Journalbd24.com

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, ফিরলেন মুমিনুল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২২ ১২:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২২ ১২:৫৫

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, ফিরলেন মুমিনুল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২২ ১২:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২২ ১২:৫৫

    টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, ফিরলেন মুমিনুল

    একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ইয়াসির আলি রাব্বি এবং এবাদত হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন মুমিনুল হক এবং তাসকিন আহমেদ। সবশেষ জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে টেস্টের নেতৃত্ব ছেড়েছিলেন মুমিনুল। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে প্রথম টেস্টে জায়গায় পেলেও লম্বা সময় অফ ফর্মে থাকার কারণে সিরিজের শেষ ম্যাচে বাদ পড়েন বাঁহাতি এই ব্যাটার।

    এরপর ঘরের মাঠে ভারতের বিপক্ষে প্রথম টেস্টেও জায়গা মেলেনি বাংলাদেশের অধিনায়কের। তবে ঢাকা টেস্টে রাব্বির জায়গায় ফেরানো হয়েছে রানখরায় ভুগতে থাকা মুমিনুলকে। এদিকে চোট থেকে পুরোদমে সুস্থ হয়ে উঠতে না পারায় চট্টগ্রাম টেস্টে ছিলেন না তাসকিন। তবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ফিরেছেন ডানহাতি এই পেসার।

    ২০১০ সালে সাউথ আফ্রিকা সফরে টেস্ট দলে অভিষেক হলেও জাতীয় দলে থিতু হতে পারেননি জয়দেব উনাদকাট। এরপর ভারত ১১৮ টেস্ট খেললেও একাদশে ফেরা হয়নি বাঁহাতি এই পেসারের। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করার পুরস্কার হিসেবে বাংলাদেশ সফরে ডাক পেয়েছেন উনাদকাট।

    ঢাকা টেস্টের একাদশে রয়েছেন কুলদীপ যাদবের পরিবর্তে। এদিকে এক টানা দ্বিতীয় সর্বোচ্চ ১১৮ টেস্ট মিস করে একাদশে ফেরার রেকর্ড গড়েছেন উনাদকাট। সবচেয়ে বেশি ১৪২ টেস্ট মিস করে একাদশে ফেরার কীর্তি রয়েছে ইংল্যান্ডের ক্রিকেটার গ্যারেথ ব্যাটির।

    টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

    চট্টগ্রাম টেস্টে ভারতের কাছে ১৮৮ রানে হেরে সিরিজে ১-০ তে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে ফিরতে ঢাকা টেস্টে জয়ের বিকল্প নেই সাকিব আল হাসানের দলের। এমন ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

    বাংলাদেশ: জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ এবং তাসকিন আহমেদ।

    ভারত: লোকেশ রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, জয়দেব উনাদকাট, উমেশ যাদব এবং মোহাম্মদ সিরাজ।

    সর্বশেষ সংবাদ
    1. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    2. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    3. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    4. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    5. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    6. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    7. সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সর্বশেষ সংবাদ
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬