Journalbd24.com

বুধবার, ১ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক মুশফিকের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মে, ২০২২ ১২:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মে, ২০২২ ১২:০৬

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক মুশফিকের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মে, ২০২২ ১২:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মে, ২০২২ ১২:০৬

    টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক মুশফিকের

    টেস্ট ফরম্যাটে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। তামিম ইকবালকে টপকে বাংলাদেশের পক্ষে প্রথম ক্রিকেটার হিসেবে কীর্তি গড়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

    শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মাঠে নামার আগে বাংলাদেশের পক্ষে প্রথম পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করার দৌড়ে ছিলেন মুশফিক ও তামিম। মাইলফলক স্পর্শ করার পথে রানের হিসাবে এগিয়ে ছিলেন মুশফিক।

    এই ডানহাতি ব্যাটসম্যানের প্রয়োজন ছিল ৬৮ রান। অপরদিকে তামিমকে করতে হতো ১৫২ রান। তবে ওপেনার তামিম নিজের ব্যাটিং পজিশনের সুযোগ নিয়ে প্রথম টাইগার ক্রিকেটার হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করার পথে দারুণভাবেই এগিয়ে গিয়েছিলেন।

    দুর্ভাগ্যজনকভাবে হাতে ক্র্যাম্প করায় মাইলফলক স্পর্শ করার ১৯ রান আগে অপরাজিত ১৩৩ রানের ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হোন তামিম। ফলে তখন তামিমকে টপকে পাঁচে নামা মুশফিকের সামনে প্রথম টাইগার ক্রিকেটার হিসেবে মাইলফলকটি স্পর্শ করার সুযোগ চলে আসে।

    মুশফিকও সেই সুযোগটি নিতে কোনো ভুল করেননি। তৃতীয় দিন অর্ধশতক পূর্ণ করে ৫৩ রানে অপরাজিত থাকেন। চতুর্থ দিন সকালে মাত্র ১৫ রানের অপেক্ষা ছিল এই ডানহাতি ব্যাটসম্যানের। এই রানের জন্য তাড়াহুড়ো না করে দেখেশুনে খেলতে থাকেন মুশফিক। সকালের সেশনে ৪৮ বলে করেছেন কাঙ্খিত সেই ১৫ রান। শেষ পর্যন্ত আসিথা ফার্নান্দোর বলে পিছে বল ঠেলে দিয়ে ২ রান নিয়ে মাইলফলকে পৌঁছে যান তিনি।

    এর আগে, ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দ্বিশতক হাকানোর পথেও মোহাম্মদ আশরাফুলের পেছনে ছিলেন মুশফিক। সেই ম্যাচেও দ্বিতীয় হতে হতেও প্রথম হয়েছিলেন এই ক্রিকেটার। আশরাফুল ১৯০ রানে আউট হওয়ায় মুশফিক বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে গলের সে ম্যাচে দ্বিশতকের কীর্তি গড়েন।

    এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৬১ রান। মুশফিক অপরাজিত আছেন ৭০ রানে। অপর প্রান্তে লিটনের সংগ্রহ ৭৯। এই দুই ব্যাটসম্যান চতুর্থ উইকেট জুটিতে তুলে ফেলেছেন অবিচ্ছিন্ন ১৪১ রান। সকালের সেশনে অবশ্য ধীরগতিতে রান তুলেছে লিটন-মুশফিক দুজনেই। ১৬ ওভারে রান তুলেছে ৪৩ রান।

    ২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে মুশফিকের। সে থেকে গত ১৭ বছরে ৮১ টেস্টে এসে ৫০০০ রান স্পর্শ করলেন এই অভিজ্ঞ টাইগার ক্রিকেটার। টেস্টে ২৬টি অর্ধশতক ও ৭টি শতক আছে মুশফিকের।

    সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রানও মুশফিকের। ৪১৪ ম্যাচে করেছেন ১৩ হাজারের বেশি রান। তার সামনে আছেন কেবল তামিম। যিনি ৩৬৫ ম্যাচে করেছেন সাড়ে ১৪ হাজার রান।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬