Journalbd24.com

বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • মেসির ছোঁয়ায় আরেকটি শিরোপার সামনে মায়ামি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৩ ১২:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৩ ১২:৫২

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    মেসির ছোঁয়ায় আরেকটি শিরোপার সামনে মায়ামি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৩ ১২:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৩ ১২:৫২

    মেসির ছোঁয়ায় আরেকটি শিরোপার সামনে মায়ামি

    মেসির ছোঁয়ায় বদলে গেছে মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামি। মাঠ কিংবা মাঠের বাইরে, দুই জায়গায়ই ডেভিড বেকহামের দলটাকে একেবারে বদলে দিয়েছেন আর্জেন্টাইন তারকা। এবার বিশ্বকাপজয়ী তারকার ছোঁয়ায় আরেকটি শিরোপার সামনে দাঁড়িয়ে ‘দ্য হেরনস’রা।

    ইউএস ওপেন কাপের সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের লিগের সেরা দল সিনসিনাটির মুখোমুখি হয়েছিল মায়ামি। এই ম্যাচে মেসিকে মার্ক করবেন না বলে ম্যাচের আগে জানিয়েছেন সিনসিনাটি কোচ। তবে ম্যাচে পুরোটা সময় তাকে মার্ক করে রেখেছিল প্রতিপক্ষ। কিন্তু লাভ হয়নি।

    প্রতিপক্ষের কড়া মার্কিংয়ের মধ্যেই যে সুযোগটুকু পেলেন, তাতেই যা করার করে ফেললেন মেসি। একদম মাস্টারস্ট্রোক যাকে বলে। দুই অ্যাসিস্টে দলকে ম্যাচে তো ফেরালেনই, ফাইনালের মঞ্চেও তুলে দিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

    তখন যোগ করা সময়ের খেলা চলছে। ২–১ গোলে এগিয়ে সিনসিনাটি। শেষ বাঁশি বাজতে আর সর্বোচ্চ ২ মিনিট বাকি। ঠিক তখনই মাঠের বাঁ প্রান্ত থেকে নিখুঁত ক্রস বাড়ালেন মেসি। বল বাতাসে ভাসছে, চোখ ফেরালেন না মায়ামি ফরোয়ার্ড লিওনার্দো ক্যাম্পানা। শুধু ঠিকঠাক মতো হেডটা করলেন। ব্যস, চোখের পলকে ম্যাচে সমতা।

    ক্যাম্পানার প্রথম গোলের উৎসও মেসি। মায়ামি তখন ২–০ গোলে পিছিয়ে। ৬৮ মিনিটে ফ্রি কিক পায় মায়ামি। মেসি মাথা খাটিয়ে ফ্রি কিকটা ফেললেন ডি-বক্স বরাবর, একদম ক্যাম্পানার মাথার ওপর! একটু লাফিয়ে বাকি কাজ সারেন ইকুয়েডর ফরোয়ার্ড।

    যুক্তরাষ্ট্রে যাবার পর আজই প্রথম কোনো ম্যাচে গোলবঞ্চিত থাকলেন মেসি। তবে গোল করাতে ভুললেন না। মায়ামির হয়ে ৮ ম্যাচে মেসির গোল এখন ১০টি। পাশাপাশি করেছেন ৩টি অ্যাসিস্ট। আর মেসির ছোঁয়ায় আরেকটি শিরোপার দিকে ছুটছে মায়ামি।

    ইউএস ওপেন কাপের ফাইনাল ২৭ সেপ্টেম্বর। অন্য সেমিফাইনালে লড়ছে হিউস্টন ডায়নামো ও রিয়াল সল্ট লেক। এই দুই দলের মধ্যে জয়ী দলের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে টাটা মার্টিনোর দল।

    সর্বশেষ সংবাদ
    1. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    2. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    3. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    4. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    5. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    6. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    7. সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সর্বশেষ সংবাদ
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬