Journalbd24.com

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ভারতকে বিদায় করে ফাইনালের দৌড়ে টিকে রইল শ্রীলঙ্কা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০২২ ১৪:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০২২ ১৪:০৬

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ভারতকে বিদায় করে ফাইনালের দৌড়ে টিকে রইল শ্রীলঙ্কা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০২২ ১৪:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০২২ ১৪:০৬

    ভারতকে বিদায় করে ফাইনালের দৌড়ে টিকে রইল শ্রীলঙ্কা

    ভারতের জন্য লড়াইটা ছিল বাঁচা-মরার। সেই লড়াইয়ে জিততে ব্যর্থ হলো রোহিত শর্মার দল। কুশল মেন্ডিস-পাথুম নিসানকার ব্যাটিং দাপটে শ্রীলঙ্কা জিতল ৬ উইকেটের বড় ব্যবধানে। ভারতীয়দের বিদায় করে এশিয়া কাপের ফাইনালে উঠার লড়াইয়ে টিকে রইল লঙ্কানরা। জয়টা ধরা দিলো এক বল বাকি থাকতেই।

    ভারতের একটি ম্যাচ এখনো বাকি। তবে আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচ জিতলেও কোনো লাভ হবে না। কাগজে কলমে হলেও পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে শিরোপা জয়ের লড়াইয়ে জিইয়ে রইল আফগানিস্তানও।

    পাথুম নিসানকা ও কুশল মেন্ডিসের জোড়া ফিফটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ১৯.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা।

    দুরন্ত ব্যাটিংয়ে কুশল মেন্ডিস এনে দেন ৫৭ রান। তার ওপেনিং পার্টনার নিসানকা উপহার দেন ৫২ রানের অসাধারণ এক ইনিংস। দুজনে মিলে ৯৭ রানের উদ্বোধনী জুটি বেঁধে গড়েন জয়ের ভিত। ভানুকা রাজাপাকসে ২৫* রান করে অপরাজিত থেকে যান। ১৮ বলে ৩৩* রানের হার না মানা দুরন্ত এক ঝড়ো ইনিংস খেলেন ম্যাচসেরা দাসুন শানাকা।

    ভারতের হয়ে তিনটি উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। একটি উইকেট পান রবিচন্দ্রন অশ্বিন।

    তার আগে টস হেরে রোহিত শর্মা-সুর্যকুমার যাদবের নৈপুণ্যে দারুণ ব্যাটিং করে ভারত। সমান তালে বোলিং তোপ দাগিয়েছেন লঙ্কানরাও। সেই বাধা সামলে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে কোহলিরা দাঁড় করায় ১৭৩ রানের লড়াকু পুঁজি।

    দলীয় ১১ রানে ওপেনার লোকেশ রাহুলকে ফেরান মহেশ ঠিকশানা। সাজঘরের পথ ধরার সময় তার ব্যক্তিগত দাঁড়িয়েছিল সবে ৬ রান। ভারতের দলীয় সংগ্রহে ২ রান যোগ হতেই পেস বোলিংয়ে ঝড় তুলে ফেলেন দিলশান মাদুশানকা। আগুনে বোলিংয়ের তোপে ভেঙে দেন সাবেক ভারতীয় ক্যাপ্টেন বিরাট কোহলির উইকেট। আগের ম্যাচে ফিফটি হাঁকালেও এ ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি কোহলি।

    দ্রুত দুই উইকেট হারিয়ে বিপদেই পড়ে যায় ভারত। তবে উইকেটে থিতু হয়ে পড়েন রোহিত শর্মা চমৎকার ব্যাটিং ঝলকে কাটিয়ে উঠেন বিপর্যয়। রোহিত ৪১ বলে খেলেন ৭২ রানের অসাধারণ এক ইনিংস। তার অধিনায়কোচিত ইনিংসে ছিল ৫ বাউন্ডারি ও ৪ ছক্কা। 

    রোহিতের সঙ্গে সূর্যকুমার যাদবের ব্যাট যা একটু কথা বলেছে। সাজঘরে ফেরার আগে তৃতীয় উইকেটে তার সঙ্গে ৫৮ বলে গড়েন ৯৭ রানের দুরন্ত এক পার্টনারশিপ ভারতীয় এ ওপেনার। সূর্যকুমার ২৯ বলে এনে দেন ৩৪ রান। পরে ঋষভ পান্ত ও হার্দিক পান্ডিয়া ব্যাট হাতে চেষ্টার কোনো কমতি রাখেননি। কিন্তু দুজনের ব্যাট থেকেই এসেছে সমান ১৭ রান করে। বোলিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন অপরাজিত থেকে যান ১৫* রানে।

    শ্রীলঙ্কার হয়ে একাই তিন উইকেট শিকার করেছেন দিলশান মাদুশানকা। তবে খরচ করেন তিনি ২৪ রান। দুটি করে উইকেট নেন চামিকা করুনারত্নে ও দাসুন শানাকা। একটি উইকেট পান মহেশ ঠিকশানা।

    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ
    2. মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু
    3. মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু
    4. সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী
    5. নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২
    6. আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
    7. কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

     নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    কাহালুতে ট্রাক-অটোভ্যান 
মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬