Journalbd24.com

বুধবার, ১ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • টি-টোয়েন্টি ফরম্যাটে মুশফিক আর কিপিং করতে চান না
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০২১ ২১:২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০২১ ২১:২২

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    টি-টোয়েন্টি ফরম্যাটে মুশফিক আর কিপিং করতে চান না

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০২১ ২১:২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০২১ ২১:২২

    টি-টোয়েন্টি ফরম্যাটে মুশফিক আর কিপিং করতে চান না

    অনেকদিন ধরেই সাদা পোশাকে কিপিং করছেন না মুশফিকুর রহিম। একপ্রকার জোর করেই তার কিপিং গ্লাভসজোড়া তুলে দেওয়া হয়েছে লিটন দাসের হাতে। রঙ্গিন পোশাকেও তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন নুরুল হাসান সোহান আর লিটন দাস। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজে এই কিপিং নিয়ে নাটক কম হয়নি। অবশেষে আজ তৃতীয় ম্যাচ হারের পর টাইগার কোচ রাসেল ডমিঙ্গো জানালেন, এই ফরম্যাটে মুশফিক আর কিপিং করতে চান না।

    নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন, দুই ম্যাচ করে নুরুল হাসান সোহান আর মুশফিকুর রহিমকে কিপিং ভাগাভাগি করে দেওয়া হবে। প্রথম দুই ম্যাচে কিপিং করবেন নুরুল হাসান সোহান। পরের দুই ম্যাচে মুশফিকুর রহিম। প্রথম চার ম্যাচে দুজনের পারফরম্যান্সের ভিত্তিতে ঠিক হবে পঞ্চম ম্যাচে উইকেটের পেছনে কে দাঁড়াবেন। এটা নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল। সাবেক অধিনায়ক মাশরাফিসহ অনেকেই মনে করেছিলেন, এটা মুশফিকের প্রতি অপমানজনক আচরণ।

    কিন্তু আজ রবিবার তৃতীয় ম্যাচে দেখা গেল, কিপারের দায়িত্ব পালন করছেন সেই সোহান। আর ফিল্ডিং করছেন মুশফিক, যার আজ কিপিং করার কথা ছিল। দেশের ক্রিকেটাঙ্গনে আবারও গুঞ্জন শুরু হয়, কিপিং নিয়ে আবার নতুন কী নাটক তৈরি হলো! ম্যাচ শেষে বাংলাদেশের হারের চেয়েও তাই গুরুত্বপূর্ণ হয়ে যায় মুশফিকুর রহিমের কিপিং না করা। অবশেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সবার কৌতুহল মেটান রাসেল ডমিঙ্গো।

    টাইগার কোচ বলেন, 'মুশফিকের সাথে আলোচনা করে দুই ম্যাচ পর কিপার পরিবর্তনের সিদ্ধান্তে পরিবর্তন এসেছে। দ্বিতীয় ম্যাচের পর তার কিপিং করার কথা। সে আমাকে বলেছে, টি-টোয়েন্টিতে আর কিপিং করতে চায় না। আমাদের তাই এটা মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। আমার মনে হয় না মুশফিকের আর এই ফরম্যাটে কিপিং করার তেমন ইচ্ছা আছে। আমরা তাই সোহানের দিকে মনোযোগ রাখছি, এবং তাকেই কিপিংয়ের দায়িত্ব দিতে যাচ্ছি।'

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬