Journalbd24.com

সোমবার, ৩০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • এক ঘণ্টাতেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ অক্টোবর, ২০২১ ১৪:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ অক্টোবর, ২০২১ ১৪:৩২

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    এক ঘণ্টাতেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ অক্টোবর, ২০২১ ১৪:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ অক্টোবর, ২০২১ ১৪:৩২

    এক ঘণ্টাতেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

    ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ যে কতটা জনপ্রিয়, এই ম্যাচের আকর্ষণ মানুষের কাছে যে কতটা বেশি! তা আরো একবার প্রমাণ হলো। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। এই ম্যাচের জন্য যে টিকিট ছাড়া হয়েছিল, তা মাত্র এক ঘণ্টাতেই শেষ হয়ে গেছে।

    ভারত বনাম পাকিস্তান ম্যাচের উন্মাদনা সব সময়ই অন্য পর্যায়ে থাকে। আর সেটা যদি বিশ্বকাপের হয় তাহলে তো কথাই নেই। ২০১৯ সালের পরে আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে চলেছে প্রতিবেশি দুই দেশ। ২৪ অক্টোবরের ওই ম্যাচের জন্য অনলাইনে টিকিট ছাড়া হয় আইসিসির পক্ষ থেকে। গত রবিবার টিকিট ছাড়ার এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায় সবগুলো।

    ভারত এবং পাকিস্তান- দুই দেশের কূটনৈতিক সম্পর্ক খারাপ থাকার কারণে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা সম্ভব হয় না। একমাত্র আইসিসির ইভেন্টেই ভারত-পাকিস্তান মুখোমুখি হয়। ফলে এই ম্যাচটির প্রতি ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা থাকে তুঙ্গে। গত রোববার থেকে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়েছিল। বিক্রি শুরুর এক ঘণ্টার মধ্যেই এই হাইভোল্টেজ ম্যাচের সব বিভাগের (জেনারেল, জেনারেল ইস্ট, প্রিমিয়াম, প্যাভিলিয়ন ইস্ট, প্লাটিনাম) টিকিট শেষ।

    অনলাইনে ছাড়ার সঙ্গে সঙ্গে এই ম্যাচটির টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়ে ভক্তরা। যে কারণে সার্ভারেও প্রচুর চাপ পড়ে। সময়মত ওয়েবসাইটে টিকিট না না পেয়ে অনেকেই শেষ পর্যন্ত হতাশ হয়ে যান। কারণ তারা ভাবতেই পারেনি, এতদ্রুত টিকিট শেষ হবে।

    দুবাই জি ফোর্স ক্রিকেট একাডেমির কোচ গোপাল জসপারাও চেষ্টা করেছিলেন টিকিট কিনতে। কিন্তু তিনি ব্যর্থ হন। তিনি বলেন, ‘টিকিট বিক্রি শুরুর পরপরই আমি ওয়েবসাইটে প্রবেশ করি। আমাদের দীর্ঘক্ষণ ওয়েটিংয়ে রাখা হয়। ভেবেছিলাম, একটি পাবো। কিন্তু আসলে আমি ছিলাম ভুল। কারণ, টিকিট তার আগেই শেষ।’

    অনেকেই আবার টুইটার, ফেসবুকে পোস্ট করছেন- যারা টিকিট কিনেছেন তাদের কেউ যদি সেটা বিক্রি করতে চান, তাহলে পোস্টদাতার সঙ্গে যোগাযোগ করতে। অর্থ্যাৎ নিশ্চিতভাবেই বলা যায়, অনলাইনে বিক্রিত টিকিট কালোবাজারে প্রবেশ করবে এবং প্রকৃত মূল্যের কয়েকশতগুন বেশিতে বিক্রি হবে।

    আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলা হবে ওমান এবং আরব আমিরাতে। ওমানে খেলা হবে প্রথম পর্ব এবং আরব আমিরাতে বসবে বিশ্বকাপের মূল আসর বা সুপার টুয়েলভ। আমিরাতে ৭০ শতাংশ দর্শকের মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ ক্যাটাগরি হচ্ছে প্রিমিয়াম এবং প্লাটিনাম টিকিট। ১৫০০ ও ২৬০০ দিরহামেও দর্শকরা টিকিট কেটেছেন।

    বাছাই পর্বে ওমানের রাজধানী মাসকাটের ম্যাচে ৩ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ৪৫টি ম্যাচেরই টিকিট বিক্রি শুরু করেছিল আইসিসি।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ
    2. গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
    3. বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,
    4. মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 
    5. নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    6. শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩
    7. সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

    বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

     গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে

জ্বালানি তেল উদ্ধার,

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল
আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬