Journalbd24.com

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   সৈয়দপুরে বাউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • আমলার অবসরে আবেগঘন পোস্ট ডি ভিলিয়ার্সের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৩ ১৪:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৩ ১৪:৫০

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    আমলার অবসরে আবেগঘন পোস্ট ডি ভিলিয়ার্সের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৩ ১৪:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৩ ১৪:৫০

    আমলার অবসরে আবেগঘন পোস্ট ডি ভিলিয়ার্সের

    সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ব্যাটসম্যান হাশিম আমলা। কাউন্টি ক্লাব সারেকে তিনি জানিয়ে দিয়েছেন, ২০২২ সালে জেতা কাউন্টি চ্যাম্পিয়নশিপ ট্রফি ধরে রাখার মিশনে আর ফিরছেন না। এর মাধ্যমে দুই দশকের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।

    আমলাকে নিয়ে স্মৃতি রোমন্থন করলেন তার সাবেক সতীর্থ ও লিজেন্ডারি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স, ‘হাশিম আমলা... কোথা থেকে শুরু করি? সহজ নয়। হয়তো বেশ কয়েকদিন লেগে যাবে, কয়েক সপ্তাহ, মাস, বছরও লাগতে পারে। আমি তোমাকে নিয়ে সত্যিই একটা বই লিখে ফেলতে পারবো। তোমাকে ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য। তুমি সবসময় আমার ভাই ছিলে, যার জন্য আমি অনেক দিক থেকে সবসময় নিরাপদ অনুভব করতাম।’

    ৩৯ বছর বয়সী আমলা তার পেশাদার ফরম্যাটে করেছেন ৩৪১০৪ রান। এর মধ্যে ২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ১২৪ টেস্ট খেলে করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৯২৮২ রান, তার উপরে কেবল জ্যাক ক্যালিস। এর মধ্যে ছিল ২৮ সেঞ্চুরি এবং ২০১২ সালে কিয়া ওভালে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৩১১ রান ছিল সর্বোচ্চ। ওইবার টেস্টে প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে ট্রিপল সেঞ্চুরি মারেন তিনি।

    ১৮১ ওয়ানডে খেলে ২৭ সেঞ্চুরিতে রান ৮১১৩ এবং ৪৪ টি-টোয়েন্টিতে সংগ্রহ ১২৭৭ রান। সম্প্রতি চলতি এসএ টি-টোয়েন্টিতে এমআই কেপ টাউনের ব্যাটিং কোচ হন। শোনা যাচ্ছে দেশের নতুন কোচিং কাঠামোর অধীনে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ হতে যাচ্ছেন তিনি।

    ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ মিশন শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন আমলা। একই বছর ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলে সাদা পোশাক তুলে রাখেন।

    ওই বছরের শেষ দিকে আবারও সারেতে যোগ দেন, যেখানে ২০১৩ ও ২০১৪ সালে বিদেশি খেলোয়াড় হিসেবে খেলেন। এছাড়া আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবকেও প্রতিনিধিত্ব করেন তিনি। সবশেষ দুই মৌসুমে সারের সঙ্গে ছিলেন, করেন পাঁচটি সেঞ্চুরি। অপরাজিত ২১৫ রান ছিল তার সেরা পারফরম্যান্স। 

    সর্বশেষ সংবাদ
    1. সৈয়দপুরে বাউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
    2. কৃষির উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় নন্দীগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
    3. টিএমএসএস ক্যান্সার সেন্টার উন্নত সেবার নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে: কর্মশালায় বক্তারা
    4. আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত
    5. বানারীপাড়ায় যৌতুক না পেয়ে নির্মম নির্যাতনে স্ত্রীকে হত্যা:ঘাতক স্বামী গ্রেপ্তার
    6. পার্বতীপুরে নির্মিত হচ্ছে রেলওয়ের দ্বিতীয় লোকোমোটিভ কারখানা,বাড়বে সক্ষমতা ও কর্মসংস্থান
    7. সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়'র এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ
    সর্বশেষ সংবাদ
    সৈয়দপুরে বাউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

    সৈয়দপুরে বাউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

    কৃষির উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় নন্দীগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

    কৃষির উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় নন্দীগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

    টিএমএসএস ক্যান্সার সেন্টার উন্নত সেবার নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে: কর্মশালায় বক্তারা

    টিএমএসএস ক্যান্সার সেন্টার উন্নত সেবার নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে: কর্মশালায় বক্তারা

    আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত

    আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত

    বানারীপাড়ায় যৌতুক না পেয়ে নির্মম নির্যাতনে স্ত্রীকে হত্যা:ঘাতক স্বামী গ্রেপ্তার

    বানারীপাড়ায় যৌতুক না পেয়ে নির্মম নির্যাতনে স্ত্রীকে হত্যা:ঘাতক স্বামী গ্রেপ্তার

    পার্বতীপুরে নির্মিত হচ্ছে রেলওয়ের দ্বিতীয় লোকোমোটিভ কারখানা,বাড়বে সক্ষমতা ও কর্মসংস্থান

    পার্বতীপুরে নির্মিত হচ্ছে রেলওয়ের দ্বিতীয় লোকোমোটিভ কারখানা,বাড়বে সক্ষমতা ও কর্মসংস্থান

    সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়'র এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ

    সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়'র এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬