Journalbd24.com

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • আমিই একমাত্র বিশ্বকাপজয়ী, যাকে ক্লাব সম্মানিত করেনি: মেসি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:০৬

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    আমিই একমাত্র বিশ্বকাপজয়ী, যাকে ক্লাব সম্মানিত করেনি: মেসি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:০৬

    আমিই একমাত্র বিশ্বকাপজয়ী, যাকে ক্লাব সম্মানিত করেনি: মেসি

    ফ্রান্সের ফুটবল ক্লাব পিএসজিতে কতটা অস্বস্তিকর সময় কেটেছে, সেটা আরেকবার প্রকাশ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। সমর্থকগোষ্ঠীর লাঞ্ছনা-গঞ্জনা তো ছিলই, ক্লাবের ভেতরেও একটা গুমোট অবস্থার মধ্য দিয়ে গেছেন। বিশেষ করে বিশ্বকাপ জেতার পর থেকে। 

    মেসি বলেন, কেবল তিনিই তার ক্লাবের কাছে বিশ্বকাপ জয়ের স্বীকৃতি পাননি, যেখানে তার অন্য আর্জেন্টাইন সতীর্থদের সম্মানিত করা হয়েছে।

    গত ডিসেম্বরে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দুটি গোল করেন মেসি। পেনাল্টি শুটআউটেও জাল কাঁপান। উত্তেজনায় ঠাসা ম্যাচটি টাইব্রেকারে ৪-২ গোলে জিতে নেয় আর্জেন্টিনা।

    দেশকে বিশ্বকাপ জেতানোর পর প্যারিসে ফিরে যান মেসি। তার পরের অবস্থা সম্পর্কে ইএসপিএনের মিগুয়ে গ্রানাডোসকে তিনি বলেন, ‘আমিই ২৫ জনের মধ্যে একমাত্র খেলোয়াড় ছিলাম, যে (ক্লাবের) কোনো স্বীকৃতি পাইনি।’

    তিনি আরও বলেন, ‘এটা বোধগম্য ছিল। আমাদের (আর্জেন্টিনা) জন্য তারা (ফ্রান্স) বিশ্বকাপ ধরে রাখতে পারেনি।’

    গত জুনে চুক্তির মেয়াদ শেষে পিএসজি ছাড়েন মেসি। প্যারিসে মানিয়ে নিতে বেশ কষ্ট হয়েছিল তার। পিএসজির কিছু সমর্থকগোষ্ঠীর সঙ্গে দুর্বিষহ অভিজ্ঞতার কথা স্বীকার করেছেন তিনি, ‘এমন কিছু আমি প্রত্যাশা করিনি। কিন্তু আমি সবসময় বলি যে কোনো কিছু ঘটার পেছনে কারণ থাকে। ওখানে আমি ভালো ছিলাম না, কিন্তু ওখানে থাকতেই আমি বিশ্বচ্যাম্পিয়ন হলাম।’

    এখনই অবসরের কোনো ভাবনা নেই মেসির, ‘আমি এটা নিয়ে ভাবিনি (অবসর)। আমি ভাবতে চাইও না। কারণ আমি যেটা উপভোগ করি, সেটা চালিয়ে যেতে চাই। ইউরোপ ছেড়ে এসে আমি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি। এখনই পরের ধাপ নিয়ে ভাবতে চাই না।’

    সাতবারের ব্যালন ডি’অরজয়ী নিশ্চিত করলেন ২০২৪ কোপা আমেরিকা খেলবেন। তবে ২০২৬ বিশ্বকাপ নিয়ে এখনো নিশ্চিত না। তিনি বলেন, আমি কোপা আমেরিকা নিয়ে ভাবতে পারি। তার পর আমরা দেখব, সেটা নির্ভর করছে আমি কেমন বোধ করি তার ওপর। দিনকে দিন আমার অবস্থা কোথায় দাঁড়ায় সেটা দেখব, এখনো তিন বছর আছে। আমার খেলার মান কমে গেছে, সেটা এখনো বোধ করি না। আমি একইভাবে খেলি এবং থামি। কিন্তু বাস্তবতা হলো আমার বয়স বাড়ছে। হাজারো ম্যাচ খেলে এসেছি এবং সবার জন্যই সময় বয়ে যায়।’

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬