Journalbd24.com

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • গোল উৎসবের পর পেনাল্টি শুটে ডালাসকে উড়াল মায়ামি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ আগস্ট, ২০২৩ ১৪:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ আগস্ট, ২০২৩ ১৪:১৮

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    গোল উৎসবের পর পেনাল্টি শুটে ডালাসকে উড়াল মায়ামি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ আগস্ট, ২০২৩ ১৪:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ আগস্ট, ২০২৩ ১৪:১৮

    গোল উৎসবের পর পেনাল্টি শুটে ডালাসকে উড়াল মায়ামি

    লিওনেল মেসির জাদুর কাঠির ছোঁয়ায় যেন বদলে গেছে ইন্টার মায়ামি। লিগস কাপের শেষ ষোলোর ম‌্যাচে সোমবার এফসি ডালাসকে হারিয়েছে মায়ামি। বরাবরের মতো এই ম‌্যাচেও চলেছে লিওনেল মেসির ম‌্যাজিক। 

    নির্ধারিত সময়ের ম‌্যাচে দুই দলের লড়াই ৪-৪ গোলে সমতায় থাকে। পরে সরাসরি পেনাল্টি শুটে ডালাসকে ৫-৩ গোলে হারায় মায়ামি। আর এই জয়ে লিগস কাপে শেষ আটে চলে গেছে মায়ামি। 

    গোল উৎসবের ম‌্যাচে গোলের খাতা খুলেন মেসি। ম‌্যাচের ৬ মিনিটে তার পা ছুঁয়ে আসে প্রথম গোল। এরপর ম‌্যাচের অন্তিম মুহূর্তে ফ্রি কিকে আরেকটি গোল করেন বিশ্বকাপজয়ী তারকা। ম‌্যাচের ৮৫ মিনিটে তার এই গোলে দুই দলের লড়াইয়ে ৪-৪ সমতা আসে। ম‌্যাচ গড়ায় টাইব্রেকারে। 

    পেনাল্টি শুটে ইন্টার মায়ামির অধিনায়ক নেন প্রথম শট। সেটাতেও লক্ষ‌্যভেদ করেন এলএম টেন। ৩ গোল করে গোলাপি জার্সিতে দারুণ রাত কাটল মেসির। 

    তবে চরম নাটকীয়ভাবে ম‌্যাচে ফিরে মেসির দল। ৬৫ মিনিট পর্যন্ত ৩-১ গোলে এগিয়ে ছিল ডালাস। সেখান থেকে দুই দল আত্মঘাতি গোলে একটি করে গোল পায়। ৮৫ মিনিটে ব‌্যবধান ছিল ৪-৩। ঘরের মাঠে ডালাস সমর্থকরা তখন জয়ের প্রহর গুনছিল। মনে হচ্ছিল লিওনেল মেসি প্রথম অ‌্যাওয়ে ম‌্যাচের চ‌্যালেঞ্জ জিততে পারবেন না!

    কিন্তু সেই না শব্দটাই যেন তার অভিধানে নেই! সব সমীকরণ পাল্টে দিয়ে মেসি গোল করেন ফ্রি কিক থেকে। ডি বক্সের বাইরে প্রায় ৪৫ গজ দূরে থেকে বাঁ পায়ে বাঁকানো ও কোনাকুটি শট নেন মেসি। একদমই চেনা সেই দৃশ‌্য। যেটা বছর বছর বার্সেলোনা, আর্জেন্টিনা কিংবা পিএসজির জার্সিতে করে আসছেন এই জাদুকর। তার সেই জাদুর ছোঁয়াতেই ম‌্যাচের অন্তিম মুহূর্তে সমতায় ফেরে মায়ামি। 

    টাইব্রেকারে গড়ানো ম‌্যাচে শেষ পর্যন্ত ৫-৩ গোলে জয় পেয়ে কোয়ার্টার নিশ্চিত করে অতিথিরা। মেসির দলের পাঁচই শটই খুঁজে পায় ডালাসের জাল। অন‌্যদিকে ডালাসের হয়ে নেওয়া প‌্যাক্সটন পমিকাল পারেননি গোল করতে। তাতেই বিজয় আনন্দে মেতে উঠে মায়ামির সমর্থকরা। 

    টেক্সাসের ফ্রিসকোতে টয়োটা স্টেডিয়ামে দুই দলের ম‌্যাচকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে মেসি প্রথমবার ডালাসের মাঠে খেলতে এসেছেন বলে বাড়তি আগ্রহ ছিল সমর্থকদের। স্টেডিয়ামের ধারণক্ষমতা ছিল মাত্র ২০ হাজার ৫০ জনের। ম‌্যাচের টিকিট বিক্রি হয়ে যায় ১০ মিনিটের ভেতরেই।

    মেসিও হতাশ করেননি। ম‌্যাচের ষষ্ঠ মিনিটে জরদি আলভার ক্রস থেকে ডি বক্সের বাইরে কোনাকুনি শট নিয়ে গোল করেন। শুরুতে লিড পেলেও মায়ামি প্রথমার্ধ শেষ করে ২-১ গোলে পিছিয়ে। ডালাসের হয়ে একটি করে গোল করেন ফাকুন্ডো কুইকন ও বার্নাড কামুনগো। দ্বিতীয়ার্ধে ফিরে ৬৫ মিনিটে দলকে সমতায় ফেরান মিয়ামির মিডল ফিল্ডার বেনজামিন ক্রেমাসাচি। 

    এরপর চরম নাটকীয়তায় ম‌্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত লিওনেও মেসি ম‌্যাজিকে মায়ামি হাসে জয়ের হাসি।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬