Journalbd24.com

সোমবার, ৩০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • অবশেষে জয় পেল অস্ট্রেলিয়া
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ আগস্ট, ২০২১ ২২:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ আগস্ট, ২০২১ ২২:১৫

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    অবশেষে জয় পেল অস্ট্রেলিয়া

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ আগস্ট, ২০২১ ২২:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ আগস্ট, ২০২১ ২২:১৫

    অবশেষে জয় পেল অস্ট্রেলিয়া

    বাংলাদেশের দেওয়া ১০৫ রানের টার্গেটে ৬ বল অক্ষত রেখে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে সফরকারীরা। এতে চলতি সফরে প্রথম জয়ের মুখ দেখলো ওয়েড-মার্শরা।শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ দলের ইনিংস থামে মাত্র ১০৪ রানে। টাইগারদের হয়ে সর্বোচ্চ ২৮ রান আসে নাঈমের ব্যাট থেকে। এদিন কেউই দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারেননি। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলীয় সর্বনিম্ন রানের রেকর্ড এটি। এর আগে ২০১০ বিশ্বকাপে ১১৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ দল। সব মিলিয়ে কুড়ি ওভারের ফরম্যাটে বাংলাদেশ দলের নবম সর্বনিম্ন সংগ্রহ। জবাবে ১ ওভার বাকি থাকতে ৩ উইকেটের জয় তুলে নিয়েছে সফরকারীরা।

    ছোট পূঁজিতেও ব্যাটিংয়ে নেমে খুব ভালো শুরু পায়নি অস্ট্রেলিয়ানরা। মেহেদি হাসানের বলে প্রথম ওভারেই ফেরেন অজি অধিনায়ক ম্যাথু ওয়েড। ইনিংসের চতুর্থ ডেলিভারিতে নাসুমের বলে ২ রান করে বোল্ড হন ওয়েড।ম্যাথু ওয়েডকে হারানোর ঝালটা সাকিবের ওপর দিয়ে উঠায় অস্ট্রেলিয়া। সাকিবের করা চতুর্থ ওভার থেকে ৫টি ছক্কা সহ ৩০ রান তুলে নেন ড্যান ক্রিস্টিয়ান। এর পরের ওভারে অস্ট্রেলিয়ার ওপর আঘাত হানেন স্পিনার নাসুম আহমেদ। পঞ্চম ওভারের চতুর্থ বলে বেন ম্যাকডারমটকে আউট করেন নাসুম। পরের ওভারেই সাকিবকে ৫ ছক্কা হাঁকানো ড্যান ক্রিস্টিয়ানকে আউট করেন মোস্তাফিজুর রহমান। ১৫ বলে ৩৯ রান করে ফেরেন ক্রিস্টিয়ান।

    পরের ১৮ রান যোগ করতেই অজিরা হারায় তাদের ৫ উইকেট। ক্রিস্টিয়ানকে ফেরানোর পরে হেনরিকসকে রান আউটের ফাঁদে ফেলে সাকিব। পরে অ্যালেক্স ক্যারিকেও ফেরান ফিজ। শেষে মার্শ ফিরলে দারুণভাবে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে রাখে মোস্তাফিজ-মেহেদি।শেষের দিকে অ্যাগারের ধৈর্যশীল ২৭ রানে জয়ের খুব কাছে যায় অস্ট্রেলিয়া। সেখানে গুরুপ্তপূর্ণ অ্যাগারকে ফেরান শরিফুল। তবে অলরাউন্ডার অ্যাশটন টার্নার ও অ্যান্ড্রু টাইয়ে সিরিজে প্রথম জয় পায় অস্ট্রেলিয়া।

    এর আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকছিল বাংলাদেশের ওপেনিং জুটি। আগের তিন ম্যাচের মত এই ম্যাচেও ব্যর্থ হন সৌম্য। চার ম্যাচে সৌম্য সরকারের স্কোর যথাক্রমে ২, ০, ২, ৮। সৌম্যের রান খরায় ভুগতে হল বাংলাদেশকেও। তৃতীয় ওভারে টার্নারকে ছয় মারলেও বেশিদূর যেতে পারেননি তিনি। হ্যাজলউডের শর্ট লেন্থের বলে কাভারে ক্যাচ তুলে দেন। ১০ বলে মাত্র ৮ রান করেন সৌম্য। চার ম্যাচে তার ব্যাট থেকে আসে ১২ রান।শুরুতেই জীবন পাওয়া সাকিব দ্বিতীয় টি-টোয়েন্টিতে সুবিধা করতে পারেননি। ২৬ বলে ১৫ রান করে ফেরেন তিনি। সিরিজ জয়ের ম্যাচে ম্যাচসেরা ইনিংস খেললেও এদিন খালি হাতেই ফিরতে হয়েছে মাহমুদউল্লাহকে। সোয়েপসনের ঘূর্ণিতে সুইপ করতে গিয়ে এলবির শিকার হন তিনি। এই সিরিজে মাহমুদউল্লাহর এটি দ্বিতীয় শূন্য। এর আগে দ্বিতীয় ম্যাচে শূন্য রানে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। পরের বলেই ডাক মারেন নুরুল। শুরুতে আম্পায়ার আউট দেননি, এতে রিভিউয়ের দ্বারস্থ হয় অস্ট্রেলিয়া। পরে রিভিউ সোহানের বিপক্ষে যায়। স্কোরকার্ডে ৪৮ থেকে ৫১ রান আসতেই বাংলাদেশ হারায় তিন উইকেট।মাহমুদউল্লাহ-সোহানের জোড়া উইকেট নেওয়ার পর নাঈমকেও ফেরান মিচেল সোয়েপসন। প্রথম তিন ইনিংসে ৩০, ৯ ও ১ রান করা নাঈম আজ করেছেন ২৮ রান, তবে খেলেছেন ৩৬ বল।

    পরের ওভারে ১৭ বলে ২০ রান করা আফিফ অ্যাশটন অ্যাগারকে উইকেট দিয়ে আসেন। তরুণ প্রতিভাবান শামীম হোসেনও কিছু করতে পারেননি। ব্যক্তিগত ৩ রানে অ্যান্ড্রু টাইয়ের বলে অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দেন।তবে শেষদিকে এসে টাইগারদের ১০০ রানের কোটা পূরণ করতে সাহায্য করেন মেহেদী হাসান। তিনি ১৬ বলে একটি চার ও একটি ছক্কায় ২৩ রানের ঝড়ো ইনিংস খেলে টাইয়ের শিকার হন তিনি। ইনিংসের শেষ বলে টাইয়ের তৃতীয় শিকার হন শরিফুল ইসলাম।অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নেন সোয়েপসন ও অ্যান্ড্রু টাই। হ্যাজলউডের শিকার দুই উইকেট। অ্যাগারের ঝুলিতে এক উইকেট।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ
    2. গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
    3. বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,
    4. মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 
    5. নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    6. শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩
    7. সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

    বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

     গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে

জ্বালানি তেল উদ্ধার,

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল
আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬