Journalbd24.com

বুধবার, ১ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • নিউজিল্যান্ডকে ৩৭২ রানে হারিয়ে সিরিজ জিতল ভারত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২১ ১৫:২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২১ ১৫:২২

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    নিউজিল্যান্ডকে ৩৭২ রানে হারিয়ে সিরিজ জিতল ভারত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২১ ১৫:২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২১ ১৫:২২

    নিউজিল্যান্ডকে ৩৭২ রানে হারিয়ে সিরিজ জিতল ভারত

    প্রথম ইনিংসে ১০ উইকেটের কীর্তির পর ভারতের দ্বিতীয় ইনিংসেও চার উইকেট নিয়েছেন কিউই স্পিনার এজাজ প্যাটেল। সব মিলিয়ে ওয়াংখেড়েতে তাঁর শিকার ২২৫ রানে ১৪ উইকেট। ভারতের বিপক্ষে কোনো বোলারের সেরা বোলিংয়ের রেকর্ডও গড়েছেন ভারতীয় বংশোদ্ভূত এই বাঁহাতি স্পিনার। ১৯৮০ সালে মুম্বাইয়েই ইয়ান বোথামের ১০৬ রানে নেওয়া ১৩ উইকেট এত দিন ছিল ভারতের বিপক্ষে সেরা বোলিং।

    বোথামকে ছাড়িয়ে যাওয়া এজাজের অমন দুর্দান্ত সাফল্যের পরও মুম্বাই টেস্টে বড় হারের শিকার হয়েছে নিউজিল্যান্ড। গতকাল বিনা উইকেটে ৬৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ১০৭ রানে প্রথম উইকেট হারায় ভারত। প্রথম ইনিসে ১৫০ করার পর এবার ৬২ রানে ফেরেন আগরওয়াল। এরপর চেতেশ্বর পূজারা ও শুভমান গিলের ৪৭ রানের দুটি ইনিংসের পাশাপাশি অক্ষর প্যাটেলের ২৬ বলে ৪১ রানের ঝড়ে স্কোর পৌনে তিন শ ছোঁয়ার পরপর দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন কোহলি। ফলে এই টেস্টে নিউজিল্যান্ডের টার্গেট দাঁড়ায় ৫৪০ রান।

    প্রায় সাড়ে পাঁচ শ রানের অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ইনিংসে ৬২ রানে গুটিয়ে যাওয়া নিউজিল্যান্ডের শুরুটা একদম ভালো হয়নি। ৫৫ রানের মধ্যে আউট টম ল্যাথাম, উইল ইয়ং ও রস টেলর। এরপর ড্যারিল মিচেল ও হেনরি নিকোলস খানিকটা প্রতিরোধ গড়লেও শেষ বেলায় ১ রানের ব্যবধানে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেলও আউট হয়।

    ৫ উইকেটে ১৪০ রান নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। তবে ভারতীয় বোলারদের তোপের মুখে কিউইদের দ্বিতীয় ইনিংস থেমে গেছে মাত্র ১৬৭ রানে। ফলে  ভারত জয় পেয়েছে ৩৭২ রানের বিশাল ব্যবধানে। ফলে দুই ম্যাচের সিরিজ ১-০ তে জিতে নেয় কোহলির দল।

    দ্বিতীয় ইনিংসে ভারতের পক্ষে রবিচন্দ্রন অশ্বিন ও জয়ন্ত যাদব ৪টি করে উইকেট লাভ করেছেন। তবে ম্যাচসেরা হয়েছে মায়াঙ্ক আগারওয়াল। সিরিজসেরা হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬