Journalbd24.com

শনিবার, ১৬ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • বিশ্বকাপ থেকে টাইগারদের বিদায়
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ নভেম্বর, ২০২১ ২০:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ নভেম্বর, ২০২১ ২০:৪২

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    বিশ্বকাপ থেকে টাইগারদের বিদায়

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ নভেম্বর, ২০২১ ২০:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ নভেম্বর, ২০২১ ২০:৪২

    বিশ্বকাপ থেকে টাইগারদের বিদায়

    শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হার মেনে বাংলাদেশের সেমি-ফাইনালের স্বপ্ন প্রায় শেষ হয়ে গিয়েছিল। শেষ চারে খেলার আশা যেটুকু ছিল কেবল কাগজে-কলমে। সেই সম্ভাবনাটুকুও আর অবশিষ্ট রইল না। দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সবার আগে বিদায় নিল বাংলাদেশ।

    শুরুতে বল হাতে দাপুটে পারফরম্যান্সে বাংলাদেশকে ধসিয়ে দিল মাত্র ৮৪ রানে। সহজ লক্ষ্যটা দক্ষিণ আফ্রিকা ছুঁয়ে ফেলল ১৩.৩ ওভার খেলেই। ৪ উইকেট হারিয়ে লক্ষ্য টপকে প্রোটিয়ারা তুলে ফেলে ৮৬ রান। ৩৯ বল হাতে হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেল আফ্রিকানরা।

    ব্যাট হাতে বাজে পারফরম্যান্সের পর বল হাতে শুরুতে দাপট দেখায় টাইগাররা। ৩৩ রানে ফেলে দেয় দক্ষিণ আফ্রিকার ৩ উইকেট। জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ। তবে অধিনায়ক টেম্বা বাভুমার ব্যাটে বিপদ কাটিয়ে উঠে জয় ছিনিয়ে নেয় প্রোটিয়ারা।

    বাভুমা ২৮ বলে ৩ বাউন্ডারি ও এক ছক্কায় ৩১* রানে অপরাজিত থেকে যান। ২২ রান যোগ করেন রসি ফন ডার ডুসেন। ওপেনার কুইন্টন ডি ককের ব্যাট থেকে আসে ১৬ রান।

    বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন তাসকিন আহমেদ। একটি করে উইকেট নেন মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

    উদ্বোধনী জুটিতে দুরন্ত ব্যাটিংয়ের আভাস দিয়েছিল টাইগাররা। কিন্তু দলীয় ২২ রানে মোহাম্মদ নাঈম শেখ বিদায় নিলে ভাঙে ওপেনিং জুটি। ৯ রান নিয়ে নাঈম ফিরলেই ছন্নছাড়া হয়ে পড়ে বাংলাদেশ। অবিশ্বাস্য রকমের এলোমেলো ব্যাটিংয়ে ধসে পড়তে থাকেন টাইগাররা ব্যাটসম্যানরা। দক্ষিণ আফ্রিকার আগুনে বোলিংয়ে টাইগাররা ১৮.২ ওভারে গুঁড়িয়ে যায় ৮৪ রানে।

    উইকেটের এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং লড়াইটা চালিয়ে যান ওপেনার লিটন দাস। অন্য প্রান্তে টাইগারদের ব্যাটসম্যানরা তাসের ঘরের মতো উড়ে যেতে থাকেন। ক্যাগিসো রাবাদা, আনরিচ নর্টজে ও তাবরাইজ শামসি বোলিংয়ে তোপ দাগতে থাকেন। তাদের ছোড়া প্রতিটি বল যেন আগুনের গোলা হয়ে সৌম্য-মুশফিকদের ব্যাটে আঘাত করছিল। তাতে দেশের ক্রিকেটাররা হাঁফফাঁস করছিল।

    ধীর গতির ব্যাটিংয়ে ৩৬ বলে ১ বাউন্ডারিতে কোনোমতে ২৪ রান সংগ্রহ করে তাবরাইজ শামসির এলবিডব্লির ফাঁদে পড়ে যান লিটন। ২৫ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় ব্যক্তিগত সর্বোচ্চ ২৭ রান করে বোলার আনরিচ নর্টজের হাতেই ক্যাচ দিয়ে ফেরেন মেহেদী হাসান।

    ২০ বলে ১১ রান করে শামসির বলে কেশব মহারাজের তালুবন্দী হন অভিষিক্ত শামীম হোসেন। বাকি ব্যাটসম্যানরা যারপরনাই ব্যর্থ। কেউ দুই ডিজিটেরও দেখা পাননি। তাদের মধ্যে চার জন আউট হন শূন্য রানে। তিন জনই-সৌম্য সরকার, আফিফ হোসেন ও নাসুম আহমেদ মেরেছে গোল্ডেন ডাক। মুশফিক শূন্য রানে বিদায় নিলেও তিন বল মোকাবেলা করেন। শূন্য রানে অপরাজিত থেকে যান শরিফুল ইসলাম।

    দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি করে উইকেট শিকার করেন ক্যাগিসো রাবাদা ও আনরিচ নর্টজে। দুটি উইকেট পান তাবরাইজ শামসি।

    টস ভাগ্য সহায় হয়নি ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদদের। টস জিতে দক্ষিণ আফ্রিকা। টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টেম্বা বাভুমা।

    সর্বশেষ সংবাদ
    1. পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা
    2. নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল
    3. আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু
    4. ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন
    5. কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান
    6. নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে
    7. ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি
    সর্বশেষ সংবাদ
    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

         ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা 
     নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার
এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি

    ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬