Journalbd24.com

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা   বগুড়ার ধনুটের নিমগাছিতে ধানের শীষের প্রচারণায় বিএনপির গণসংযোগ   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • প্লে অফে পৌঁছে গেল চেন্নাই
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ অক্টোবর, ২০২১ ১১:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ অক্টোবর, ২০২১ ১১:০২

    আরো খবর

    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের
    দুই জয়েও কাটেনি ঝুঁকি, বাংলাদেশ এখন তাকিয়ে শ্রীলঙ্কার দিকে

    প্লে অফে পৌঁছে গেল চেন্নাই

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ অক্টোবর, ২০২১ ১১:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ অক্টোবর, ২০২১ ১১:০২

    প্লে অফে পৌঁছে গেল চেন্নাই

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দারাবাদকে ৬ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। হায়দারাবাদের ১৩৪ রানের জবাবে ৪ উইকেট হারিয়ে ২ বল হাতে রেখে জয়ে স্বাদ পেল মাহেন্দ্র সিং ধোনির দল। এতে আইপিএলের প্লে অফে পৌঁছে গেল চেন্নাই।

    বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ফের ফিনিশার ধোনিকে দেখা গেল। জয়ের জন্য শেষ তিন বলে দরকার ছিল ২ রান। সিদ্ধার্থ কউলের শেষ ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকালেন ধোনি। ঠিক এভাবেই ধোনি বিশ্বকাপ জিতিয়েছিলেন ভারতকে।

    হায়দারাবাদের দেওয়া ১৩৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে চেন্নাই। পাওয়ার প্লে-র ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৭ রান তুলে ঋতুরাজ ও ডু’প্লেসি। তবে ১১তম ওভারে হোল্ডারের প্রথম বলে কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়ার আগে ৪৫ রান করেন ঋতুরাজ। ৪টি চার ও ২টি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। এরপর ক্রিজে আসেন মইন আলি।

    কিন্তু ১৫তম ওভারের চতুর্থ বলে মইন আলিকে বোল্ড করেন রশিদ খান। ২টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ১৭ রান করে ক্রিজ ছাড়েন মইন। ব্যাট হাতে ব্যর্থ হন সুরেশ রায়না। ১৬তম ওভারের তৃতীয় বলে হোল্ডার এলবিডব্লিউর ফাঁদে জড়ান রায়নাকে। ৩ বলে ২ রান করে ক্রিজ ছাড়েন সুরেশ।

    রায়নাকে ফেরানোর পর একই ওভারের পঞ্চম বলে ডু’প্লেসির উইকেটও তুলে নেন হোল্ডার। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৪১ রান করে ক্রিজ ছাড়েন প্রোটিয়া তারকা।

    এরপর ধোনি ১৪ রানে আর আম্বাতি ১৭ রানে অপরাজিত ছিলেন। হায়দারাবাদের হয়ে ৩ উইকেট পেয়েছেন হোল্ডার। রশিদ খান পেয়েছেন ১টি।

    এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাদ পড়ার শঙ্কায় থাকা হায়দারাবাদের রানের চাকা এগুতে থাকে ধীর গতিতে। জস হ্যাজেলউডের বলে মাত্র ২ রানে জেসন রয়ের বিদায়ের পর ঋদ্ধিমান সাহা ও কেইন উইলিয়ামসন খেলতে থাকেন অনেকটা টেস্ট মেজাজে। ১১ বলে ১১ করে উইলিয়ামসনও বিদায় নেন ডোয়াইন ব্রাভোর বলে।

    মাঝে প্রিয়াম গার্গ ৭ রান করে আউট হওয়ার পর ঋদ্ধিমানও বিদায় নেন। সর্বোচ্চ ৪৪ রান করেন ঋদ্ধিমান। তার ইনিংসে ছিল একটি চার ও ২টি ছয়ের মার। অভিষেক শর্মা ও আবদুল সামাদের দুটি ১৮ রানের ইনিংসের পর রশিদ খানের ১৭, জেসন হোল্ডারের ৫ ও ভুবনেশ্বর কুমারের ২ রানে ভর করে টেনেটুনে ১৩৪ রান করতে সক্ষম হয় হায়দারাবাদ। চেন্নাইয়ের হয়ে ২৪ রান খরচায় ৩ উইকেট নেন হ্যাজেলউড। দুটি উইকেট পান ডোয়াইন ব্রাভো।

    সপ্তাহ খানেক আগে বড় ধরনের ধাক্কা খায় হায়দারাবাদ। করোনা পজিটিভ হয়েছেন দলটির হায়দারাবাদি পেসার থাঙ্গারাসু নটরাজানে। আইপিএলের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। পরে সানরাইজার্স হায়দারাবাদও তাদের ফেসবুক পেজে নটরাজানের করোনাভাইরাসে পজিটিভ হওয়ার কথা জানায়।

    নটরাজানের বদলে হায়দারাবাদ দলে নিয়েছে জম্মু-কাশ্মীরের ভারতীয় অংশের ক্রিকেটার উমরান মালিককে। উমরান মালিক জন্মগ্রহণ করেছেন ১৯৯৯ সালের ২২ নভেম্বর। এর আগে তিনি মুস্তাক আলি ট্রফি ও বিজয় হাজারে ট্রফিতে খেলেছেন। এবারই বড় পরিসরে মানুষের চক্ষুগোচর হলেন আইপিএলের ফ্র্যাঞ্জাইজিটির সঙ্গে যুক্ত হয়ে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ার ধনুটের নিমগাছিতে ধানের শীষের প্রচারণায় বিএনপির গণসংযোগ
    2. বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির উঠান বৈঠকে জনতার ভীড়
    3. নার্সিং পেশা সম্মানের ও মানবিকতার- বগুড়া সিভিল সার্জন
    4. বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ
    5. প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত
    6. বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ
    7. বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারে পবিত্র শবে বরাত পালিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ার ধনুটের নিমগাছিতে ধানের
শীষের প্রচারণায় বিএনপির গণসংযোগ

    বগুড়ার ধনুটের নিমগাছিতে ধানের শীষের প্রচারণায় বিএনপির গণসংযোগ

    বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির 
উঠান বৈঠকে জনতার ভীড়

    বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির উঠান বৈঠকে জনতার ভীড়

    নার্সিং পেশা সম্মানের ও 
মানবিকতার- বগুড়া সিভিল সার্জন

    নার্সিং পেশা সম্মানের ও মানবিকতার- বগুড়া সিভিল সার্জন

    বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং 
কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ

    বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ

    প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড 
নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত

    প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত

    বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে 
যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ

    বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ

    বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া 
দরবারে পবিত্র শবে বরাত পালিত

    বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারে পবিত্র শবে বরাত পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬