Journalbd24.com

সোমবার, ৩০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • নাসুম-মুস্তাফিজ ঝড়ে নিউজিল্যান্ড থামলো ৯৩ রানে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ সেপ্টেম্বর, ২০২১ ১৭:৪৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ সেপ্টেম্বর, ২০২১ ১৭:৪৭

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    নাসুম-মুস্তাফিজ ঝড়ে নিউজিল্যান্ড থামলো ৯৩ রানে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ সেপ্টেম্বর, ২০২১ ১৭:৪৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ সেপ্টেম্বর, ২০২১ ১৭:৪৭

    নাসুম-মুস্তাফিজ ঝড়ে নিউজিল্যান্ড থামলো ৯৩ রানে

    তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেয় নিউজিল্যান্ড। কিন্তু ইনিংসের শুরু থেকেই কিউইদের চেপে ধরেন টাইগার বোলাররা। তাই বদলে যায় চিত্রনাট্য। গত ম্যাচে ১২৮ রান করলেও নাসুম-মুস্তাফিজ ঝড়ে কিউইরা আজ থেমে যায় ৯৩ রানে। আহত বাঘের দল আজই সিরিজ নিশ্চিত করতে মরিয়া হয়ে আছে। তার প্রথম ধাপটা ভালোভাবেই পার করিয়ে দিয়েছেন বোলাররা। এবার পালা ব্যাটসম্যানদের। ক্রিকেটপ্রেমীদে প্রত্যাশা, তৃতীয় ম্যাচের মতো কোনো ব্যাটিং বিপর্যয় যেন না হয়।

    মিরপুর শেরেবাংলায় সিরিজের চতুর্থ ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমে নাসুম আহমেদকে দিয়ে বোলিং আক্রমণ শুরু করে বাংলাদেশ। ওভারের পঞ্চম বলেই আসে সাফল্য। পাঁচ বল খেলে কোনো রান না করা রাচিন রবীন্দ্রর তুলে দেওয়া ক্যাচ মিডউইকেটে দারুণ দক্ষতায় তালুবন্দি করেন সাইফউদ্দিন। ওই ওভারে আর কোনো রান আসেনি। মেডেন উইকেট তুলে নেন নাসুম। উইকেটে আসেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। দ্বিতীয় ওভারে বল হতে আসেন সাকিব। পঞ্চম বলে রিভার্স সুইপে ছক্কা হাঁকান ফিন অ্যালেন। ওভার থেকে আসে ১০ রান। ফিরতি ওভারে এসেই ৮ বলে ১ ছক্কায় ১২ রান করা ফিন অ্যালেনকে তুলে নেন নাসুম। ক্যাচ নেন সেই সাইফউদ্দিন। ১৬ রানে কিউইদের দ্বিতীয় উইকেটের পতন।

    ল্যাথাম আর ইয়ং জুটি গড়ে কিউইদের এগিয়ে নেওয়ার চেষ্টায় মনযোগ দেন। প্রথম এবং ৭ম ওভারের মাঝেই দুটি রিভিউ শেষ করে ফেলে বাংলাদেশ। দুটিই ছিল লেগ বিফোরের আবেদন। একাদশ ওভারে টাইগারদের ব্রেক থ্রু দেন স্পিনার শেখ মেহেদি আর নুরুল হাসান সোহান। মেহেদির বলে ২৬ বলে ২১ করা ল্যাথামকে স্টাম্পড করে দেন সোহান। ভাঙে ৪৭ বলে ৩৫ রানের জুটি। পরের ওভারেই জোড়া আঘাত হানেন নাসুম আহমেদ। তার বলে বোল্ড হয়ে হেনরি নিকোলাস (১)। পরের বলেই কলিন ডি গ্র্যান্ডহোম (০) ক্যাচ দেন নুরুল হাসান সোহানের হাতে। হ্যাটট্রিকের সুযোগ ছিল। ওভারের চতুর্থ বলটি টম ব্লান্ডেলের ব্যাটের খুব কাছ দিয়ে গেলেও স্পর্শ করেনি। ৫২ রানে কিউইদের ইনিংসের অর্ধেক শেষ হয়।

    ১৪তম ওভারে বল করতে আসেন সাইফউদ্দিন। শেষ বলে স্ট্রেইট ড্রাইভ খেলেছিলেন উইল ইয়াং। সেটা ধরতে গিয়ে আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন সাইফউদ্দিন। এরপর জোড়া আঘাত হানেন মুস্তাফিজ। ১৬তম ওভারের দ্বিতীয় বলে ব্লান্ডেলের (৪) দুর্দান্ত ক্যাচ নেন মোহাম্মদ নাঈম। শেষ বলে কোল ম্যাকনকিকে (০) অসাধারণ দক্ষতায় কট অ্যান্ড বোল্ড করেন দ্য ফিজ। একপ্রান্ত আগলে একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন উইল ইয়ং। চোট পেয়ে মাঠ ছাড়া সাইফউদ্দিন ফিরে এসে ১৯তম ওভারে বোল্ড করে দেন আজাজ প্যাটেলকে (৪)। শেষ ওভারের দায়িত্বে যথারীতি মুস্তাফিজ। দ্বিতীয় বলে ফিফটির কাছাকাছি থাকা উইল ইয়ং ধরা পড়েন মাহমুদউল্লাহর হাতে। ৪৭ বলে ৫চার ১ ছক্কায় তার সংগ্রহ ৪৬ রান। পরের বলেই ব্লেয়ার টিকনার (০) মেহেদি হাসানের তালুবন্দি হন। ১৯.৩ ওভারে ৯৩ রানে অল-আউট হয় নিউজিল্যান্ড।

    আজকের ম্যাচে বাংলাদেশ দলে কোনো পরিবর্তন আনা হয়নি। অন্যদিকে আগের ম্যাচের দল থেকে দুটি পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। বাদ পড়েছেন জ্যাকব ডাফি ও স্কট কুগেলাইন। দলে এসেছেন ব্লেয়ার টিকনার ও হামিশ বেনেট। প্রথম দুই ম্যাচে দারুণ জয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু তৃতীয় ম্যাচে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে কারণে ৫২ রানে হারতে হয়। অল-আউট হতে হয় ৭৬ রানে। ওই ম্যাচ জিতে তেতে আছে নিউজিল্যান্ড। আর বাংলাদেশ শিবিরে জ্বলছে প্রতিশোধের আগুন।

    বাংলাদেশ একাদশ : মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

    নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, টম ব্লান্ডেল, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, কোল ম্যাকনকি, এজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার, হামিশ বেনেট।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ
    2. গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
    3. বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,
    4. মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 
    5. নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    6. শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩
    7. সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

    বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

     গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে

জ্বালানি তেল উদ্ধার,

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল
আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬