Journalbd24.com

বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • গোলবন্যার ম্যাচে বার্সেলোনার রোমাঞ্চকর জয়
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৩ ১৩:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৩ ১৩:০৭

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    গোলবন্যার ম্যাচে বার্সেলোনার রোমাঞ্চকর জয়

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৩ ১৩:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৩ ১৩:০৭

    গোলবন্যার ম্যাচে বার্সেলোনার রোমাঞ্চকর জয়

    পুরো ম্যাচে গোল হলো সাতটি। শুরুতে বার্সার জোড়া গোল। প্রথমার্ধেই ভিয়ারিয়ালের সমতা ফেরানো এবং দ্বিতীয়ার্ধে এগিয়ে যাওয়া। শেষদিকে আবারও জোড়া গোল করে কাতালানদের জয় উৎসব। এমন রোমাঞ্চ আর উত্তেজনা ছড়ানো ম্যাচে ভিয়ারিয়ালকে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়ে জয়ের ধারা ধরে রাখলো বার্সেলোনা।

    শুরু থেকে জমে ওঠা ম্যাচে প্রথম গোল আসে ম্যাচের দ্বাদশ মিনিটে। গোলের উৎস তরুণ ইয়ামাল। কর্নারের পর বল পেয়ে লেভানডোভস্কিকে লক্ষ্য করে ক্রস বাড়ান স্প্যানিশ কিশোর। তবে পোলিশ স্ট্রাইকারের বদলে দুর্দান্ত হেডে জাল খুঁজে নেন একটু সামনে থাকা গাভি।

    তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ডি ইয়ং। ডি-বক্সের ভেতরে বল পেয়ে শট নেওয়ার জন্য জায়গা খুঁজছিলেন লেভানডোভস্কি। তাকে ঠেকাতে গিয়ে হিতে বিপরীত করে ফেলেন ভিয়ারিয়াল ডিফেন্ডার আলফন্সো পেদরাসা। তিনি বল দিয়ে বসেন ফাঁকায় থাকা ডি ইয়ংকে। ব্যস, পেনাল্টি স্পটের কাছ থেকে অনায়াসে ঠিকানা খুঁজে নেন ডাচ মিডফিল্ডার।

    ২৬তম মিনিটে এক গোল শোধ করে ভিয়ারিয়াল। পেদরাসার দারুণ শট কোনোমতে পা দিয়ে ঠেকিয়ে দিলেও কর্নার থেকে দারুণ হেডে জাল খুঁজে নেন আর্জেন্টাইন ডিফেন্ডার ফয়থ। ৪০তম মিনিটে সমতা ফেরায় তারা। পেদরাসার নিচু ক্রস পেয়ে ক্লাবের হয়ে প্রথম গোল করেন আলেক্সজান্ডার সরলথ।

    দ্বিতীয়ার্ধে বার্সার বুকে কাঁপন ধরিয়ে এগিয়ে যায় ভিয়ারিয়াল। ৫০ মিনিটের মাথায় পেদরাসার বাড়ানো বল ধরে বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন আলেক্স বায়েনা। গোল খেয়েও প্রবল আক্রমণ করতে থাকে বার্সা। অবশেষে ৬৮তম মিনিটে সমতা ফেরায় জাভির দল।

    বদলি হিসেবে নামা ফেরান তোরেসের শট ব্লকড হলেও ফিরতি বলে ডান পায়ের শটে ব্যবধান ৩-৩ করেন স্প্যানিশ উইঙ্গার। চার মিনিট পর এগিয়ে যায় বার্সেলোনা। ইয়ামালের শট গোলরক্ষরের গ্লাভস ছুঁয়ে পোস্টে লাগলে পেয়ে যান লেভানডোভস্কি। ফাঁকা জালে বল পাঠিয়ে চলতি আসরে নিজের প্রথম ও বার্সাকে জয়সূচক গোলটি এনে দেন পোলিশ স্ট্রাইকার।

    এই জয়ে ৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে বার্সেলোনা। গোল পার্থক্যে এগিয়ে থেকে দুই নম্বরে আছে জিরোনা। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। 

    সর্বশেষ সংবাদ
    1. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    2. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    3. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    4. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    5. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    6. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    7. সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সর্বশেষ সংবাদ
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬