Journalbd24.com

সোমবার, ৩০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল টাইগারদের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০২১ ২০:২৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০২১ ২০:২৪

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল টাইগারদের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০২১ ২০:২৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০২১ ২০:২৪

    সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল টাইগারদের

    টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে হ্যাটট্রিক জয়ের পর পরাজয় দেখল বাংলাদেশ।  ফলে সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল টাইগারদের। রোববার সিরিজের তৃতীয় ম্যাচে পরাজয়ের আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন ম্যাচে জয় পায় টাইগাররা।

    নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই খেলায় জয় পায় বাংলাদেশ। রোববার জিতলেই দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হতো টাইগারদের।

    এমন সহজ সমীকরণের ম্যাচে কিউইদের বিপক্ষে ১২৯ রানের টার্গেট তাড়া করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৯.৪ ওভারে মাত্র ৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ। ৫২ রানে জিতে সিরিজে ( ২-১) ব্যবধান কমায় কিউইরা। 

    এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে টানা তৃতীয় জয়ের পর চতুর্থ খেলায় হেরে যায় বাংলাদেশ। শেষ ম্যাচে জিতে ৪-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে টাইগাররা। 

    রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১০.৫ ওভারে ৬২ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। 

    এরপর টম ব্লান্ডেলকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ৫৫ বলে অবিচ্ছিন্ন ৬৬ রানের জুটি গড়েন হেনরি নিকোলাস। এই জুটিতেই ১২৮/৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে নিউজিল্যান্ড। ২৯ বলে ৩৬ রান করেন নিকোলাস। আর ৩০ বলে ৩০ রান করেন টম ব্লান্ডেল। 

    টার্গেট তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ২.৫ ওভারে স্কোর বোর্ডে ২৩ রান তুলেন দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ নাঈম শেখ। এরপর ৫৩ রানের ব্যবধানে ১০ উইকেট হারায় বাংলাদেশ। 

    নিউজিল্যান্ডের দুই স্পিনার এজাজ প্যাটেল ও ম্যাককলিনের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে একের পর এক সাজঘরে ফেরেন লিটন দাস, মেহেদি হাসান, সাকিব আল হাসান, মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

    ব্যাটসম্যানদের এই আসা-যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি উইকেটের এক পাশ আগলে রেখে দলের পরাজয়ের ব্যবধান কিছুটা হলেও কামান। ৭৪ মিনিট ব্যাটিং করে ৩৭ বলে দলের হয়ে সর্বোচ্চ মাত্র ২০ রান করেন মুশফিক।

    এছাড়া ১৫ ও ১৩ রান করে ফেরেন দুই ওপেনার লিটন ও নাঈম। বাকি ৮জন ব্যাটসম্যান দুই অঙ্কোর ফিগার রান করতে পারেননি। নিউজিল্যান্ডের হয়ে ১৬ রানে ৪ উইকেট নেন এজাজ প্যাটেল। ১৫ রানে ৩ উইকেট শিকার করেন ম্যাককলিন।

    সংক্ষিপ্ত স্কোর

    নিউজিল্যান্ড: ২০ ওভারে ১২৮/৫ (নিকোলাস ৩৬*, ব্লান্ডেল ৩০*, রাচিন রবীন্দ্র ২০, উইলি ইয়াং ২০; সাইফউদ্দিন ২/২৮)।

    বাংলাদেশ: ১৯.৪ ওভারে ৭৬/১০ রান (মুশফিক ২০*, লিটন ১৫, নাঈম ১৩; এজাজ প্যাটেল ৪/১৬, ম্যাককলিন ৩/১৫)।

    ফল: নিউজিল্যান্ড ৫২ রানে জয়ী।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ
    2. গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
    3. বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,
    4. মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 
    5. নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    6. শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩
    7. সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

    বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

     গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে

জ্বালানি তেল উদ্ধার,

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল
আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬