Journalbd24.com

শনিবার, ২১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২২ ০৩:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২২ ০৩:১৫

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২২ ০৩:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২২ ০৩:১৫

    যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস

    নকআউট পর্বের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল নেদারল্যান্ডস। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে খেলবে তারা।

    ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল কমলা বাহিনীর। বল ছিল তাদেরই নিয়ন্ত্রণে। তিন মিনিটের মাথায় এক বার যুক্তরাষ্ট্র আক্রমণ করে। ক্রিশ্চিয়ান পুলিসিচের শট বাঁচিয়ে দেন ডাচ গোলরক্ষক নোপার্ট। ১০ মিনিটেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। গোলটা হল দুর্দান্ত পাসিং ফুটবলের সৌজন্যে। দেপাই পাস বাড়িয়েছিলেন ডান দিকে ডামফ্রিসকে। গোললাইনের কাছ থেকে ডামফ্রিস ক্রস করেন বক্সের মধ্যে। অরক্ষিত অবস্থায় থাকা দেপাই বল জালে জড়াতে ভুল করেননি।

    এরপর একের পর এক যুক্তরাষ্ট্রের বক্সে হানা দিতে থাকে নেদারল্যান্ডস। কিছুক্ষণ পরেই দেপাইয়ের পাস পেয়ে আক্রমণে উঠেছিলেন ব্লিন্দ। তার শট ক্রস বারের ওপর দিয়ে বেরিয়ে যায়। ২১ মিনিটে ভার্জিল ফান ডাইকের পাস পেয়ে সুযোগ নষ্ট করেন দেপাই। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দ্বিতীয় গোল করে নেদারল্যান্ডস। থ্রো-ইন থেকে বল পেয়ে আবার যুক্তরাষ্ট্রের রক্ষণকে ঘোল খাওয়ান ডামফ্রিস। এক ঝাঁক ডিফেন্ডারের মাঝ থেকে পাস বাড়ান অরক্ষিত থাকা ব্লিন্দকে। চলতি বলে শট নিয়ে গোল করেন ব্লিন্দ।

    বিরতির পর ম্যাচে ফিরতে সর্বোচ্চ চেষ্টা চালায় যুক্তরাষ্ট্র। শুরুতেই তারা কর্নারও পায়। কর্নার থেকে উড়ে আসা বলে হেড নেন ওয়েস্টন ম্যাককেনি। কিন্তু সেটি বামদিক দিয়ে চলে যায়। এরপর ম্যাচের ৪৯ মিনিটে, ৫১ মিনিটে ও ৫৩ মিনিটে তিনটি সুযোগ তৈরি হয়। সেগুলো মিস করেন টিম রিয়েম, ওয়েস্টন ও পুলিসিক।

    তবে ম্যাচের ৭৬ মিনিটে প্রথম গোলের দেখা পায় যুক্তরাষ্ট্র। কমায় গোল ব্যবধান। ক্রিস্টিয়ান পুলিসিকের কাছ থেকে বল পেয়ে ডানদিক থেকে কোণাকুনি শট নেন হাজী রাইট। বল দূরের পোস্ট দিয়ে জালে প্রবেশ করে। কিন্তু মিনিট পাঁচেক পর ব্যাবধান আরও বাড়ায় ডাচরা। ৮১ মিনিটে ডামফ্রিজের গোলে ব্যবধান হয় ৩-১। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬