Journalbd24.com

সোমবার, ৩০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • সেমিফাইনালের আশা জিইয়ে রাখল ভারত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ নভেম্বর, ২০২১ ০১:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ নভেম্বর, ২০২১ ০১:১৬

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    সেমিফাইনালের আশা জিইয়ে রাখল ভারত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ নভেম্বর, ২০২১ ০১:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ নভেম্বর, ২০২১ ০১:১৬

    সেমিফাইনালের আশা জিইয়ে রাখল ভারত

    টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে পরাজয়ে মিশন শুরু ভারতের। নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও স্রেফ উড়ে যায় কোহলিরা। 

    পাকিস্তানের বিপক্ষে ১৫১/৭ রানে ইনিংস গুটানো ভারত হেরে যায় ১০ উইকেটের বিশাল ব্যবধানে। আর দ্বিতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে ১১০/৭ রানে থেমে যাওয়া ভারত ম্যাচ হারে ৮ উইকেটে। 

    এমন দুই হারের পর ভারতের বিশ্বকাপের সেমিফাইনালের আশা কার্যত শেষ। পয়েন্ট টেবিলে নবাগত নামিবিয়ার নিচে অবস্থান হয় বিরাট কোহলি এন্ড কোংয়ের।

    সে হিসেবে বুধবারের ম্যাচের আগ পর্যন্ত যে সমীকরণের সামনে দাঁড়িয়েছিল ভারত তাহলো - নিজেদের শেষ তিন ম্যাচে আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচের দিকেও। সেই ম্যাচে আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে ভারতের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে।

    বুধবার সমীকরণের প্রথম ধাপ পূর্ণভাবেই পালন করল ভারত।

    আফগানিস্তানের বিরুদ্ধে জয়ের ফলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল তারা। সেইসঙ্গে ৬৬ রানের ব্যবধানে জয়ের ফলে নেট রানরেটও অনেকটা ভালো হয়েছে। 

    সেই জয়ের ফলে ভারতে সেমিফাইনালে ওঠার সুযোগ কতটা বাড়ল, তা দেখে নিন -

    আফগানিস্তানের বিপক্ষে জয়ের পরও 'গ্রুপ ২'-তে চতুর্থ স্থানে আছে ভারত। তাদের নেট রানরেট +০.০৭৩। হেরেও দ্বিতীয়স্থানে অটল আফগানিস্তান। রশিদ খানদের নেট রানরেট +১.৪৮১। ওদিকে আজ স্কটল্যান্ডকে হারিয়ে তৃতীয় অবস্থান মজবুত করেছে নিউজিল্যান্ড। 

    আফগানিস্তান ও নিউজিল্যান্ড দুই দলেরই সমান পয়েন্ট ৪ হলেও নেট রানরেটে পিছিয়ে কিউইরা,  +০.৮১৬। 

    ফলে নিউজিল্যান্ড যদি নিজেদের বাকি দুটি ম্যাচ (নামিবিয়া এবং আফগানিস্তান) জিতে যায়, তাহলে তাদের পয়েন্ট হবে ৮। এমনটি ঘটলে ভারত তার বাকি দুই ম্যাচ জিতে গেলেও লাভ নেই। কারণ তখন ভারতের পয়েন্ট হবে ৬। মানে বিদায় ঘণ্টা বাজবেই ভারতের।

    সেক্ষেত্রে বিরাট কোহলির প্রার্থনা করতে হবে আফগানিস্তান বা নামিবিয়ার কাছে যেন নিউজিল্যান্ড হেরে যায়। সেক্ষেত্রে কিউইদের পয়েন্ট হবে ৬। ভারতও ৬ পয়েন্টে (নামিবিয়া এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে জিতবে ধরে নিয়ে) থাকবে। সেক্ষেত্রে নেট রানরেটের একটা ব্যাপার ভারতের পক্ষে কাজ করবে (যদি বাকি দুই ম্যাচেও বিশাল ব্যবধানে জেতে ভারত)।

    আবার আফগানিস্তান যদি নিউজিল্যান্ডের বিপক্ষে জিতে যায়, তাহলে রশিদ খানদের পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট হবে। সেক্ষেত্রে নেট রানরেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়াবে।

    সেই পরিস্থিতিতে বুধবার আফগানিস্তানের বিপক্ষে ৬৬ রানের জয়ে ভারতের তেমন যে খুব একটা লাভ হল, সেটাও নয়। তবে এই জয়ে সেমিফাইনালে আশা বেঁচে থাকল ভারতের। সেইসঙ্গে নেট রানরেট বাড়িয়ে নেওয়া হলো। যা ভারতের সেমিফাইনালে যাওয়ার ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হতে চলেছে।

    বিরাট কোহলিদের জন্য যে সুবিধা রয়েছে-  গ্রুপের শেষ ম্যাচ ভারত খেলবে, নেট রানেরেট বিচার্য হলে কোহলিরা সেই হিসাব করে খেলতে পারবে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ
    2. গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
    3. বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,
    4. মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 
    5. নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    6. শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩
    7. সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

    বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

     গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে

জ্বালানি তেল উদ্ধার,

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল
আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬