Journalbd24.com

শনিবার, ১৬ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • রুমানার নৈপূণ্যে পাকিস্তানকে হারাল বাংলাদেশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১ ১৪:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১ ১৪:৩৭

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    রুমানার নৈপূণ্যে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১ ১৪:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১ ১৪:৩৭

    রুমানার নৈপূণ্যে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

    রুমানা আহমেদ এবং ফারজানা হকের দুর্দান্ত ব্যাটিং নৈপূণ্যে শক্তিশালি পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঘরের মাঠে পুরুষ দল পাকিস্তানের কাছে একের পর এক যখন ম্যাচ হারছে, তখন জিম্বাবুয়ের রাজধানী হারারেতে বিশ্বকাপ বাছাই পর্বে নারীরা জয়ী হল।

    বিশাল টার্গেট ছুঁয়ে জয়ের দেখা পেল নারী ক্রিকেটাররা। পাকিস্তানি নারীদের ২০২ রানের লক্ষ্য ২ বল হাতে রেখেই পার হয়ে যায় বাংলাদেশের নারী ক্রিকেটাররা। খেলায় ৪৪ বলে ৫০ রানে অপরাজিত থাকেন রুমানা আহমেদ। ৬টি বাউন্ডারিতে নিজের ইনিংস সাজান তিনি।

    নারী বিশ্বকাপ ক্রিকেট বাছাই পর্বের প্রথম ম্যাচ ছিল এটি। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। বাংলাদেশ, পাকিস্তান ছাড়াও এই গ্রুপের বাকি দলগুলো হলো জিম্বাবুয়ে এবং থাইল্যান্ড। বাছাই পর্ব শুরুর আগেই নারী ক্রিকেট দল জিম্বাবুয়েকে ৩ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেছিল।

    নারী ক্রিকেটে বরাবরই খুব শক্তিশালী দল পাকিস্তান। অথচ এই দলটির বিপক্ষে এ নিয়ে তৃতীয় জয় পেলো বাংলাদেশ। পাকিস্তানিদের বিপক্ষে সর্বশেষ চারম্যাচের তিনটিতেই জয় নিগার সুলতানা-সালমা খাতুনদের। পাকিস্তানের ঘরের মাঠ থেকেও জিতে এসেছিল নারী ক্রিকেটাররা। আরেকটি ম্যাচ জিতেছিল কক্সবাজারে। এবার জিতলো তিন নম্বর ম্যাচে।

    এছাড়া টপ অর্ডার ব্যাটার ফারজানা হক ৯০ বল খেলে করেন ৪৫ রান। মূলতঃ তিনি একপাশ আগলে রেখে বাংলাদেশের জয়ে দারুণ অবদান রাখেন। হারারের ওল্ড হারারিয়ান মাঠে টস জিতে পাকিস্তান অধিনায়ক জাভেরিয়া খানকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা।

    এরআগে শুরুতে টস হেরে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা। ৪৯ রানে পাঁচ উইকেট তুলে নিয়ে তারা ভালোভাবেই পাকিস্তানকে চেপে ধরেছিল। কিন্তু ষষ্ঠ উইকেটে নিদা দার ও আলিয়া রিয়াজের ১৩৭ রানের দুর্দান্ত জুটিতে বড় সংগ্রহ পেয়ে যায় পাকিস্তান।

    সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে থেকে নিদা বিদায় নিলেও ৬১ রানে অপরাজিত থাকেন আলিয়া। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২০১ রান তোলে পাকিস্তান নারী দল।

    বাংলাদেশের বোলারদের মধ্যে বল হাতে রিতু মনি ও নাহিদা আক্তার দুটি করে উইকেট নেন। সালমা খাতুন ও রুমানা আহমেদ নেন একটি করে উইকেট।

    সংক্ষিপ্ত স্কোর:

    পাকিস্তান নারী দল: ৫০ ওভারে ২০১/৭ (মুনিবা ২২, আয়েশা ৬, জাভেরিয়া ১২, ওমাইমা ০, নিদা ৮৭, আলিয়া ৬১*, ফাতিমা ৫, দিয়ানা ১*; জাহানারা ৮-০-৪০-০, সালমা ১০-২-৩২-১, রিতু ৯-০-৩৬-২, নাহিদা ১০-১-২৫-২, রুমানা ৮-০-৪০-১, ফাহিমা ৩-০-১৩-০, লতা ২-০-১৩-০)

    বাংলাদেশ নারী দল: ৪৯.৪ ওভারে ২০২/৭ (মুরশিদা ৯, শারমিন ৩১, ফারজানা ৪৫, নিগার ৪, রুমানা ৫০*, রিতু ৩৩, লতা ০, ফাহিমা ০, সালমা ১৮*; আনাম ১০-১-৩০-১, দিয়ানা ৮-০-৪১-০, ফাতিমা ৪.৪-০-৩৫-১, নাশরা ১০-২-২৪-২, নিদা ১০-১-১৭-১, ওমাইমা ৭-০-৪৪-২)

    সর্বশেষ সংবাদ
    1. পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা
    2. নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল
    3. আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু
    4. ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন
    5. কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান
    6. নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে
    7. ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি
    সর্বশেষ সংবাদ
    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

         ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা 
     নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার
এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি

    ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬