Journalbd24.com

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা   বগুড়ার ধনুটের নিমগাছিতে ধানের শীষের প্রচারণায় বিএনপির গণসংযোগ   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • উরুগুয়েকে ৩-০ গোলো হারালো আর্জেন্টিনা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১ ১৪:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১ ১৪:০৫

    আরো খবর

    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের
    দুই জয়েও কাটেনি ঝুঁকি, বাংলাদেশ এখন তাকিয়ে শ্রীলঙ্কার দিকে

    উরুগুয়েকে ৩-০ গোলো হারালো আর্জেন্টিনা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১ ১৪:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১ ১৪:০৫

    উরুগুয়েকে ৩-০ গোলো হারালো আর্জেন্টিনা

    দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হয় আর্জেন্টিনা। আজ সোমবার ভোরে অনুষ্ঠিত এ ম্যাচে গোল পেয়েছেন লিওনেল মেসি। এরপর রদ্রিগো ডি পল, লাওতারো মার্টিনেজদের কল্যাণে আর্জেন্টিনা পেল আরো দুই গোল। তাতে উরুগুয়েকে ৩-০ গোলে হারিয়ে এক ম্যাচ পর জয়ে ফেরাটাও হয়ে গেল কোচ লিওনেল স্ক্যালোনির শিষ্যদের।

    আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে দারুণ খেলে, আধিপত্য বিস্তার করেও জিততে পারেনি স্ক্যালোনির দল। এক ম্যাচ পরই জয়ে ফিরলেন মেসিরা। তবে স্কোরলাইন যতটা সহজ বলছে, আর্জেন্টিনার জয়টা ততটা সহজেও আসেনি। প্রথমার্ধে কম করে হলেও তিনটি নিশ্চিত গোলের হাত থেকে দলকে বাঁচিয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

    শুরুটা হয়েছিল ম্যাচের অষ্টম মিনিটে। লুইস সুয়ারেজের দারুণ এক বাইসাইকেল কিক রুখে দেন তিনি। এর কিছু পরে আবারও দৃশ্যপটে সেই সুয়ারেজ। দুরূহ কোণ থেকে করা তার শট কোনোক্রমে ঠেকান মার্টিনেজ, এরপর ফিরতি চেষ্টায় ফেদেরিকো ভালভার্দের জোরালো শটও রুখে দেন অ্যাস্টন ভিলা গোলরক্ষক। ফলে শুরুর ২০ মিনিটেই দুবার বড় বিপদে পড়তে পড়তেও রক্ষা পায় আর্জেন্টিনা।

    নিজেদের মাঠ এস্তাদিও মন্যুমেন্তালে আর্জেন্টিনা ম্যাচে ফিরেছে এরপর। লাওতারো মার্টিনেজ সহজ সুযোগ নষ্ট করেছেন দুটো, জিওভানি লো চেলসোর শট ফিরেছে ক্রসবারে প্রতিহত হয়ে। এরপর মেসির দুটো শট রুখে দিয়েছেন উরুগুয়ে গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা, তাতে আর্জেন্টিনার গোলের অপেক্ষাটা বাড়ছিল ক্রমেই।

    আর্জেন্টিনার সে অপেক্ষাটা শেষ হয় ম্যাচের ৩৮ মিনিটে। তাতে অনেকটা ভাগ্যের ছোঁয়াও ছিল বৈকি। বক্সের অনেকটা বাইরে থেকে উরুগুয়ে বিপদসীমায় একটা পাস লব করে বাড়িয়েছিলেন মেসি। স্ট্রাইকার লাওতারো ছুঁতে পারেননি সেটা, এরপর গোলরক্ষক মুসলেরাকেও ফাঁকি দিয়ে বলটা আছড়ে পড়ে উরুগুয়ের জালে। তাতে মেসি ছুঁয়ে ফেলেন ৮০ গোলের মাইলফলক। এমন এক কীর্তি যা নেই কোনো দক্ষিণ আমেরিকান ফুটবলারের।

    প্রথম গোলের অপেক্ষা শেষ হতে না হতেই বিরতির আগে আরো এক গোল পেয়ে যায় আর্জেন্টিনা। ৪৪ মিনিটে বক্সের জটলা থেকে টটেনহ্যাম মিডফিল্ডার জিওভানি লো চেলসোর বাড়ানো বল থেকে গোলটি করেন রদ্রিগো ডি পল। ফলে দুই গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা।

    দ্বিতীয়ার্ধেও শুরু থেকে ছিল আর্জেন্টিনার দাপট। উরুগুয়ের ম্যাচে ফেরার আশা শেষ করে দেওয়া গোলটা এল ৬২ মিনিটে। বক্সের জটলা থেকে মেসির বাড়ানো পাসে ডান প্রান্তে ডি পল পেয়ে যান বলটা, সেখান থেকে তার নিচু ক্রস সহজেই জালে পাঠান সদ্য ইনজুরিফেরত লাওতারো। তিন গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

    এরপরও মেসি, আনহেল ডি মারিয়ারা গোলের চেষ্টা করে গেছেন। সুয়ারেজরাও চেষ্টা করেছেন ব্যবধান ঘোচানোর। তবে কোনো চেষ্টাই সফলতার মুখ দেখেনি আর। ফলে ৩-০ গোলের সহজ এক জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ১০ ম্যাচ শেষে ছয় জয় আর চারটি ড্রয়ে দলটির সংগ্রহ ২২ পয়েন্ট। আছে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় অবস্থানে। দিনের অন্য ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ড্র করা ব্রাজিল আছে তালিকার শীর্ষে। দশ ম্যাচে এক ড্র আর নয় জয় নিয়ে দলটির সংগ্রহ ২৮ পয়েন্ট। নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ১৫ অক্টোবর এই মন্যুমেন্তাল স্টেডিয়ামেই পেরুর বিপক্ষে খেলবে স্ক্যালোনির শিষ্যরা।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ার ধনুটের নিমগাছিতে ধানের শীষের প্রচারণায় বিএনপির গণসংযোগ
    2. বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির উঠান বৈঠকে জনতার ভীড়
    3. নার্সিং পেশা সম্মানের ও মানবিকতার- বগুড়া সিভিল সার্জন
    4. বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ
    5. প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত
    6. বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ
    7. বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারে পবিত্র শবে বরাত পালিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ার ধনুটের নিমগাছিতে ধানের
শীষের প্রচারণায় বিএনপির গণসংযোগ

    বগুড়ার ধনুটের নিমগাছিতে ধানের শীষের প্রচারণায় বিএনপির গণসংযোগ

    বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির 
উঠান বৈঠকে জনতার ভীড়

    বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির উঠান বৈঠকে জনতার ভীড়

    নার্সিং পেশা সম্মানের ও 
মানবিকতার- বগুড়া সিভিল সার্জন

    নার্সিং পেশা সম্মানের ও মানবিকতার- বগুড়া সিভিল সার্জন

    বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং 
কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ

    বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ

    প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড 
নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত

    প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত

    বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে 
যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ

    বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ

    বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া 
দরবারে পবিত্র শবে বরাত পালিত

    বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারে পবিত্র শবে বরাত পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬