Journalbd24.com

বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • সিরিজ জয়ের মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৩ ১২:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৩ ১২:৫০

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    সিরিজ জয়ের মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৩ ১২:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৩ ১২:৫০

    সিরিজ জয়ের মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ

    দমটা প্রায় বন্ধ হয়েই আসছিল সবার। জিততে জিততে হেরে যাওয়ার উপক্রম, তা অতিক্রান্ত করে করিম জানাতের বলে চার মেরে সব শঙ্কা দূর করেন শরিফুল ইসলাম। বাংলাদেশ পেল দুই উইকেটের নাটকে জয়।

    শুক্রবার (১৪ জুলাই) আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সিরিজ জয় ও আফগানদের হোয়াইটওয়াশ করার মিশনে আজ মাঠে নামবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

    প্রথম ম্যাচে সকালজুড়ে বৃষ্টির আনাগোণা ছিল। টস জিতে বোলিং নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। উইকেটের ফায়দা ঠিকভাবেই নিয়েছে বাংলাদেশি বোলাররা। শেষ দিকে মোহাম্মদ নবী ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটে দেড়শ ছাড়ায় আফগানরা।

    তবে, শেষাংশের নাটক ছাড়া বাংলাদেশ ম্যাচে দেখেশুনে এগুচ্ছিল। মোমেন্টামের খেলা টি-টোয়েন্টিতে মুহূর্তেই সব বদলে যেতে পারে।

    দ্বিতীয় ম্যাচের আগে শনিবার (১৫ জুলাই) কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হয়নি। অনুশীলনও ছিল না বাংলাদেশ দলের। নিজেদের মতো করে পরিবার-পরিজনসহ ঘুরেফিরে দিনটি কাটায় সাকিব আল হাসানরা।

    প্রথম ম্যাচে হারের কারণ হিসেবে আফগানদের টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান বলেন, ‘মাঠ ভেজা থাকায় আমাদের পিছিয়ে পড়তে হয়েছে। তাতে আমাদের শক্তি প্রায় ৫০ শতাংশ কমে গেছে। তারপরও আমরা ভালো বোলিং করেছি। বল হাতে যতটুকু করা যায়, তার সবটা আমরা আদায় করেছি। টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো সময়ে ম্যাচ বের হয়ে যেতে পারে। প্রথম টি-টোয়েন্টি হেরে পিছিয়ে পড়লেও আশা করি দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াবে দল।’

    অন্যদিকে, প্রথম ম্যাচে শেষ মুহূর্তের নায়ক শরিফুল ইসলাম গতকাল বলেন, ‘কোনো দলের টপঅর্ডারকে যদি দ্রুত ভেঙে দেওয়া যায়, সেটি পেসার বা স্পিনার যারাই হোক তাহলে প্রতিপক্ষের জন্য জয়টা সহজ হয়ে যায়। আমরা বেশ কিছু ম্যাচ ধরে এমন করছি। সামনেও চেষ্টা করব আমরা ফাস্ট বোলাররা ও স্পিনাররা যেন এটা ধরে রাখতে পারি।’

    বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড :

    সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিসাদ হোসেন, আফিফ হোসেন ধ্রুব।

    সর্বশেষ সংবাদ
    1. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    2. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    3. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    4. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    5. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    6. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    7. সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সর্বশেষ সংবাদ
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬