Journalbd24.com

শুক্রবার, ৫ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • কিংবদন্তি পেলের মৃত্যুতে মেসি-রোনালদো-নেইমারদের শোক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২২ ১০:৩৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২২ ১০:৩৪

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    কিংবদন্তি পেলের মৃত্যুতে মেসি-রোনালদো-নেইমারদের শোক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২২ ১০:৩৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২২ ১০:৩৪

    কিংবদন্তি পেলের মৃত্যুতে মেসি-রোনালদো-নেইমারদের শোক

    ফুটবল ভক্তদের কাঁদিয়ে চিরবিদায় নিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তী ফুটবলার পেলে। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত এ মহাতারকা ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় (বাংলাদেশ সময়) মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর।

    ফুটবলের তুমুল জনপ্রিয়তার অনেকটাই তার অবদান। তার উত্তরাধিকার স্বীকার করেই ফুটবল মঞ্চে ফুল ফোটাতে এসেছেন পরবর্তী প্রজন্মের অনেক কিংবদন্তি। সর্বকালের সেরার স্বীকৃতি পাওয়া লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা হালের নেইমার-কিলিয়ান এমবাপ্পেরাও এসেছেন সেই পথ ধরে।

    পেলের মৃত্যু কাঁদিয়েছে তাদেরও। পেলের মহাপ্রয়াণে বার্তা দিয়েছেন তারাও। পেলের আইকনিক ছবি ও নিজের সঙ্গে ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি লিখেছেন, ‘শান্তিতে ঘুমান পেলে।’ কদিন আগে এই মেসিকেই বিশ্বকাপ জয়ের পর ভালোবাসার বার্তা পাঠিয়েছিলেন পেলে নিজেই।

    নেইমারের হাতে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপটি দেখতে চেয়েছিলেন পেলে। সেটি হয়নি। তবে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হারের পর ঘুরে দাঁড়ানোর বার্তা নেইমারকে ঠিকই পাঠিয়েছিলেন পেলে।

    পেলের মৃত্যুর পর নেইমার লিখেছেন, ‘পেলের আগে ১০ নম্বর ছিল শুধুই একটি সংখ্যা। আমি কোনো এক সময় কোথায় জানি এটা পড়েছিলাম। সুন্দর হলেও সেটা ছিল অসম্পূর্ণ। আমি বলতে চাই, পেলের আগে ফুটবল ছিল শুধুই একটা খেলা। পেলে সব কিছু বদলে দিয়েছে। তিনি ফুটবলকে শিল্পে বদলে দিয়েছেন, আনন্দে ভরিয়ে দিয়েছেন। তিনি দরিদ্রদের, কালোদের কণ্ঠস্বর দিয়েছেন। বিশেষ করে ব্রাজিলিয়ানদের দৃশ্যমান করেছেন। ফুটবল এবং ব্রাজিলের মানকে ওপরে তোলার জন্য রাজাকে ধন্যবাদ। তিনি চলে গেলেন, কিন্তু তার জাদু থেকে গেল। পেলে চিরন্তন।’

    পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো লিখেছেন, ‘ব্রাজিলের জন্য আমার গভীর সমবেদনা। বিশেষ করে জনাব এডসন অরান্তেস দো নাসিমেন্তোর পরিবারের প্রতি। ফুটবলের চিরন্তন রাজার বিদায় ফুটবল-দুনিয়া যে ব্যথা অনুভব করছে তা প্রকাশ অযোগ্য। তিনি লাখো মানুষের অনুপ্রেরণা। আজ, কাল এবং সারাজীবনের জন্য দৃষ্টান্ত। আমার প্রতি সব সময় যে স্নেহ তিনি সব সময় দেখিয়েছেন তা ছিল পারস্পরিক। এমনকি দূর থেকেও। তিনি কখনো বিস্মৃত হবেন না। আমাদের মতো ফুটবলপ্রেমীদের স্মৃতিতে তিনি থেকে যাবেন সব সময়। শান্তিতে ঘুমান রাজা পেলে।’

    আরেক ব্রাজিলিয়ান কাসেমিরো বলেছেন, ‘শান্তিতে ঘুমান পেলে। ফুটবল এবং ব্রাজিলকে আপনি যে গৌরব এনে দিয়েছেন সে জন্য ধন্যবাদ। আপনার উত্তরাধিকার চিরন্তন।’

    নিজের রেকর্ড ভাঙতে দেখে এমবাপ্পেকে ভালোবাসার বার্তা পাঠিয়েছিলেন ফুটবলের রাজা। সেই পেলের বিদায়ের পর এমবাপ্পে লিখেছেন, ‘ফুটবলের রাজা আমাদের ছেড়ে চলে গেছেন। তবে তার কীর্তি কখনো আমাদের ছেড়ে যাবে না। শান্তিতে ঘুমান রাজা।’

    রাহিম স্টার্লিং লিখেছেন, ‘শান্তিতে ঘুমান কিংবদন্তি।’

    পেলে ও ম্যারাডোনার হাত ধরাধরি করার ছবি দিয়ে ফুটবল ক্লাব নাপোলি লিখেছে, ‘চিরন্তন।’

    নিজের সঙ্গে পেলের হাস্যোজ্জ্বল ছবি দিয়ে গ্যারি নেভিল লিখেছেন, ‘কিংবদন্তি পেলে শান্তিতে ঘুমান। কি সুন্দর হাসি।’

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬