Journalbd24.com

শনিবার, ১৬ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • মালদ্বীপের কাছে ২-০ গোলে হারলো বাংলাদেশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ অক্টোবর, ২০২১ ১০:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ অক্টোবর, ২০২১ ১০:৪৯

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    মালদ্বীপের কাছে ২-০ গোলে হারলো বাংলাদেশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ অক্টোবর, ২০২১ ১০:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ অক্টোবর, ২০২১ ১০:৪৯

    মালদ্বীপের কাছে ২-০ গোলে হারলো বাংলাদেশ

    প্রথম দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে অবস্থান ভারতের ওপরে-এই সবকিছু মালদ্বীপে বাংলাদেশকে পরিণত করেছিল আলোচিত এক দলে। তৃতীয় ম্যাচে সেই দলটির প্রয়োজন ছিল মালদ্বীপকে হারানো। পারলে ফাইনালমঞ্চে এক পা দিয়ে রাখতেন জামাল ভূঁইয়ারা।

    সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কাছে মালদ্বীপ অজেয় এক দল। এক সময় যে মালদ্বীপকে গুনেগুনে গোল দিতো বাংলাদেশ, এখন সেই মালদ্বীপ মাঠে নামে ফেভারিটের তকমা নিয়ে। বৃহস্পতিবার মালের ন্যাশনাল স্টেডিয়ামেও ছিল তাই। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলা, কার্ড সমস্যায় জর্জরিত দল, গ্যালারিতে লাল-ঢেউয়ের (লাল জার্সি পরা মালদ্বীপের সমর্থক) গর্জন। মাঠেও কোন ঠাসা হয়ে পড়েছিলেন জামালরা।

    শ্রীলংকাকে হারিয়ে ভারতের বিপক্ষে ড্র-প্রথম দুই ম্যাচের বাংলাদেশকে খুঁজে পাওয়া যায় স্বাগতিকদের বিপক্ষে। নেপালের কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা মালদ্বীপের কাছে জীবন-মরণ লড়াই ছিল বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি। হারলে ঘরের টুর্নামেন্টে দর্শক হয়ে যাওয়ার শঙ্কা। কিন্তু সেটা হতে দেননি বাংলাদেশের যম আলি আশফাক ও তার সতীর্থরা। ২-০ গোলে বাংলাদেশকে হারিয়ে ভালোভাবেই টুর্নামেন্টে ফিরেছে সর্বশেষ আসরের চ্যাম্পিয়নরা।

    দাঁতেদাঁত চেপে প্রথমার্ধ কাটিয়ে দিয়েছিল বাংলাদেশ। জিততে না পাররেও হারা যাবে না-বাংলাদেশের মনের লক্ষ্য ছিল এটাই। কিন্তু স্বাগতিকদের প্রথমার্ধ আটকিয়ে রাখা গেলেও শেষ রক্ষা হয়নি। হারতেই হয়েছে। যে হারে ১৬ বছর পর ফাইনালে ওঠার স্বপ্নে একটা ধাক্কাই খেলো লাল-সবুজ জার্সিধারীরা।

    ৫৫ মিনিটে কর্নার থেকে হামজা মোহাম্মদ বাইসাইকেল কিকে কাঁপিয়ে দেন বাংলাদেশের জাল। ৭৩ মিনিটে বদলি নাইজ হাসানকে বক্সে ফাউল করেন সোহেল রানা। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে ব্যবধান দ্বিগুণ করেন আলি আশফাক।

    অস্কার ব্রুজন তিনটি পরিবর্তন করে আক্রমণের ধার বাড়ালেও গোল বের করতে পারেননি। শেষ মুহূর্তে মতিন মিয়ার একটি শট পোস্ট ঘেঁষে বাইরে গেলে ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া হয়। হারলেও বাংলাদেশ এখনো চার পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে। শেষ ম্যাচে নেপালকে হারাতে পারলে ফাইনালের দরজা খুলে যেতে পারে জামাল ভূঁইয়াদের।

    বাংলাদেশ স্কোয়াড: আনিসুর রহমান জিকো, তপু বর্মন, তারিক কাজী, রহমত মিয়া (জুয়েল রানা), ইয়াসিন আরাফাত, জামাল ভূঁইয়া, সোহেল রানা, বিপলু আহমেদ (সুমন রেজা), মোহাম্মদ ইব্রাহিম (সুফিল), সাদ উদ্দিন ও মতিন মিয়া।

    সর্বশেষ সংবাদ
    1. পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা
    2. নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল
    3. আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু
    4. ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন
    5. কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান
    6. নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে
    7. ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি
    সর্বশেষ সংবাদ
    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

         ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা 
     নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার
এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি

    ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬