Journalbd24.com

শনিবার, ১৬ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • 'আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ড আমার পেছনে ছোটে'
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ জুন, ২০২২ ২২:২৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ জুন, ২০২২ ২২:২৭

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    'আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ড আমার পেছনে ছোটে'

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ জুন, ২০২২ ২২:২৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ জুন, ২০২২ ২২:২৭

    'আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ড আমার পেছনে ছোটে'

    ৩৭ বছর বয়সে এসেও একের পর এক রেকর্ড ভেঙে নতুন ইতিহাস রচনা করে যাচ্ছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা তিনি। ২০২১-২২ প্রিমিয়ার লিগ মৌসুমে টটেনহ্যামের বিপক্ষে হ্যাটট্রিক করার পর ফুটবলের ইতিহাসেও সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে রোনালদো বলেছেন, তিনি রেকর্ডের পিছনে দৌড়ান না, রেকর্ডই তাকে অনুসরণ করে।

    বিশ্বফুটবলের সমস্ত রেকর্ড ক্রিশ্চিয়ানো রোনালদো আর লিওনেল মেসি নিজেদের মধ্যেই যেন ভাগাভাগি করে নেওয়ার পণ করেছেন। ক্লাব ফুটবলে মেসির দাপট বেশি আর আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলও তার। সদ্য শেষ হওয়া মৌসুমে পেশাদার ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটাও হয়ে গেছে।

    ৩৭ বছর বয়সেও এখনো আগের মতো গোলক্ষুধা রয়েছে রোনালদোর। সদ্য শেষ হওয়া মৌসুমে নিজের প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন, সব প্রতিযোগিতা মিলে করেছেন ২৪ গোল। কিন্তু এতেও ইউনাইটেড ২০১৭ সালের পর থেকে শিরোপা খরা থেকে বেরিয়ে আসতে পারেনি। আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলতে হবে ইউনাইটেডকে। ওল্ড ট্র্যাফোর্ডে থেকে গেলে ক্যারিয়ারে এই প্রথম চ্যাম্পিয়নস লিগ খেলা হবে না রোনালদোর।

    তবু ক্লাব ছাড়তে চান না এই পর্তুগিজ সুপারস্টার। নতুন কোচ এরিক টেন হাগ তাকে রাখতে চান কি না, তার উত্তরে কোচ জানিয়েছেন, এমন কিংবদন্তির সঙ্গে কাজ করার অপেক্ষায় আছেন। আগামী মৌসুমে নতুন কোচের সঙ্গে কাজ করতে রোনালদোও যে মুখিয়ে আছেন, সেটা জানিয়েছেন ইউনাইটেডের নিজস্ব অনুষ্ঠান ‘প্লেয়ারস ডায়েরি’তে। সেখানেই রেকর্ড নিয়ে নিজের গর্বটা এভাবে প্রকাশ করেছেন রোনালদো, 'রেকর্ড স্বাভাবিকভাবে আসে। আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ড আমার পেছনে ছোটে। এটা ভালো। '

    এ সময় তিনি আরো জানিয়েছেন ওল্ড ট্র্যাফোর্ডে তিনি যথেষ্ট ভালো  আছেন। এ সম্পর্কে তিনি বলেন, 'অবশ্যই এখানে ফিরে আসতে পেরে আমি দারুণ খুশি। এই ক্লাবে খেলার মাধ্যমে আমার ক্যারিয়ারের উন্নতি হয়েছে। সে কারণেই এখানে পুনরায় খেলতে আসার অনুভূতিটা ছিল অবিশ্বাস্য। সমর্থকদের সাথে সম্পর্কটাও দারুণ। এরিক টেন আয়াক্সে সে দারুণ কাজ করেছে। সে একজন অভিজ্ঞ কোচ। কিন্তু আমাদের তাকে কিছুটা সময় দিতে হবে। দলে পরিবর্তনের স্বাধীনতাও তাকে দিতে হবে। '

    সর্বশেষ সংবাদ
    1. পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা
    2. নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল
    3. আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু
    4. ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন
    5. কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান
    6. নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে
    7. ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি
    সর্বশেষ সংবাদ
    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

         ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা 
     নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার
এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি

    ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬