Journalbd24.com

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • জোকোভিচের রাজার মুকুট
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩ ১৩:১৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩ ১৩:১৩

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    জোকোভিচের রাজার মুকুট

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩ ১৩:১৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩ ১৩:১৩

    জোকোভিচের রাজার মুকুট

    রড লেভার অ্যারেনায় ফাইনালে হারেন না নোভাক জোকোভিচ! এটা এখন প্রতিষ্ঠিত। জিতেছিলেন আগের  ৯টি ফাইনালের সব কটি। গতকাল বিজয় পতাকা ওড়ালেন আরো একবার। অস্ট্রেলিয়ান ওপেন ছেলেদের এককের ফাইনালে স্তেফানোস সিতসিপাসকে হারালেন ৬-৩, ৭-৬, ৭-৬ গেমে। এরপরই আবেগে বক্সে ছুটে গিয়ে নিজের দলের সদস্যদের সামনে ভেঙে পড়লেন কান্নায়। চোট, অনিশ্চয়তা, বয়স—সব বাধা পেছনে ফেলে জেতা এই শিরোপায় গড়লেন বিশ্বরেকর্ড। রাফায়েল নাদালের মতো তাঁরও গ্র্যান্ড স্লাম ২২টি, যা উন্মুক্ত যুগে ছেলেদের এককে সর্বোচ্চ। সেই সঙ্গে ফিরেছেন র‌্যাংকিংয়ের শীর্ষেও। একদিকে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়, অন্যদিকে র‌্যাংকিংয়ের শীর্ষে ফেরা—টেনিসের রাজার মুকুটটা এখন জোকোভিচেরই।

    কীর্তি মেলবোর্ন পার্কে গড়ায় আবেগে বেশি করে ভাসছেন জোকোভিচ। কারণ গত বছর মেলবোর্নে এসেও করোনা টিকা না নেওয়ায় দেশে ফিরতে হয়েছিল তাঁকে। নিষিদ্ধও হয়েছিলেন তিন বছর। সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় এবার সুযোগ পেয়েছেন প্রিয় রড লেভার অ্যারেনায় ফেরার। আর ফেরাটাও হলো রাজকীয়। তাই এটাকে ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন হিসেবেই দেখছেন জোকোভিচ, ‘যা ঘটেছে সেসব মাথায় রেখে বলব, এটাই হয়তো আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা, আশা করছি পরের বছর দেখা হবে আবারও।’ এমন ছন্দে থাকলে কোথায় থামবেন জোকোভিচ। অস্ট্রেলিয়ার টেনিস তারকা নিক কিরগিওসের টুইট, ‘২৮টা গ্র্যান্ড স্লাম জিতবে ও।’

    একই গ্র্যান্ড স্লামে ১০টি শিরোপা জেতা দ্বিতীয় খেলোয়াড়ও এখন জোকোভিচ। রাফায়েল নাদাল ফ্রেঞ্চ ওপেন জিতেছেন ১৪ বার। অস্ট্রেলিয়ান কিংবদন্তি রড লেভার অভিনন্দন জানিয়েছেন জোকোভিচকে, ‘দশম অস্ট্রেলিয়ান ওপেন জেতায় তোমাকে অভিনন্দন।’

    ২০১৮ সাল থেকে অস্ট্রেলিয়ান ওপেনে রেকর্ড ২৮ ম্যাচ জিতেছেন জোকোভিচ, পেছনে ফেলেছেন আন্দ্রে আগাসির ২৬ ম্যাচের রেকর্ড। সর্বশেষ ৩৩ ম্যাচে জোকোভিচের জয় ৩১টি। শিরোপা জিতেছেন পাঁচটি। অথচ ছেলে জোকোভিচের সেমিফাইনাল দেখতে পারেননি তাঁর বাবা স্রাদজান জোকোভিচ। কোয়ার্টার ফাইনালে রাশিয়ার পতাকা নিয়ে থাকা এক ভক্তের সঙ্গে ছবি তোলায় বিপত্তি বাধে তাঁকে ঘিরে। এসব ভুলে জোকোভিচের উচ্ছ্বাস, ‘তাঁদের ধন্যবাদ জানাচ্ছি যাঁরা আমাকে মেলবোর্নে আরো একবার স্বাগত জানিয়েছেন। এখানে ভালো খেলতে আরো একবার উৎসাহ জুগিয়েছেন। এই যাত্রাটা অনেক দীর্ঘ। জানি না আমি কখন থামব। আমার একটা লক্ষ্য থাকে। সেটা যত বেশি সম্ভব গ্র্যান্ড স্লাম জেতা আর র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা। কোনো সন্দেহ নেই, ইতিহাসটা সমৃদ্ধ করতে চাই আরো বেশি।’

    ফাইনালে সরাসরি সেটে হারার পর সিতসিপাস সেরার স্বীকৃতি দিলেন জোকারকে, ‘তিনিই সর্বকালের সেরা।’

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম
    2. নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল
    3. কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে ক্লিনিকে এমপি মোশারফ
    4. ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে
    5. মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি
    6. অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে আক্রান্ত জাকিরুলের
    7. ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম

    পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম

    নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল

    নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল

    কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে 
 ক্লিনিকে এমপি মোশারফ

    কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে ক্লিনিকে এমপি মোশারফ

    ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে

    ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে

    মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি

    মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি

    অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে 
আক্রান্ত জাকিরুলের

    অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে আক্রান্ত জাকিরুলের

    ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

    ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬