Journalbd24.com

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • এমবাপ্পের জোড়া গোলে জয় পেল পিএসজি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৩ ১১:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৩ ১১:২৩

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    এমবাপ্পের জোড়া গোলে জয় পেল পিএসজি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৩ ১১:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৩ ১১:২৩

    এমবাপ্পের জোড়া গোলে জয় পেল পিএসজি

    অঁজির বিপক্ষে আশানুরূপ দাপট দেখাতে পারল না পিএসজি। শেষ দিকে একটি গোল হজম করে পয়েন্ট হারানোর কিঞ্চিৎ শঙ্কার মুখেও পড়ে তারা। শেষ পর্যন্ত অবশ্য জয় নিয়েই মাঠ ছাড়ে ক্রিস্তফ গালতিয়ের দল।

    প্রতিপক্ষের মাঠে শুক্রবার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ২-১ গোলে জিতেছে পিএসজি। তাদের দুটি গোলই করেন কিলিয়ান এমবাপ্পে। শেষ দিকে ব্যবধান কমান সাদা চুক।

    ম্যাচের শুরুতেই এগিয়ে যায় পিএসজি। মেসির বাড়ানো বল হুয়ান বের্নাত প্রথম টোকায় ছয় গজ বক্সের মুখে এমবাপ্পেকে দেন। বাঁ পায়ের ভলি করার চেষ্টায় প্রথম দফায় পারেননি ফরাসি ফরোয়ার্ড। তবে দ্রুত নিজেকে সামলে নিয়ে দ্বিতীয় প্রচেষ্টায় গোলটি করেন তিনি।

    ২১তম মিনিটে এমবাপ্পের ব্যাকহিলে বাড়ানো বল বক্সে ফাঁকায় পেয়ে যথেষ্ট দ্রুত শট নিতে পারেননি মেসি। শরীর ঘুরিয়ে তার নেওয়া শট পা বাড়িয়ে রুখে দেন ডিফেন্ডার কামারা।

    ২৬তম মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। মাঝমাঠের আগে থেকে মেসির রক্ষণচেরা থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান কাতার বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী।

    লিগ ওয়ানে টানা পঞ্চমবারের মতো সর্বোচ্চ গোলদাতা হওয়ার লক্ষ্যে ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন এমবাপ্পে। আসরে তার গোল হলো ২২টি।

    ৩৮তম মিনিটে গোল হতে পারতো আরেকটি। তবে মেসির বাঁ পায়ের জোরাল শট ঠেকিয়ে বিরতির আগে ব্যবধান বাড়তে দেননি গোলরক্ষক।

    প্রথমার্ধে দুটি গোল খেলেও সুযোগ পেলেই পাল্টা আক্রমণে উঠছিল অঁজি। বিরতির পর প্রথম ১০ মিনিটেও ভালো দুটি আক্রমণ করে তারা, যদিও স্কোরলাইনে কোনো পরিবর্তন আসেনি।

    ৭৪তম মিনিটে অনেক দূর থেকে জোরাল শটে চেষ্টা করেন এমবাপ্পে। লাফিয়ে কোনোমতে এক হাত দিয়ে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান গোলরক্ষক।

    নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে ব্যবধান কমিয়ে নাটকীয়তার আভাস দেন সাদা চুক। বাইলাইন থেকে সতীর্থের হেড কাটব্যাকে বল পেয়ে হেডেই জালে পাঠান সেনেগালের এই মিডফিল্ডার।

    তবে বাকি সময়ে প্রতিপক্ষকে আর কোনো সুযোগ দেয়নি পিএসজি। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রাখার পথে তারা এগিয়ে গেল আরেক ধাপ।

    ৩২ ম্যাচে ২৪ জয় ও ৩ ড্রয়ে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬