Journalbd24.com

সোমবার, ৩০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • আর্জেন্টিনাকে রুখে দিল প্যারাগুয়ে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ অক্টোবর, ২০২১ ১১:২৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ অক্টোবর, ২০২১ ১১:২৭

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    আর্জেন্টিনাকে রুখে দিল প্যারাগুয়ে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ অক্টোবর, ২০২১ ১১:২৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ অক্টোবর, ২০২১ ১১:২৭

    আর্জেন্টিনাকে রুখে দিল প্যারাগুয়ে

    পুরো ম্যাচে আধিপত্য দেখালেও জয় তুলে নিতে পারল না আর্জেন্টিনা। যদিও দারুণ সব আক্রমণ গড়েছিলেন লিওনেল মেসি ও আনহেল দি মারিয়া।

    তাতে সুযোগ তৈরি হলেও মেলেনি সাফল্যের দেখা। বরং তুলনায় পিছিয়ে থেকেও জমাট রক্ষণ আর শেষদিকে প্রতি আক্রমণের ঝড় তুলে আলবিসেলেস্তেদের রুখে দিল প্যারাগুয়ে।

    দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শুক্রবার প্যারাগুয়ের মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফিরেছেন লিওনেল মেসিরা।  

    খেলার শুরুতে দুটি দারুণ সুযোগ কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। বরং পাল্টা আক্রমণে তাদের রক্ষণে হানা দেয় প্যারাগুয়ে। চতুর্থ মিনিটে দূর থেকে সান্তিয়াগো আর্সামেন্দিয়ার শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।  

    দশম মিনিটে মেসির ডিফেন্স-চেরা পাস ডি-বক্সে ঢুকলে তা থেকে করা হোয়াকিন কোররেয়ার কোনাকুনি শট ঝাঁপিয়ে ফেরান স্বাগতিক গোলরক্ষক আন্তোনি সিলভা। কিছুক্ষণ পর ফের মেসির পাস খুঁজে নেয় ডি-বক্সে থাকা কোররেয়াকে। এবার অবশ্য ইন্টার মিলানের এই মিডফিল্ডারের শট গোলরক্ষক ঠিকমতো ফেরাতে পারেননি। ফলে বল পেয়ে যান আনহেল দি মারিয়া। কিন্তু এই পিএসজি তারকার শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে লেগে বাইরে যায়।

    ২৬তম মিনিটে মেসির ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের বাকি সময়ে আর্জেন্টিনা আর আহামরি কোনো আক্রমণ শানাতে পারেনি। প্যারাগুয়ে এই অর্ধে রক্ষণ সামলাতেই বেশি ব্যস্ত ছিল।  

    দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা আক্রমণের হার বাড়িয়ে দেয়। কিন্তু তাদের কোনো আক্রমণই ফিনিশিংয়ের অভাবে সাফল্যের দেখা পায়নি। বরং মার্তিনেসের সৌজন্যে তারা কয়েবার রক্ষা পায়। ৫৪তম মিনিটে মিগেল আলমিরোনের দুরূহ কোণ থেকে নেওয়া শট ঠেকিয়ে দেন আলবিসেলেস্তেদের গোলরক্ষক।

    ৫৮তম মিনিটে বাঁদিক থেকে দি মারিয়ার ক্রসে মেসির শট ক্রসবার ঘেঁষে ভেতরে ঢোকার পথে কর্নারের বিনিময়ে ঠোকান গোলরক্ষক। ৬৪তম মিনিটে বেঁচে যায় আর্জেন্টিনাও। কাছ থেকে আন্তোনিও সানাব্রিয়ার শট রুখে দেন মার্তিনেস। সাত মিনিট পর প্যারাগুয়ের এই ফরোয়ার্ডের কোনাকুনি শটে বল পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

    শেষ ১০ মিনিটে আর্জেন্টিনার দুটি দারুণ আক্রমণ ব্যর্থ করে দেন গোলরক্ষক সিলভা। প্রথমে গিদো রদ্রিগেসের হেড ঝাঁপিয়ে ফেরান তিনি দুই মিনিট পর আলেহান্দ্রো গোমেসের জোরালো শটও ঠেকিয়ে দেন। ৮৮তম মিনিটে প্যারাগুয়ের কার্লোস গনসালেস বক্সের ভেতর থেকে বল উড়িয়ে মারেন। বাকি সময়ে কোনো দলই আর জালের দেখা না পাওয়ায় পয়েন্ট ভাগাভাগিতে শেষ হয় ম্যাচ।

    বাছাইয়ে ৯ ম্যাচে পাঁচ জয় ও চার ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। ১০ ম্যাচ খেলা প্যারাগুয়ের পয়েন্ট ১২।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ
    2. গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
    3. বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,
    4. মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 
    5. নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    6. শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩
    7. সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

    বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

     গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে

জ্বালানি তেল উদ্ধার,

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল
আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬