Journalbd24.com

বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • শেষ মিনিটের গোলে ব্রাজিলের জয়ের হাসি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:২৮

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    শেষ মিনিটের গোলে ব্রাজিলের জয়ের হাসি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:২৮

    শেষ মিনিটের গোলে ব্রাজিলের জয়ের হাসি

    বলিভিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় দিয়েই ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের শুরু করে ব্রাজিল। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখল সেলেসাওরা। এবার পেরুকে ১-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

    আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) লিমায় মুখোমুখি হয় ব্রাজিল ও স্বাগতিক পেরু। তাদের মাটিতে একের পর এক গোল করলেও অফসাইডের খড়গে সেগুলো বাতিল হলে আক্ষেপে পুড়তে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে ব্রাজিল। ম্যাচের শেষ মিনিটে নেইমারের অ্যাসিস্টে জয়সূচক একমাত্র গোলটি করেন মারকুইনহোস।

    ম্যাচের শুরু থেকেই পাল্টাপাল্টি আক্রমণে খেলা জমে ওঠে। সেখানে কিছুটা এগিয়েই ছিল ব্রাজিল। তবে বারবার অফসাইডের ফাঁদে পড়ে গোলশূন্য থাকতে হয়েছে ব্রাজিলকে। ম্যাচের ১৫তম মিনিটে প্রথম সফলতা পায় ব্রাজিল। যদিও অফসাইডের কারণে রাফিনহার গোলটি বাতিল হয়ে যায়।

    এরপর ম্যাচের ২৮তম মিনিটে ব্রুনো গুইমারেস পাস থেকে পেরুর ডি-বক্সের মধ্যে দারুণ পজিশনে বল পান রিচার্লিসন। সফলভাবে হেড দেন ব্রাজিলের স্ট্রাইকার। তবে এই গোলটিও বাতিল হয় অফসাইডের কারণে। টানা দুটি গোল অফসাইডের কারণে বাতিল হলেও আক্রমণের ধাড় কমায়নি সেলেসাওরা।

    ৪৫ মিনিটে রাফিনহার কাছ থেকে বল নিয়ে ডান দিক দিয়ে বক্সে ঢুকে আড়াআড়ি শট নিয়েছিলেন নেইমার। দারুণ দক্ষতায় তার শট ঠেকিয়ে দেন পেরুর গোলরক্ষক।

    প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও আক্রমণে এগিয়ে ছিল ব্রাজিল। যদিও কোনোমতেই গোলের দেখা পাচ্ছিল না সেলেসাওরা। তবে ম্যাচের ৯০তম মিনিটে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে ব্রাজিলকে জয়ের আনন্দে ভাসান মারকুইনহোস। নেইমারের ইনসুইং কর্নার থেকে মারকুইনহোসের হেডে করা গোলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।

    ব্রাজিলের বিপক্ষে এর আগে সর্বশেষ আট ম্যাচের সাতটিতেই হেরেছে পেরু। পুরো ম্যাচে ৬২ শতাংশ বল দখলে নিয়ে নয় শট মেরে চারটি লক্ষ্যে রাখতে পারে ব্রাজিল। অন্যদিকে ৩৮ শতাংশ বল দখলে রাখা পেরু ছয় শট নিলেও কোনটিই লক্ষ্যে রাখতে পারেনি।

    সর্বশেষ সংবাদ
    1. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    2. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    3. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    4. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    5. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    6. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    7. সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সর্বশেষ সংবাদ
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬