Journalbd24.com

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • গোল্ডেন বুট এমবাপ্পের, গোল্ডেন বল মেসির
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২২ ০১:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২২ ০১:১৮

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    গোল্ডেন বুট এমবাপ্পের, গোল্ডেন বল মেসির

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২২ ০১:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২২ ০১:১৮

    গোল্ডেন বুট এমবাপ্পের, গোল্ডেন বল মেসির

    কাতার বিশ্বকাপ ফাইনাল ম্যাচে যেমন হাড্ডাহাড্ডি লড়াই হলো, ঠিক তেমনই উত্তাপ ছড়ালো গোল্ডেন বুটের প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পে জিতলেন এই সম্মানজনক অ্যাওয়ার্ড। কিন্তু চওড়া হাসি হাসলেন লিওনেল মেসি। ৮ গোল ও ২ অ্যাসিস্টে এবারের আসরের শীর্ষ গোলদাতা হয়েছেন এমবাপ্পে।

    ১২০ মিনিটের খেলায় হ্যাটট্রিক করেছেন ফ্রান্সের ২৪ বছর বয়সী ফরোয়ার্ড। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় ৩-৩ গোলে। টাইব্রেকারে ৪-২ গোলে জিতে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাতে ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জেতা হলো না ফ্রান্সের।

    মেসি ও এমবাপ্পে সমান পাঁচটি করে গোল নিয়ে ফাইনাল খেলা শুরু করেন। তবে তিনটি অ্যাসিস্টে এগিয়ে ছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন অলিভিয়ের জিরুদ ও জুলিয়ান আলভারেজ। শেষ দুজন গোলের দেখা পাননি, তবে পাল্লা দিয়েছেন মেসি-এমবাপ্পে। 

    ২৩ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে দেন মেসি, এগিয়ে যান গোল্ডেন বুটের লড়াইয়েও। এরপর অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার হাতে। গোল্ডেন বুটটাও যেন মেসির অপেক্ষায় ছিল। কিন্তু খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে ৯৭ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল করে এমবাপ্পে পেছনে ফেলেন এবং ম্যাচ অতিরিক্ত সময়ে নিতে ভূমিকা রাখেন।

    ১০৮ মিনিটে আবার মেসি এগিয়ে দেন আর্জেন্টিনাকে, সঙ্গে গোল্ডেন বুটেরও শক্ত দাবিদার হন। কিন্তু এমবাপ্পে আরেকটি পেনাল্টি থেকে নিজের অষ্টম গোল করেন। জিতে নেন গোল্ডেন বুট।

    সেরা গোলকিপারের পুরস্কার গোল্ডেন গ্লাভস জিতেছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ। টাইব্রেকারে কিংসলে কোম্যানের গোল ঠেকান তিনি। এছাড়া নেদারল্যান্ডসের বিপক্ষে সেমিফাইনালেও পেনাল্টি শুটআউটে জয়ের নায়ক তিনি। প্রত্যাশিতভাবে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন মেসি। সেরা তরুণ খেলোয়াড় হয়েছেন এনজো ফার্নান্দেজ।

    সর্বশেষ সংবাদ
    1. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    2. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    3. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    4. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    5. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    6. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    7. সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সর্বশেষ সংবাদ
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬