসুম আহমেদের শিকার হওয়ার আগে ৪৫ রান করা এ তারকা ব্যাটসম্যানকে এদিনও সেই ৪৫ রানে ফেরান শরিফুল ইসলাম।  

    এরপর কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের গতির শিকার জয়ে পরপর দুই বলে সাজঘরে ফেরেন অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথু ওয়েড ও অ্যাস্টন অ্যাগার।এরপর ৩ রানের ব্যবধানে ৩ রান করে শরিফুলের দ্বিতীয় শিকার হন অ্যাস্ট টার্নার। ব্যাটসম্যানদের এই আসা-যাওয়ার মিছিলে ২০ ওভারে ১২১ রানে ইনিংস গুটায় অস্ট্রেলিয়া।বাংলাদেশ দলের হয়ে মোস্তাফিজ নেন ৩ উইকেট, দুই উইকেট শিকার করেন তরুণ পেসার শরিফুল। একটি করে উইকেট নেন সাকিব আল হাসান ও মেহেদি হাসান।১২২ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের ২.২ ওভারে মিচেল স্টার্কের গতির বলে বোল্ড হন সৌম্য সরকার। প্রথম ম্যাচে ২ রানে আউট হওয়া এ ওপেনার এদিন ফেরেন শূন্য রানে।

    সৌম্য আউট হওয়ার ঠিক পরের ওভারের প্রথম বলে জশ হ্যাজলউডের বলে বোল্ড নাঈম শেখও। আগের ম্যাচে ৩০ রান করা নাঈম, এদিন আউট হন ১৩ বলে ৯ রানে।দলীয় ৫৮ রানে এন্ডু টাইয়ের বলে বোল্ড হয়ে ফেরেন সাকিব আল হাসানও। সাজঘরে ফেরার আগে ১৭ বলে ২৬ রান করে সাকিব।দুর্ভাগ্য মাহমুদউল্লাহ রিযাদের। বল ব্যাটে লেগে স্টাম্পে গিয়ে আঘাত হানে। সৌম্য, নাঈম, সাকিবের মতো বোল্ড হয়ে ফেরেন অধিনায়ক।

    ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্ট্যাম্পিং হয়ে ফেরেন মেহেদি হাসান। ১১.২ ওভারে দলীয় ৬৭ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন মেহেদি। তার আগে ২৪ বলে করেন ২৩ রান।এরপর নুরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে ৪৪ বলে ৫৬* রানের অবিচ্ছি জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছেদেন তরুণ ব্যাটসম্যান আফিফ হোসেন। দলের জয়ে ৩১ বলে ৫টি চার ও এক ছক্কায় ৩৭ রান করেন আফিফ হোসেন। ২১ বলে ২২ রান করে অপরাজিত থাকেন সোহান।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ
    2. গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
    3. বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,
    4. মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 
    5. নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    6. শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩
    7. সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

    বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

     গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে

জ্বালানি তেল উদ্ধার,

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল
আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬