Journalbd24.com

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা   বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ফিফার বর্ষসেরার তালিকায় আছেন যারা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৩ ১৩:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৩ ১৩:৫৯

    আরো খবর

    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের
    দুই জয়েও কাটেনি ঝুঁকি, বাংলাদেশ এখন তাকিয়ে শ্রীলঙ্কার দিকে

    ফিফার বর্ষসেরার তালিকায় আছেন যারা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৩ ১৩:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৩ ১৩:৫৯

    ফিফার বর্ষসেরার তালিকায় আছেন যারা

    ২০২২ সালের বিশ্বসেরা ১৪ ফুটবলারের নামের তালিকা প্রকাশ করেছে ফিফা।

    তবে এ তালিকায় মেসি, এমবাপ্পের নাম থাকলেও জায়গা হয়নি সম্প্রতি সৌদি ক্লাব আল নাসরে যোগ দেওয়া পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।

    বিদায়ী বছরের ফিফা দ্য বেস্ট পুরস্কারের জন্য ১৪ খেলোয়াড়ের মনোনয়ন নিশ্চিত করা হয়েছে।

    এই তালিকায় প্রত্যাশিতভাবেই রয়েছে বিশ্বকাপজয়ী লিওনেল মেসির নাম। সেমিফাইনালিস্ট কিলিয়ান এমবাপ্পে, ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার, আর্লিং হালান্ডদের নামও রয়েছে।

    তবে সেরা ১৪ জনের তালিকায় রোনাল্ডোর নাম না থাকা অবাক করেছে অনেককে।

    ফিফার প্রকাশিত তালিকা থেকে আগামী ২৭ ফেব্রুয়ারি সেরা ফুটবলারের নাম ঘোষণা করা হবে।

    এর আগে চলবে ভোট গ্রহণ। ফিফার সদস্য দেশগুলোর কোচ, অধিনায়ক, গণমাধ্যম প্রতিনিধি এবং সমর্থকেরা সেখানে ভোট দিতে পারবেন।

    ১২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ শেষে সবকিছু পর্যালোচনা করে প্রকাশ করা হবে বছরের সেরা ফুটবলারের নাম।

    আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডে মনোনয়নের ক্ষেত্রে ২০২১–২২ মৌসুমের শুরু থেকে কাতার বিশ্বকাপ পর্যন্ত পারফরম্যান্সকে আমলে নেওয়া হয়েছে।

    এই তালিকায় রয়েছেন মেসির আর্জেন্টাইন সতীর্থ ও ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজও।

    ম্যানচেস্টার সিটিতে খেলা ফুটবলারদের মধ্যে বেলজিয়ামের কেভিন ডি ব্রুইনা আর আর্লিং হালান্ডও আছেন বর্ষসেরার দৌড়ে। প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের মধ্যে আরেকজন হচ্ছেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।

    তবে মনোনায়ন পাওয়া ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি আছেন পিএসজি থেকে। মেসি, এমবাপ্পে ও নেইমারের সঙ্গে মরোক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমির  নামও রয়েছে।

    এছাড়া চ্যাম্পিয়নস লিগের বর্তমান শিরোপাধারী রিয়াল মাদ্রিদের আছেন তিনজন—লুকা মদ্রিচ, ভিনিসিয়াস জুনিয়র ও করিম বেনজেমা। মনোনীতদের মধ্যে সবচেয়ে কম বয়সী বরুসিয়া ডর্টমুন্ডের ইংলিশ মিডফিল্ডার জুডে বেলিংহাম।

    একনজরে সেরা ১৪ ফুটবলার

    হুলিয়ান আলভারেজ, জুডে বেলিংহাম, করিম বেনজেমা, কেভিন ডি ব্রুইনা, আর্লিং হালান্ড, আশরাফ হাকিমি, রবার্ট লেভানদোভস্কি , সাদিও মানে, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, লুকা মদরিচ, নেইমার, মোহাম্মদ সালাহ ও ভিনিসিয়স জুনিয়র

    সেরা কোচের মনোনয়ন পেলেন যারা : কার্লো আনচেলত্তি, দিদিয়ের দেশম, পেপ গার্দিওলা, ওয়ালিদ রেগরাগুই ও লিওনেল স্কালোনি।

    সর্বশেষ সংবাদ
    1. বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল
    2. বগুড়া ০৪ আসনে টানা দ্বিতীয় বারের মত ধানের শীষ নিয়ে জয়লাভ করলেন মোশারফ হোসেন
    3. বগুড়া-০২ শিবগঞ্জ আসনে সহিংসতার চেস্টায় আটক ০৪ দেশীয় অস্ত্র উদ্ধার
    4. বগুড়ার ধনুটের নিমগাছিতে ধানের শীষের প্রচারণায় বিএনপির গণসংযোগ
    5. বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির উঠান বৈঠকে জনতার ভীড়
    6. নার্সিং পেশা সম্মানের ও মানবিকতার- বগুড়া সিভিল সার্জন
    7. বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ
    সর্বশেষ সংবাদ
    বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল

    বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল

    বগুড়া ০৪ আসনে টানা দ্বিতীয় বারের মত ধানের শীষ নিয়ে জয়লাভ করলেন মোশারফ হোসেন

    বগুড়া ০৪ আসনে টানা দ্বিতীয় বারের মত ধানের শীষ নিয়ে জয়লাভ করলেন মোশারফ হোসেন

    বগুড়া-০২ শিবগঞ্জ আসনে সহিংসতার চেস্টায় আটক ০৪ দেশীয় অস্ত্র উদ্ধার

    বগুড়া-০২ শিবগঞ্জ আসনে সহিংসতার চেস্টায় আটক ০৪ দেশীয় অস্ত্র উদ্ধার

    বগুড়ার ধনুটের নিমগাছিতে ধানের
শীষের প্রচারণায় বিএনপির গণসংযোগ

    বগুড়ার ধনুটের নিমগাছিতে ধানের শীষের প্রচারণায় বিএনপির গণসংযোগ

    বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির 
উঠান বৈঠকে জনতার ভীড়

    বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির উঠান বৈঠকে জনতার ভীড়

    নার্সিং পেশা সম্মানের ও 
মানবিকতার- বগুড়া সিভিল সার্জন

    নার্সিং পেশা সম্মানের ও মানবিকতার- বগুড়া সিভিল সার্জন

    বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং 
কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ

    বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬