Journalbd24.com

শনিবার, ১৬ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • আফগানদের উড়িয়ে সিরিজ শুরু বাংলাদেশের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২২ ২৩:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২২ ২৩:০০

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    আফগানদের উড়িয়ে সিরিজ শুরু বাংলাদেশের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২২ ২৩:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২২ ২৩:০০

    আফগানদের উড়িয়ে সিরিজ শুরু বাংলাদেশের

    আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ। মিরপুর শেরে বাংলায় প্রথম টি-টোয়েন্টিতে লিটন দাসের ফিফটি আর আফিফের ২৫ রানে দেড়শ ছাড়ানো স্কোর পেয়েছিল মাহমুদউল্লাহর দল। বাকি কাজটা সারেন বোলাররা। নাসুম আহমেদ দ্রুত চার উইকেট তুলে নেওয়ার পর সাকিব-শরীফুলরা জ্বলে ওঠেন।

    বাংলাদেশ জয় পায় ৬১ রানে। ম্যাচসেরা হয়েছেন নাসুম আহমেদ আর লিটন দাস পেয়েছেন 'মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার' এর পুরস্কার।
     
    রান তাড়ায় নেমে নাসুম আহমেদের ঘূর্ণিতে মহাবিপদে পড়ে যায় আফগানিস্তান। দলীয় ১ রানে প্রথম উইকেটে হারানোর পর ৩ ওভারের মধ্যে তাদের স্কোর ৩ উইকেটে ৯ রান হয়ে যায়! প্রথম ওভারের চতুর্ত বলে রহমানুল্লাহ গুরবাজকে (০) ইয়াসির আলীর তালুবন্দি করে শুরু করেন নাসুম। ফিরতি ওভার করতে এসে প্রথম বলেই হজরতুল্লাহ জাজাইকে (৬) ফেরান। এক বল পরেই বোল্ড করে দেন দাউরিশ রসুলিকে (২)। বাংলাদেশের চতুর্থ সাফল্যও আসে নাসুমের ঘূর্ণিতে। ইনিংসের পঞ্চম ও নিজের তৃতীয় ওভারে এসে করিম জানাতকে (৬) ফেরান। ২০ রানে নেই ৪ উইকেট। পরের বলেই মোহাম্মদ নবিকে এলবিডাব্লিউ দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান নবি। বল তার প্যাডে লাগার আগে ব্যাট ছুঁয়েছিল।  
     
    ম্যাচের এই পর্যায়ে জুটি বাঁধেন নবি আর নাজিবুল্লাহ জারদান। ৩৮ বলে ৩৭ রানের এই জুটি ভাঙেন সাকিব। তার বলে মোহাম্মদ নবি (১৬) ক্যাচ দেন আফিফের হাতে। ২৬ বলে ২৭ রান  করা নাজিবুল্লাহও শিকার হন এই অল-রাউন্ডারের। ৬৩ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় আফগানিস্তান। অতিথিদের সপ্তম উইকেটের পতন ঘটান শরীফুল। তার বলে রশিদ খানের (১) ক্যাচ নেন ইয়াসির। এরপর মঞ্চে আবির্ভাব মুস্তাফিজুর রহমানের। ১৮ বলে ২০ করা আজমতুল্লাহকে মাহমুদউল্লাহর তালুবন্দি করে নিজের প্রথম শিকার ধরেন। এরপর কায়েস আহামেদ আর (৮) মুজিব উর রহমাআনকে (৪) ফিরিয়ে ১৭.৪ ওভারে ৯৪ রানে আফগানদের প্যাকেট করে দেন শরীফুল। বাংলাদেশ পায় ৬১ রানের বড় জয়। ৪ ওভারে মাত্র ১০ রানে ৪ উইকেট নেন নাসুম। ২৯ রানে শরীফুল নেন ৩টি আর সাকিব ১৮ রানে নেন ২ উইকেট।  
     
    এর আগে আজ বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান তোলে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলায় টাইগারদের শুরুটা ভালো হয়নি। বাজে ফর্মে থাকা নাঈম যথারীতি ও্পেনিংয়ে নামেন। দলীয় ১০ রানে ৫ বলে ২ রান করে তিনি ফজলহক ফারুকীর শিকার হন। অপর ওপেনার মুনিম শাহরিয়ার যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন। তিনটি দারুণ বাউন্ডারি হাঁকান। তবে দ্রুতই ১৮ বলে ১৭ রান করা মুনিমকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রশিদ খান। রিভিউ নিয়েও মুনিম বাঁচতে পারেননি। তিন নম্বরে নামা লিটন দাসের সঙ্গী হন সাকিব। লিটন আজও দুর্ধর্ষ ফর্মে ছিলেন। পাওয়ার প্লেতে আসে ৩৭ রান।  
     
    ৮ম ওভারে কায়েস আহমেদকে সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে মুজিব উর রহমানের তালুবন্দি হন  ৬ বলে ৫ রান করা সাকিব। দারুণ ব্যাট করতে থাকা লিটনের সঙ্গী হন অধিনায়ক মাহমুদউল্লাহ। নিজের মুখোমুখি চতুর্থ বলে হাঁকান ছক্কা। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। ৭ বলে ১০ রান করে আজমতুল্লাহর বলে এলবিডাব্লিউ হয়ে যান। উইকেটে আসেন আফিফ হোসেন ধ্রুব। রশিদ খানের করা ১৪তম ওভারে ৩৪ বলে ক্যারিয়ারের ৫ম ফিফটি তুলে নেন লিটন। আফগানদের বিপক্ষে এটা তার ২য় ফিফটি। ওই ওভারেই একশ ছাড়ায় বাংলাদেশের স্কোর। দারুণ জমে উঠেছিল লিটন-আফিফের জুটি।  
     
    অবশেষে ১৭তম ওভারে ফারুকীর বলে আজমতউল্লাহর তালুবন্দি হয়ে শেষ হয় লিটন দাসের ৪৪ বলে ৪ চার ২ ছক্কায় ৬০ রানের ইনিংস। এই ফরম্যাটে তার সর্বোচ্চ স্কোর ৬১ অক্ষুণ্ন থাকে। এর সঙ্গেই ভাঙে ৩৮ বলে ৪৬ রানের পঞ্চম উইকেট জুটি। স্কোরবোর্ডে আর এক রান যোগ হতেই আফিফ হোসেনও ফিরেন আজামতউল্লাহর বলে মোহাম্মদ নবির তালুবন্দি হয়ে। তার সংগ্রহ ২৪ বলে ২ চারে ২৫ রান। শেষের দিকে কেউ ঝড় তুলতে পারেননি। রশিদ খানের করা শেষ ওভারে ৭ বলে ৮ রান করে রান-আউট হন ইয়াসির আলী। পঞ্চম বলে আবার রান-আউট মেহেদি হাসান (৭ বলে ৫)। শেষ বল খেলতে আসা শরীফুল বাউন্ডারি হাঁকালে নির্ধারিত ২০ ওভারে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৫৫ রান। আফগানদের বিপক্ষে এটাই বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। ২টি করে উইকেট নিয়েছেন ফারুকি আর আজমতউল্লাহ।  
     
     
    সর্বশেষ সংবাদ
    1. পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা
    2. নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল
    3. আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু
    4. ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন
    5. কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান
    6. নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে
    7. ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি
    সর্বশেষ সংবাদ
    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

         ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা 
     নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার
এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি

    ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬