Journalbd24.com

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • সুপার ওভার থ্রিলারে নিউজিল্যান্ডকে হারালো শ্রীলঙ্কা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ এপ্রিল, ২০২৩ ১৪:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ এপ্রিল, ২০২৩ ১৪:১৬

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    সুপার ওভার থ্রিলারে নিউজিল্যান্ডকে হারালো শ্রীলঙ্কা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ এপ্রিল, ২০২৩ ১৪:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ এপ্রিল, ২০২৩ ১৪:১৬

    সুপার ওভার থ্রিলারে নিউজিল্যান্ডকে হারালো শ্রীলঙ্কা

    শ্রীলঙ্কার নিউ জিল্যান্ড সফরটা বলতে গেলে অনেক কিছু কেড়ে নিয়েছে। টেস্ট সিরিজ হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা হয়নি। ওয়ানডে সিরিজ হেরে ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া হয়েছে তাদের।

    দুই সিরিজ হেরে হৃদয় ভাঙা শ্রীলঙ্কা এবার টি-টোয়েন্টি সিরিজে নিজেদের মেলে ধরেছে। বাংলাদেশ সময় রোববার সকালে প্রথম টি-টোয়েন্টিতে সুপার ওভারে গিয়ে হারিয়ে দিয়েছে কিউইদের। যা এই সফরে তাদের প্রথম জয়।

    অকল্যান্ডে শ্রীলঙ্কা আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে। জবাবে নিউ জিল্যান্ড ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে। সেটা সম্ভব হয় ইশ সোধির বীরত্বে। তিনি ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে স্কোর লেভেল করেন।

    তাতে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে নিউ জিল্যান্ড আগে ব্যাট করে ২ উইকেট হারিয়ে মাত্র ৮ রান সংগ্রহ করে। শ্রীলঙ্কার মাহিশ থিকসানা ওভারের দ্বিতীয় ও ষষ্ঠ বলে জিমি নিশাম ও মার্ক চ্যাপম্যানকে আউট করে ৮ রানের বেশি সংগ্রহ করতে দেননি। জবাবে শ্রীলঙ্কার চারিথ আসালঙ্কা নিউ জিল্যান্ডের অ্যাডাম মিলনের ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে ছক্কা ও চার হাঁকিয়ে (নো বল হওয়ায় ৫ রান), তিন বলেই ১১ রান তুলে রোমাঞ্চকর এক জয় উপহার দেন শ্রীলঙ্কাকে।

    শুধু সুপার ওভার নয়, তার আগে শ্রীলঙ্কার ১৯৬ রানের ইনিংসেও বড় অবদান রাখেন আসালঙ্কা। ৬৫ রানের মাথায় তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ধনঞ্জয়া ডি সিলভা আউট হলে কুশালা পেরেরাকে নিয়ে চতুর্থ উইকেটে ৬৮ বলে ১০৩ রান যোগ করেন দলীয় সংগ্রহে। দলীয় ১৬৮ রানের মাথায় ৪১ বলে ২ চার ও ৬ ছক্কায় ৬৭ রান করে ফেরেন তিনি। এরপর অধিনায়ক শানাকা ১ রান করে আউট হলেও পেরেরা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ষষ্ঠ উইকেট জুটিতে অবিচ্ছিন্ন থেকে ১৭ বলে ২৫ রান তুলে দলীয় সংগ্রহকে ১৯৬ পর্যন্ত নিয়ে যান।

    পেরেরা ৪৫ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৫৩ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ২ ছক্কায় ২১ রানে অপরাজিত থাকেন হাসারাঙ্গা।

    বল হাতে নিউ জিল্যান্ডের জিমি নিসাম ৪ ওভারে ৩০ রান দিয়ে ২টি উইকেট নেন।

    ১৯৬ রান তাড়া করতে নেমে ৩ রানেই ২ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। সেখান থেকে ম্যাচটিকে রোমাঞ্চকর লড়াই পর্যন্ত নিয়ে যান ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, টম লাথাম, রাচিন রবীন্দ্র, জিমি নিশাম ও ইশ সোধি।

    মিচেল ৫ চার ও ৩ ছক্কায় ৪৪ বলে সর্বোচ্চ ৬৬ রান করেন। চ্যাপম্যান ২ চার ও সমান সংখ্যক ছক্কায় করেন ৩৩ রান। এ ছাড়া লাথাম ২৭, রাচিন ২৬, নিশাম ১৯ ও সোধি অপরাজিত ১০ রান করেন

    শেষ ওভারে জিততে নিউ জিল্যান্ডের প্রয়োজন ছিল ১৩ রান। বল হাতে আসেন দাসুন শানাকা। প্রথম বলেই তিনি ফেরান মারমুখী হয়ে ওঠা রাচিন রবীন্দ্রকে। তার পরের চার বলে ৬ রান নিতে পারেন শোধি ও শিপলে। তাতে জিততে শেষ বলে ৭ রান প্রয়োজন ছিল। টাই করতে ৬ রান। শানাকার করা শেষ বলটি মিডউইকেট দিয়ে উড়িয়ে মেরে ম্যাচ সুপার ওভারে নিয়ে যান সোধি।

    বল হাতে শ্রীলঙ্কার প্রমোদ মাদুশান, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দাসুন শানাকা ২টি করে উইকেট নেন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬