Journalbd24.com

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • তারুণ্যকে কাজে লাগাতে হবে: শিক্ষামন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জুন, ২০২২ ২০:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জুন, ২০২২ ২০:৪২

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    তারুণ্যকে কাজে লাগাতে হবে: শিক্ষামন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জুন, ২০২২ ২০:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জুন, ২০২২ ২০:৪২

    তারুণ্যকে কাজে লাগাতে হবে: শিক্ষামন্ত্রী

    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের উন্নয়নের জন্য আমাদের তারুণ্যকে কাজে লাগাতে হবে। এই তারুণ্যকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে।

    বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এখন নজর রাখতে হবে। এ জন্য আমাদের তারুণ্যকে কাজে লাগাতে হবে। ভবিষ্যতের জন্য তাদের তৈরি করতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকেই বেশি ভূমিকা রাখতে হবে।

    দীপু মনি বলেন, ‘বিশ্ববিদ্যালগুলোকে শুধু ভাবলে হবে না যে শিক্ষার্থী ভর্তি নেব, শিক্ষা দেব, সার্টিফিকেট দেব আর ছেড়ে দেব। তাহলে হবে না। শিক্ষার্থীকে তার কর্মজীবনের জন্য প্রস্তুত করে দিতে হবে। তার ইন্টার্নশিপের ব্যবস্থা করতে হবে। তাহলে শিক্ষার্থীকে পেছনে ফিরে তাকাতে হবে না। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে নিজেকে উপযুক্ত করে তুলতে হলে শেখাতে হবে কী করে তা বিশ্ববিদ্যালয়গুলোকে জানতে হবে এবং সেভাবে কাজ করতে হবে।’

    গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা লক্ষ্য স্থির করুন। আপনারা আপনাদের মেধা, যোগ্যতা, দক্ষতা ও শ্রম দিয়ে লেগে থাকবেন। লেগে থাকলে সাফল্য আসবেই। খেয়াল রাখবেন সেই সাফল্য যেন অসততায় কলুষিত না হয়। আপনাদের পেছনে পরিবারের এবং শিক্ষকদের অনেক শ্রম-কষ্ট জড়িত। আপনারা সবার প্রতি আপনাদের দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন।’

    রাজশাহী নগরীর খড়খড়ি এলাকায় নির্মাণাধীন স্থায়ী ক্যাম্পাসে এই সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নয়টি বিভাগের সাড়ে তিন হাজারের বেশি গ্র্যাজুয়েট অংশ নেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদের পক্ষে এতে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী। সমাবর্তন অনুষ্ঠানে তিনি অনন্য কৃতিত্বের স্বাক্ষর রাখা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ‘চ্যান্সেলর গোল্ড মেডেল’ এবং নয়জন শিক্ষার্থীকে ‘ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল’ দেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, সাবেক ছাত্রনেতা ও সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর ও ইউজিসি সদস্য ড. বিশ্বজিৎ চন্দ্র।

    অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, সাবেক কুটনীতিক সাইদুর রহমান খান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ওসমান গণি তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল
    2. আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা
    3. পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু ॥ আহত-২
    4. পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ
    5. আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।
    6. শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা
    7. সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই
    সর্বশেষ সংবাদ
    বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের
পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল

    বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল

    আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা

    আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা

    পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু ॥ আহত-২

    পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু ॥ আহত-২

    পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ

    পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ

    আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।

    আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।

    শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

    শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

    
সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই

    সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬