Journalbd24.com

বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • মেসির ফেরার ম‌্যাচ জয়ে রাঙাল মায়ামি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:১৫

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    মেসির ফেরার ম‌্যাচ জয়ে রাঙাল মায়ামি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:১৫

    মেসির ফেরার ম‌্যাচ জয়ে রাঙাল মায়ামি

    ৩৭ মিনিট মাঠে ছিলেন লিওনেল মেসি। দুই সপ্তাহ পর মাঠে ফিরে স্বস্তিতে ছিলেন না ইন্টার মায়ামির অধিনায়ক। অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেও মেজর সকার লিগে মেসির ফেরার ম‌্যাচ জয়ে রাঙিয়েছে তার দল।

    টরন্টো এফসিকে ৪-০ গোলে হারিয়েছে মায়ামি। ম‌্যাচে জোড়া গোল পেয়েছেন রবার্ট টেইলর। একটি করে গোল করেন ফাকুন্ডো ফারিয়াস ও বেঞ্জামিন ক্রেমাসচি।

    ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর মেসি পাখা মেলে উড়ছেন। নিয়মিত গোল পাচ্ছেন, অ‌্যাসিস্ট করছেন। মাঠের বাইরেও তার সময় কাটছে দারুণ। তবে এ নিয়ে ১২ ম‌্যাচে তৃতীয়বার মেসি গোল পাননি, অ‌্যাসিস্টও করেননি। অবশ‌্য ম‌্যাচের পুরোটা সময় খেলতে পারলে গল্পটা ভিন্ন হতেও পারত।

    মেসি শেষ খেলেছেন গত ৭ সেপ্টেম্বর। জাতীয় দলের হয়ে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে জেতা ম‌্যাচ খেলেছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। ম‌্যাচে ফ্রি কিক থেকে গোল করে দলের জয়ও নিশ্চিত করেন তিনি। এরপর লম্বা বিরতিতে যান। গত শনিবার আটালান্টা ইউনাইটেডের বিরুদ্ধে ইন্টার মায়ামির ৫-২ গোলে হেরে যাওয়া ম‌্যাচ মাঠে বসে দেখেছিলেন।

    ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মেসি আজ ফিরবেন তা আগে থেকে জানা ছিল। কিন্তু চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। সাতবারের ব‌্যালন ডি’ অর বিজয়ী ডানপায়ের ইনজুরিতে পড়েছেন বলে ধারনা করা হচ্ছে। মায়ামির কোচ টাটা মার্টিনো পরবর্তীতে তা গণমাধ‌্যমকে নিশ্চিত করেছেন।

    ৩৭ মিনিট মাঠে থাকাকালীন মেসি ছিলেন অস্বস্তিতে। গোল করার তিনটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। বারবার নিজের পায়ের জড়তা কাটাতে স্ট্রেটচ করেছেন। পূর্ণশক্তি দিয়ে দৌড়াতে পারেননি। গোটা মাঠ হেঁটেছেন। শুধু মেসি নন এই ম‌্যাচ পুরো শেষ করতে পারেননি জর্দি আলভাও।

    তারকা এই দুই খেলোয়াড়কে ছাড়া মায়ামির জিততে একেবারেই অসুবিধা হয়নি। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে মায়ামিকে এগিয়ে নেন ফাকুন্ডো ফারিয়াস। বিরতি থেকে ফিরে রবার্ট টেইলর ৫৪ মিনিটে ব‌্যবধান দ্বিগুন করেন। এরপর বেঞ্জামিন ক্রেমাসচি নিজের ঝলক দেখান ৭৩ মিনিটে। ম‌্যাচ শেষ হবার ৩ মিনিট আগে নিজের দ্বিতীয় গোল করেন টেইলর।

    এ জয়ে ইন্টার মায়ামি প্লে অফের লড়াইয়ে নিজেদের ভালোভাবে টিকিয়ে রাখলো।

    সর্বশেষ সংবাদ
    1. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    2. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    3. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    4. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    5. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    6. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    7. সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সর্বশেষ সংবাদ
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬