Journalbd24.com

বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • অভিষেকেই মায়ামিকে জেতালেন মেসি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৩ ১২:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৩ ১২:৪৮

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    অভিষেকেই মায়ামিকে জেতালেন মেসি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৩ ১২:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৩ ১২:৪৮

    অভিষেকেই মায়ামিকে জেতালেন মেসি

    মেজর লিগ সকারে (এমএলএস) অভিষেকেই ইন্টার মায়ামিকে জেতালেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। মেসি ঝলকে নিউ ইয়র্ক রেড বুলসকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে মায়ামি। মেসির অভিষেক গোলের পাশাপাশি দলের হয়ে বাকি গোলটি করেন ডিয়েগো গোমেজ।

    বাংলাদেশ সময় রোববার ভোরে মুখোমুখি হয় দুই দল। টানা খেলার ক্লান্তি কাটাতেই এই ম্যাচে শুরুর একাদশে মেসিকে রাখেননি কোচ টাটা মার্টিনো। মেসিবিহীন মায়ামি শুরু থেকে দারুণ খেলতে থাকে। তবে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিলো না।

    অবশেষে ম্যাচের ৩৭ মিনিটে এসে নিউ ইয়র্ক বুলসের রক্ষণ ভেদ করে মায়ামি। নোয়াহ অ্যালেনের ক্রসে বল পেয়ে মাঠের ডানদিক থেকে বামপায়ের জোরালো শটে ‘দ্য হেরনস’দের এগিয়ে নেন গোমেজ। গোল পেয়ে আরো আক্রমণাত্মক হয়ে ওঠে মার্টিনোর দল।

    বুলসের সীমানায় বেশ কয়েকবার বল নিয়ে ঢুকে পড়লেও জাল খুঁজে পাননি মায়ামির খেলোয়াড়রা। প্রথমার্ধের যোগ করা সময়েও দুই দলের কেউ আর তেমন কিছু করতে না পারায় ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় মায়ামি ও বুলস।

    বিরতির পরপরই ৬০ মিনিটের মাথায় মেসিকে নামান মার্টিনো। মেসি নামতেই বদলে যায় মায়ামির খেলার ধরণ। বিশ্বকাপজয়ী খেলোয়াড়ের ছোঁয়া পেয়ে চাঙ্গা হয়ে ওঠেন দলের বাকি ১০ জন। আর তাতেই ম্যাচের ৮৯ মিনিটের মাথায় দেখা গেল দলীয় বন্ধনের অপরূপ প্রদর্শনী।

    মাঝমাঠে থেকে এক খেলোয়াড়ের বাড়ানো বল ধরে বুলসের ডি-বক্সে ঢুকে পড়েন তিন মায়ামি খেলোয়াড়। একজন ব্যাক ভলিতে বল দেন মেসির পায়ে। মেসি কয়েক সেকেন্ডের ম্যাজিক শেষে ক্রিমাশ্চিকে পাস দিয়েই এগিয়ে যান সামনে। ফিরতি পাসে বল আবার চলে আসে মেসির কাছে। পায়ের হালকা স্পর্শে বাকি কাজটা সারেন তিনি।

    এ নিয়ে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে মায়ামির জার্সিতে ৯ ম্যাচে ১১ গোল করলেন মেসি। অন্যদিকে টেবিলের তলানিতে থাকে মায়ামিও টেবিলে একধাপ উপরে উঠে এসেছে। এ জয়ে ২৩ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে তাদের পয়েন্ট এখন ২১।  

    সর্বশেষ সংবাদ
    1. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    2. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    3. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    4. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    5. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    6. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    7. সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সর্বশেষ সংবাদ
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬