Journalbd24.com

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • কার্ডিফকে হারিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে লিভারপুল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:৩৬

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    কার্ডিফকে হারিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে লিভারপুল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:৩৬

    কার্ডিফকে হারিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে লিভারপুল

    চেলসি, ম্যানচেস্টার সিটির পর এবার এফএ কাপের পঞ্চম রাউন্ডে পা রাখল লিভারপুল। বাদ পড়েছে কেবল ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড।

    অ্যানফিল্ডে রোববার ( ৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে কার্ডিফ সিটিকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে লিভারপুল।

    ম্যাচে স্বাগতিকদের প্রথমে লিড এনে দেন দিয়োগো জোতা। এরপর গোল উৎসবে যোগ দেন তাকুমি মিনামিনো ও হারভে ইলিয়ট। শেষদিকে সফরকারীদের হয়ে একটি গোল শোধ করেন রুবিন কলউইল।

    এর আগে অ্যানফিল্ডে ম্যাচের শুরু থেকেই আধিপত্য করে খেলে লিভারপুল। একের পর এক আক্রমণে অতিথিদের যেন কোনো সুযোগই দিচ্ছিল না স্বাগতিকরা। দলের দুই তারকা স্ট্রাইকার সাদিও মানে, মোহামেদ সালাহর অনুপস্থিতি টের পেতে দিলেন না দিয়োগো জোতারা। তবে সে সব আক্রমণে কাজের কাজ কিছুই হচ্ছিল না। প্রথমার্ধে ১১টি শট নিলেও তারা প্রতিপক্ষের লক্ষ্যে বল রাখতে পারে মাত্র দুটি। যেখানে ধরা দেয়নি কোনো সাফল্য।

    ম্যাচের ৮০ শতাংশ সময় বল দখলে রেখে দ্বিতীয়ার্ধেও সাফল্য পাচ্ছিল না লিভারপুল। শঙ্কা জাগে ঘরের মাঠের দর্শকদের। ঠিক সে সময় দৃশ্যপটে হাজির পর্তুগিজ তারকা দিয়োগো জোতা। ম্যাচের ৫৩তম মিনিটে দলকে এনে দেন প্রথম সাফল্য। তাতে অবশ্য কৃতিত্বটা ছিল আলেক্সান্ডার আর্নোল্ডের। ডি বক্সের বাইরে থেকে তার দৃষ্টিনন্দন ফ্রি কিক পেনাল্টি এরিয়ায় থাকা জোতা হেডের সাহায্যে জালে জড়ান।

    এর ১৫ মিনিট পর গোল করে ব্যবধান দ্বিগুণ করেন জাপানিজ ফুটবলার তাকুমি মিনামিনো। এবার অ্যাসিস্টের ভূমিকায় জোতা।

    তবে গোলটি করতে পারতেন জোতা নিজেই। লিভারপুলের জার্সিতে অভিষিক্ত কলম্বিয়ান লুইস ডিয়াজ ডি বক্সে ঢুকে বল বাড়ান জোতার উদ্দেশে। তবে ঠিক ঠাক শট নিতে পারেননি জোতা। বলের নাগাল পান তাকুমি। সরাসরি শটে জালে বল পাঠান এই জাপানিজ স্ট্রাইকার। ম্যাচের ৭৬তম মিনিটে অতিথিদের কাটা গায়ে নুন ছেটান ইংলিশ ফুটবলার হারভে ইলিয়ট। রবার্টসনের বাড়ানো বল প্রতিপক্ষের রক্ষণভাগের ফুটবলারদের ফাঁকি দিয়ে জালে জড়ান তিনি। ইনজুরি থেকে ফেরার ম্যাচেই গোলের দেখা পেলেন এই ইংলিশ ফুটবলার।

    শেষদিকে কার্ডিফের হয়ে একটি গোল শোধ করেন রুবিন কলউইল। তাতে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। ইংলিশ দুই জায়ান্ট ক্লাব ম্যান সিটি ও চেলসির পর এফ এ কাপের পঞ্চম রাউন্ডে পা রাখল তারা।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল
    2. আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা
    3. পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু ॥ আহত-২
    4. পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ
    5. আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।
    6. শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা
    7. সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই
    সর্বশেষ সংবাদ
    বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের
পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল

    বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল

    আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা

    আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা

    পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু ॥ আহত-২

    পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু ॥ আহত-২

    পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ

    পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ

    আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।

    আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।

    শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

    শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

    
সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই

    সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬