Journalbd24.com

শনিবার, ১৬ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ১৭ বছর পর কোপা ডেল রে চ্যাম্পিয়ন বেতিস
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২২ ১৩:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২২ ১৩:৫৯

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ১৭ বছর পর কোপা ডেল রে চ্যাম্পিয়ন বেতিস

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২২ ১৩:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২২ ১৩:৫৯

    ১৭ বছর পর কোপা ডেল রে চ্যাম্পিয়ন বেতিস

    শিরোপা নির্ধারনী ম্যাচের শুরুতেই শনিবার এগিয়ে যায় রিয়াল বেতিস। তবে সমতায় ফিরতে খুব একটা দেরী করেনি ভ্যালেন্সিয়া। যদিও এরপর নির্ধারিত সময়ের মধ্যে আর কোন দলই পায়নি জালের দেখা। অতিরিক্ত ৩০ মিনিটেও স্কোরলাইনে সমতা। অবশেষে টাইব্রেকারে তৈরি হয় ব্যবধান। ভালেন্সিয়াকে হারিয়ে দীর্ঘ ১৭ বছর পর কোপা দেল রে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মাতে বেতিস।

    সেভিয়ায় শনিবার রাতের ফাইনালে বোরহা ইগলেসিয়াসের গোলে বেতিস এগিয়ে যাওয়ার পর সমতা টানেন হুগো দুরো। নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ সমতায় শেষ হয়। পরে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতে শিরোপা উৎসব শুরু করে বেতিস।

    টাইব্রেকারে বেতিসের পাঁচ শটের সবকটিই পায় জালের দেখা। বিপরীতে ভালেন্সিয়ার চারটি শটে গোল হয়। তাদের চতুর্থ শট নিতে এসে উড়িয়ে মারেন যুক্তরাষ্ট্রের উইঙ্গার ইউনুস মুসাহ। ফলে বেতিসের শেষ শট নেওয়া হুয়ান মিরান্দা লক্ষ্যভেদ করলেই শিরোপা নিশ্চিত হয়ে যায়। এই নিয়ে তৃতীয়বার কোপা দেল রের শিরোপা জিতল বেতিস। আগের দুইবার জিতেছিল ১৯৭৭ ও ২০০৫ সালে।

    শনিবার ম্যাচের ১১তম মিনিটেই এগিয়ে যায় বেতিস। ডান দিক দিয়ে আক্রমণে উঠে এক্তর বেইয়েরিন ক্রস বাড়ান ছয় গজ বক্সের মুখে। আর দারুণ হেডে বল জালে পাঠান ইগলেসিয়াস। তবে সমতায় ফিরতে তেমন একটা দেরী করেনি ভ্যালেন্সিয়া। ম্যাচের ৩০তম মিনিটে তারা পেয়ে যায় জালের দেখা। প্রতি-আক্রমণে সতীর্থের থ্রু পাস ধরে ডি-বক্সে ঢুকে চিপ শটে আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে বল জালে পাঠান দুরো।

    বিরতির আগে আবার এগিয়ে যেতে পারত বেতিস। তবে সের্হিও কানালেসের শট পোস্টে বাধা পায়। দ্বিতীয়ার্ধেও লড়াই চলে জমজমাট। তবে বেতিসের নাবিল ফেকির ও ভালেন্সিয়ার কার্লোস সলের সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৩০ মিনিটের এই লড়াইয়ে অবশ্য কেউই তেমন উল্লেখযোগ্য কিছু করতে পারেনি।

    টাইব্রেকারেও লড়াই হলো দারুণ। কিন্তু একমাত্র ভুলটা করে বসেন মুসাহ। সুযোগ কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন হলো লা লিগার পয়েন্ট টেবিলে পাঁচ নম্বর দল বেতিস।

    সর্বশেষ সংবাদ
    1. পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা
    2. নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল
    3. আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু
    4. ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন
    5. কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান
    6. নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে
    7. ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি
    সর্বশেষ সংবাদ
    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

         ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা 
     নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার
এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি

    ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬