Journalbd24.com

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • বিশ্বকাপের ট্রফি নিয়ে দেশে পৌঁছেছেন মেসি-মার্তিনেজরা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২২ ১৩:১১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২২ ১৩:১১

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    বিশ্বকাপের ট্রফি নিয়ে দেশে পৌঁছেছেন মেসি-মার্তিনেজরা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২২ ১৩:১১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২২ ১৩:১১

    বিশ্বকাপের ট্রফি নিয়ে দেশে পৌঁছেছেন মেসি-মার্তিনেজরা

    আর্জেন্টিনায় এখন রাত তিনটা। কিন্তু পুরো দেশ জেগে আছে বিশ্বকাপ চ‌্যাম্পিয়নদের বরণ করে নিতে। ঘুমিয়ে পরার পরিবর্তে বুয়েন্স আয়ার্সে এখন মানুষের ঢল। 

    কেন-ই বা হবে না? ৩৬ বছর পর তাদের দেশে যে ফিরেছে বিশ্বকাপের ট্রফি। যে ট্রফি নিয়ে দিয়াগো ম‌্যারাডোনা ১৯৮৬ সালে বুয়েন্স আয়ার্সে ফিরেছিলেন সেই ট্রফি আজ লিওনেল মেসির হাতে। 

    রোববার কাতারে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ২২তম বিশ্বকাপের মুকুট জেতে আর্জেন্টিনা। কাতার থেকে ইতালি। ইতালিতে যাত্রা বিরতি শেষে আর্জেন্টিনার খেলোয়াড়দের বহনকারী বিমান বুয়েন্স আয়ার্সে পৌঁছায় স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ৩টায়। ইজিজা আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবর্তে অ‌্যারোপার্কে তাদের বিমান অবতরণ করে।

    ফুটবলের জাদুকর মেসি বিশ্বকাপের ট্রফি হাতে নিয়ে বিমান থেকে বেরিয়ে আসেন। ডানহাতে ট্রফি উঁচিয়ে ধরে আর্জেন্টাইনদের দীর্ঘদিনের স্বপ্নপূরণ করেন এলএম টেন। পাশেই ছিলেন কোচ লিওনেল স্কালোনি।

    বিমানবন্দরে বেশি মানুষকে ভিড় করতে দেয়নি কর্তৃপক্ষরা। বিমানবন্দরের বাইরেই সব আয়োজন। সমর্থকরা সেখানেই বিশ্বচ‌্যাম্পিয়নদের জন‌্য অপেক্ষা করছিলেন।

     

    আনুষ্ঠানিকতা সেরে মেসি-ডি মারিয়ারা ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন রাত ৩টা ৩০ মিনিটে। সে সময় বাইরে হাজার হাজার মানুষ পতাকা নেড়ে, স্লোগানে স্লোগানে তাদের অভিবাদন জানায়। তাদের অভিবাদনের জবাব দেন বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা।

    বিমানবন্দর থেকে মেসিরা চলে যাবেন নিকটস্থ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ট্রেনিং সেন্টারে। সেখানে তারা বিশ্রাম নিবেন মঙ্গলবার দুপুর পর্যন্ত। এরপর ছাদখোলা বাসে করে রওয়ানা দিবেন আর্জেন্টিনার ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ ওবেলিস্কের দিকে।

     

     

    যেকোনো ক্রীড়ানন্দ উদযাপনের ঐতিহাসিক ভেন্যু এটি। সেখানেই মেসি-ডি মারিয়াদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হবে। হবে আনুষ্ঠানিক উদযাপনও। আর এই উদযাপনে যাতে দেশের সকলেই অংশ নিতে পারে সেজন্য দেশটিতে মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

    বিশ্বকাপ জয়ী বীরেরা দেশে ফিরেছেন। এবার তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ার পালা। এবার আনুষ্ঠানিক উদযাপনের মাহেন্দ্রক্ষণের জন্য সামান্য অপেক্ষার পালা।

    সর্বশেষ সংবাদ
    1. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    2. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    3. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    4. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    5. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    6. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    7. সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সর্বশেষ সংবাদ
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬