Journalbd24.com

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা   বগুড়ার ধনুটের নিমগাছিতে ধানের শীষের প্রচারণায় বিএনপির গণসংযোগ   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • জোড়া গোল করে রিয়ালকে জেতালেন বেনজিমা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২২ ১৩:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২২ ১৩:২৩

    আরো খবর

    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের
    দুই জয়েও কাটেনি ঝুঁকি, বাংলাদেশ এখন তাকিয়ে শ্রীলঙ্কার দিকে

    জোড়া গোল করে রিয়ালকে জেতালেন বেনজিমা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২২ ১৩:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২২ ১৩:২৩

    জোড়া গোল করে রিয়ালকে জেতালেন বেনজিমা

    শুরুতেই গোল করে এগিয়ে যায় রিয়াল। লিড ধরে রেখে ব্যবধান বাড়াতে প্রাণপণ চেষ্টা চালায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। কম যায়নি স্বাগতিক এস্পানিওল। প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরে তারা।

    দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া রিয়ালের ত্রাতা হয়ে আসেন করিম বেনজিমা। একদম শেষ দিকে জোড়া গোল করে রিয়ালকে টানা তৃতীয় জয় এনে দেন তিন।

    রোববার রাতে আরসিডিএ স্টেডিয়ামে এস্পানিওলকে ৩-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন করিম বেনজিমা। একটি গোল ভিনিসিয়ুস জুনিয়রের। তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট রিয়াল মাদ্রিদের।  

    ১২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। চুয়ামেনির বাড়ানো পাসে ছয় গজ বক্সের সামনে থেকে প্লেসিং শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।  

    ৪৩ মিনিটে সমতায় ফেরে এস্পানিওল। সানচেজের বাড়ানো পাস বক্সে পেয়ে যান জোসেলু। প্রথম দফায়  তার গতির শট রিয়াল গোলকিপার থিবো কোর্তুয়া ফিরিয়ে দিলেও দ্বিতীয় দফায় ডান পায়ের বুলেট গতির শটে দূরের পোস্টে জাল খুঁজে নেন স্প্যানিশ এই ফরোয়ার্ড।  

    দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার লক্ষ্যে আক্রমণের উপর আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না রিয়াল মাদ্রিদ। অবশেষে ৮৮ মিনিটে সেই গোল করেন করিম বেনজিমা। বক্সের কোণা থেকে রদ্রিগোর ক্রস দূরের পোস্টে লাফিয়ে পা লাগিয়ে লক্ষ্যভেদ করেন ফরাসি এই স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধের যোগ করা ষষ্ঠ মিনিটে দশ জনের দলে পরিণত হয় এস্পানিওল। বদলি নামা সেবাওসকে ফাউল করে বসেন গোলকিপার বেঞ্জামিন লেকোমতে। এতে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। সফল স্পট কিকে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন করিম বেনজিমা।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ার ধনুটের নিমগাছিতে ধানের শীষের প্রচারণায় বিএনপির গণসংযোগ
    2. বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির উঠান বৈঠকে জনতার ভীড়
    3. নার্সিং পেশা সম্মানের ও মানবিকতার- বগুড়া সিভিল সার্জন
    4. বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ
    5. প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত
    6. বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ
    7. বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারে পবিত্র শবে বরাত পালিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ার ধনুটের নিমগাছিতে ধানের
শীষের প্রচারণায় বিএনপির গণসংযোগ

    বগুড়ার ধনুটের নিমগাছিতে ধানের শীষের প্রচারণায় বিএনপির গণসংযোগ

    বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির 
উঠান বৈঠকে জনতার ভীড়

    বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির উঠান বৈঠকে জনতার ভীড়

    নার্সিং পেশা সম্মানের ও 
মানবিকতার- বগুড়া সিভিল সার্জন

    নার্সিং পেশা সম্মানের ও মানবিকতার- বগুড়া সিভিল সার্জন

    বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং 
কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ

    বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ

    প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড 
নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত

    প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত

    বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে 
যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ

    বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ

    বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া 
দরবারে পবিত্র শবে বরাত পালিত

    বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারে পবিত্র শবে বরাত পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬