ব্যাটিংয়ে বাংলাদেশ, মুনিম-ইয়াসিরের অভিষেক, নেই মুশফিক
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। তাই তো টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগার ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ।
ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে সবার নজর কেড়েছিলেন মুনিম শাহরিয়ার। কথা হচ্ছিল টি-টোয়েন্টিতে তার অভিষেক নিয়ে। আজ তার ঠিকই অভিষেক হয়ে গেল। তার সঙ্গে অভিষেক হলো ইয়াসির আলীরও। তবে হাতের চোট নিয়ে ম্যাচ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। তার বদলে গ্লাভস হাতে উইকেটের পিছনে দাঁড়াবেন লিটন দাস।

অনলাইন ডেস্ক