Journalbd24.com

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ার শেরপুরে ভূমি সেবায় গতি, নামজারি এখন ১৬ দিনে   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • খেলতে নামার আগে জোড়া সুসংবাদ ব্রাজিলের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২২ ১৫:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২২ ১৫:০২

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    খেলতে নামার আগে জোড়া সুসংবাদ ব্রাজিলের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২২ ১৫:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২২ ১৫:০২

    খেলতে নামার আগে জোড়া সুসংবাদ ব্রাজিলের

    ব্রাজিল দলে দুঃসংবাদ যেন বসতি গেড়েছিল। দেশ থেকে একদিকে, অন্যদিকে কাতারে। সঙ্গে আছে ক্যামেরুনের বিপক্ষে হারের দগদগে ক্ষত!

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ফুটবলের রাজা পেলে, যেকোনো সময়ই ভয়াবহ সংবাদ! এদিকে আবার দলে একের পর এক ইনজুরির আঘাত, নেইমারসহ আরও কয়েকজনের বিশ্বকাপ থেকেই ছিটকে পড়ার শঙ্কা।

    শঙ্কাগুলো অবশেষে দূরীভূত হতে চলেছে। ব্রাজিল থেকে সুসংবাদ এসেছে পেলের শারীরিক অবস্থার। পেলে জানিয়েছেন তিনি দলের খেলা দেখছেন। ব্রাজিলের খেলা তাকে শক্তি জুগিয়েছে। আবার এদিকে টিম ডক্টর জানাচ্ছেন, নেইমার সুস্থ হয়ে ওঠেছেন, অনুশীলন করছেন। নেইমারও বলছেন, ভালো আছি। কোচ তিতে বলছেন, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই নেইমারকে বিবেচনার কথা।

    আজ সোমবার থেকে ব্রাজিলের নকআউট পর্ব শুরু হচ্ছে। শেষ ষোলোর প্রথম বাধা দক্ষিণ কোরিয়া। এশিয়ার দেশটি গ্রুপ পর্যায়ের শেষ রাউন্ডের ম্যাচে পর্তুগালের মতো দলকে পরাজিত করে শেষ ষোলোর টিকিট কেটেছে।

    ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বারবার এসেছে নেইমার প্রসঙ্গ, এসেছে ক্যামেরুনের বিপক্ষে হারের প্রসঙ্গ, এসেছে ফুটবল-সম্রাট পেলের প্রসঙ্গও। উত্তর দিয়েছেন অধিনায়ক থিয়েগো সিলভা।

    গ্রুপ পর্বে কী হয়েছে সেটা আমরা ভুলে গেছি, আপনারাও ভুলে যান। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এটা আমাদের নতুন ম্যাচ। ব্রাজিল দল তাদের সেরাটা দিয়েই কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে; আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন অধিনায়ক। তবে তিনি প্রতিপক্ষকে যথেষ্ট গুরুত্ব দিয়ে এও বলেছেন, কোরিয়ানদের গতি আছে, বল পাসিং ক্ষমতা আছে, ডিফেন্স আছে। তবে তাদের দুর্বলতা আমাদের জানা আছে।

    দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে নামার আগে নেইমারের সুস্থতার খবরের পাশাপাশি পেলের শারীরিক অবস্থা বিষয়ক সুসংবাদ ব্রাজিল দলকে উজ্জীবিত করছে। ফুটবল কিংবদন্তি পেলের ভেরিফায়েড ইনস্টাগ্রাম পোস্ট জানিয়েছে, তিনি ভালো আছেন। বিশ্বকাপে ব্রাজিল দলের ফুটবল খেলা দেখছেন তিনি। মাতৃভূমির ফুটবল দলের খেলাই তাকে শক্তি জুগিয়েছে। এই ফুটবল কিংবদন্তি আরও বলেছেন, তিনি অনেক আশাবাদী এবং মনোবল এখনো মজবুত।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ার শেরপুরে ভূমি সেবায় গতি, নামজারি এখন ১৬ দিনে
    2. সান্তাহারে সরকারি পুকুরে মাটি উত্তোলনে জরিমানা
    3. কাহালুর বীরকেদার ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ
    4. নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
    5. সময়ের আগেই বন্ধ হচ্ছে ভাটা
    6. পোরশায় বসতবাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
    7. ঘোড়াঘাটে পুকুরের মাটি সরকারি রাস্তায় দেয়া বাধা দেয়ায় ১ জনকে মারপিট হাসপাতালে ভর্তি
    সর্বশেষ সংবাদ
    বগুড়ার শেরপুরে ভূমি সেবায় গতি, নামজারি এখন ১৬ দিনে

    বগুড়ার শেরপুরে ভূমি সেবায় গতি, নামজারি এখন ১৬ দিনে

    সান্তাহারে  সরকারি পুকুরে মাটি উত্তোলনে  জরিমানা

    সান্তাহারে সরকারি পুকুরে মাটি উত্তোলনে জরিমানা

                                          কাহালুর বীরকেদার ইউনিয়নে 
ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ

    কাহালুর বীরকেদার ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ

     নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

    নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

    সময়ের আগেই বন্ধ হচ্ছে ভাটা

    সময়ের আগেই বন্ধ হচ্ছে ভাটা

    পোরশায় বসতবাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    পোরশায় বসতবাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    ঘোড়াঘাটে পুকুরের মাটি সরকারি রাস্তায় দেয়া বাধা দেয়ায় ১ জনকে মারপিট হাসপাতালে ভর্তি

    ঘোড়াঘাটে পুকুরের মাটি সরকারি রাস্তায় দেয়া বাধা দেয়ায় ১ জনকে মারপিট হাসপাতালে ভর্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬